আজকে আমাদের আলোচনার বিষয় উচ্চ কার্যসম্পাদন কৌশল উন্নয়ন। যা বাউবি ওএসএমবিএ ২২০১ কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনা – ইউনিট ১১ এর অন্তর্গত।
উচ্চ কার্যসম্পাদন কৌশল উন্নয়ন

প্রতিষ্ঠানের অবস্থা ও ব্যবসায় কৌশলের উপর ভিত্তি করে উচ্চ-কার্যসম্পাদন কৌশল উন্নয়ন করা প্রয়োজন। উচ্চ- কার্যসম্পাদন কৌশল উন্নয়নের ক্ষেত্রে কতিপয় বিষয় মনে রাখতে হবে। এটি প্রণয়নের সময় দেখতে হবে যে, প্রতিষ্ঠানের লক্ষ্যার্জনের জন্য কী করা প্রয়োজন- তা যেন স্পষ্টরূপে দৃষ্টিগোচর হয়। উচ্চ-কার্যসম্পাদন সংস্কৃতি সৃষ্টি ও সংরক্ষণ করতে হবে। প্রতিষ্ঠানে কী কী লক্ষ্য অর্জন করতে হবে এবং শ্রমিক-কর্মীগণ কীভাবে তা অর্জন করবে তা বুঝতে হবে। আবার, উচ্চ-কার্যসম্পাদন কার্য সিস্টেমের জন্য কী ধরনের কার্যসম্পাদন সংস্কৃতি প্রয়োজন তাও পরিমাপ করতে হবে।
উচ্চ-কার্যসম্পাদন সংস্কৃতির বৈশিষ্ট্য নিম্নরূপ:
- প্রতিষ্ঠানের কৌশলগত উদ্দেশ্য এবং বিভাগসমূহ ও সকল পর্যায়ের কর্মীদের মধ্যে স্পষ্ট সম্পর্ক থাকতে হবে। সকলেই যেন সকলের কাজ দেখতে পারে ।
- কর্মীরা জানে যে, তাদের নিকট কী প্রত্যাশা করা হয়েছে। তারা তাদের লক্ষ্য ও জবাবদিহিতা সম্পর্কে অবহিত। কর্মীরা অনুভব করে যে, তাদের কাজটি মূল্যবান এবং তাদের কাজ ও তাদের সক্ষমতার উপর শক্তিশালী সমন্বয় রয়েছে।
- কর্মীদের অবদানকে সর্বাধীকরণের জন্য তাদেরকে ক্ষমতায়ন করা হয়েছে।
- ব্যবস্থাপনা বলে দেয় যে, কার্যসম্পাদন উন্নয়নের দ্বারা তারা কী চায়, সফলতার জন্য লক্ষ্য স্থির করে এবং লক্ষ্য অর্জন নিশ্চিত করার জন্য পরীবিক্ষণ করে ।
- উচ্চ পর্যায়ের শক্তিশালী নেতৃত্ব থাকে ।
- অনুকূল মনোভাবের জন্য দৃষ্টি নিবদ্ধ থাকে যার ফল হলো: সংশ্লিষ্টতা, অঙ্গীকারবদ্ধ ও প্রণোদিত কার্যশক্তি ।
- কার্যসম্পাদন ব্যবস্থাপনা প্রক্রিয়াকে ব্যবসায় লক্ষ্যের সাথে সংযুক্ত করা হয় এই নিশ্চয়তার জন্য যে, কর্মীরা উদ্দেশ্য ও মান অর্জনের জন্য সচেষ্ট ।
- সকল পর্যায়ে শিক্ষার মাধ্যমে কর্মীদের সক্ষমতা উন্নয়ন করা হয় কার্যসম্পাদন উন্নয়নের জন্য এবং কর্মীদেরকে দক্ষতা ও সক্ষমতার পরিপূর্ণ ব্যবহারের জন্য সুযোগ দেওয়া হয়।
- একদল মেধাবী সব সময় উচ্চ কার্যসম্পাদন নিশ্চিতকরণে ভূমিকা পালন করে। কর্মীদেরকে তাদের অবদান অনুযায়ী মূল্যায়িত ও পুরস্কৃত করা হয়।
- ক্রেতাদেরকে ব্যতিক্রমী সেবা প্রদানের জন্য বিশ্বস্ততার পরিবেশ রয়েছে।
পরিশেষে বলা যায় যে, উচ্চ-কার্যসম্পাদন কার্য সিস্টেমে কার্যসম্পাদনের পরিবেশ সৃষ্টি করে থাকে। এর সাথে জড়িত Win কর্মীগণ সবসময় কার্যের উন্নয়ন নিয়েই চিন্তা করে। তারা পরিপূরক অনেকগুলো পদ্ধতি উন্নয়ন করে যেন সুবিধাজনক পদ্ধতিটি কাজে লাগানো যায় ।

