আজকে আমাদের আলোচনার বিষয় উত্তম সাক্ষাৎকারগ্রহীতার গুণাবলি
Table of Contents
উত্তম সাক্ষাৎকারগ্রহীতার গুণাবলি

উত্তম সাক্ষাৎকারগ্রহীতার গুণাবলি
সাক্ষাৎকার বলতে বোঝায় সাক্ষাৎকার গ্রহনকারীর সাথে প্রার্থীর আনুষ্ঠানিকভাবে মুখোমুখি আলাপ আলোচনা ও প্রশ্নোত্তরের মাধ্যমে তথ্য আদান প্রদান করা। কর্মী নির্বাচনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদ্ধতিই হচ্ছে সাক্ষাৎকার গ্রহণ। সাক্ষাৎকার গ্রহণ কাজটি খুব সহজ নয়। যোগ্যতাসম্পন্ন উপযুক্ত প্রার্থী বাছাই করার জন্য প্রয়োজন যোগ্য সাক্ষাৎকারগ্রহীতা।
কারণ সাক্ষাৎকার গ্রহীতার প্রয়োজনীয় যোগ্যতার অভাব থাকলে তার দ্বারা দক্ষ, মেধাবী ও সম্ভাবনায় কর্মী খুঁজে বের করা সম্ভব হবে না। একজন উত্তম সাক্ষাৎকারগ্রহীতার যে সব গুণাবলি থাকা প্রয়োজন তা নিম্নে আলোচনা করা হলো:
অনুসন্ধিৎসু (Inquistive):
মানুষ অজানাকে জানতে চায়। আর এটা মানুষের জন্মগত অভ্যাস। তবে মানুষ ভেদে জানার আগ্রহের তারতম্য হতে পারে। একজন উত্তম সাক্ষাৎকারগ্রহীতাকে যে কোনো বিষয় সম্পর্কে জানার আগ্রহ বা প্রবণতা থাকা আবশ্যক ।
বিষয়ভিত্তিক জ্ঞান ( Subject related knowledge):
বিষয়ভিত্তিক জ্ঞান থাকা একজন উত্তম সাক্ষাকার গ্রহীতার জন্য আবশ্যক। বিষয় ভিত্তিক স্বচ্ছ জ্ঞান ছাড়া একজন সাক্ষাকারগ্রহীতা উত্তম-সাক্ষাৎকারগ্রহীতা হতে পারে না ।
সতর্কতা (Caution):
একজন উত্তম-সাক্ষাৎকারগ্রহীতাকে কর্মী নির্বানের জন্য সদা সতর্ক থাকতে হবে। কারণ সাক্ষাৎকার গ্রহীতা যদি আবেদনকারীর ওপর সর্বদা সতর্ক দৃষ্টি না রাখে তবে অযোগ্যলোক নির্বাচিত হতে পারে ।
পর্যবেক্ষণ ক্ষমতা (Observation ability):
চলমান ঘটনার ক্ষেত্রে পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে অনুমান করার ক্ষমতাকে পর্যবেক্ষণ বলে। একজন উত্তম সাক্ষাৎকার গ্রহণকারীকে প্রখর পর্যবেক্ষণ ক্ষমতার অধিকারী হতে হবে।
ধৈর্য (Observation ability):
একজন উত্তম-সাক্ষাৎকারগ্রহীতাকে অনেক ধৈর্য্যশীল হতে হবে। তাকে কথা কম বলে আবেদনকারীর কথা মনোযোগ দিয়ে শুনতে হবে যাতে করে আবেদনকারীর মনোভাব বোঝা যায়। অর্থাৎ একজন উত্তম-সাক্ষাৎকারগ্রহীতাকে ভালো শ্রোতা হতে হবে এবং ধৈর্য্যের সাথে আবেদনকারীর কথা শুনতে হবে যেন তার মনোভাব বোঝা যায় ।
ভাষা প্রয়োগের ক্ষমতা (Ability in using language) :
সাক্ষাৎকার গ্রহণকালে একজন উত্তম-সাক্ষাৎকারগ্রহীতার প্রয়োগকৃত ভাষা সাবলীল হতে হবে। সাক্ষাৎকার গ্রহণকালে প্রার্থী ও আবেদনকারীদের মধ্যে নানা ধরনের ভাষা পরিভাষার প্রয়োগ হয়। উত্তম-সাক্ষাৎকারগ্রহীতাকে এসব ভাষা পরিভাষা ব্যবহারে অত্যন্ত দক্ষতার পরিচয় দিতে হবে যেন উভয়পক্ষে মধ্যে যোগাযোগ সহজ হয়।
পরিণত চিন্তা (Matured thinking) :
একজন উত্তম-সাক্ষাৎকারগ্রহীতাকে পরিণত চিন্তাধারার অধিকারী হতে হবে। প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে তাকে আবেগপ্রবণ ও কল্পনার বসবর্তী হয়ে আগাম সিদ্ধান্ত গ্রহণ করা যাবে না। সাক্ষাৎকারগ্রহীতা যদি প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে আবেগপ্রবণ ও কল্পনার বসবর্তী হয়ে আগাম সিদ্ধান্ত গ্রহণ করেন তবে অযোগ্য প্রার্থী নির্বাচিত হয়ে যেতে পারে।
কৌশল (Technique):
সাক্ষাৎকারগ্রহণকারীকে সাক্ষাৎকার প্রদানকারীর কাছ থেকে বিশেষ কিছু প্রশ্নের উত্তর জানার জন্য কৌশলী হতে হয়। প্রশ্নগুলো সাক্ষাৎকারগ্রহীতাকে সাক্ষাৎকার প্রদানকারীর কাছে সরাসরি না করে কৌশলে জিজ্ঞাসা করে উত্তর বের করে আনতে হয়। আর এই জন্যই বলা হয় যে উত্তম সাক্ষাৎকার গ্রহীতাকে কৌশলী হতে হয়।

উপলব্ধির ক্ষমতা (Ability to understading) :
সাক্ষাৎকার গ্রহণকারীর উপলব্ধি ক্ষমতা থাকা আবশ্যক। অনেক প্রার্থী আছেন যারা কোনো বিষয় সম্পর্কে জানলেও সাক্ষাৎকার বোর্ডে তা ঠিকমতো প্রকাশ করতে পারে না। এই ক্ষেত্রে উত্তম সাক্ষাৎকার গ্রহীতাকে প্রার্থীর অপ্রকাশিত যোগ্যতা বোঝার মত ক্ষমতা থাকতে হবে। অন্যথায় এসব ক্ষেত্রে যোগ্য প্রার্থী যাচাই করা সম্ভব হবে না।
