আজকে আমাদের আলোচনার বিষয় উল্লম্ব উপযুক্ততা অর্জন । যা বাউবি ওএসএমবিএ ২২০১ কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনা – ইউনিট ৩ এর অন্তর্গত।
উল্লম্ব উপযুক্ততা অর্জন

Wright ও Shell বলেন যে, উপযুক্ততার জন্য কৌশল বাস্তবায়নের প্রয়োজন আর তার জন্য দক্ষতা ও আচরণ সম্পর্কিত জ্ঞানের প্রয়োজন। আবার, দক্ষতা ও আচরণ সম্পর্কে জানতে হলে মানব সম্পদ ব্যবস্থাপনা প্রয়োগ পদ্ধতি জানা প্রয়োজন এবং মানব সম্পদ ব্যবস্থাপনা প্রয়োগ পদ্ধতি কাঙ্ক্ষিতরূপে বাস্তবায়নের সক্ষমতা থাকতে হবে ।
ব্যবসায় ও মানব সম্পদ কৌশলগুলো সমন্বিতকরণের সময় মনে রাখতে হবে যে, ব্যবসায় ও মানব সম্পদ ইস্যুগুলো একে অপরকে প্রভাবিত করে এবং সেই সাথে ব্যবসায়ের ইউনিট কৌশলকেও প্রভাবিত করে। এটি আরো মনে রাখা প্রয়োজন যে, এদের মধ্যে সংযোগ স্থাপনের সময় লক্ষ্য রাখতে হবে পরিবর্তনের জন্য বিবেচিত কৌশল যেন বাহ্যিক ও অভ্যন্তরীণ পরিবেশের পরিবর্তনকেও সমন্বিত করে।
বর্তমান অবস্থায় ‘উপযুক্ততা’ একটি নির্দিষ্ট সময় পর্যন্ত থাকে, পরিস্থিতির পরিবর্তন হলে ‘উপযুক্ততা’ আর থাকে না। উপযুক্ততা অর্জনের অতিরিক্ত প্রচেষ্টার ফলে এ পদ্ধতিটি পরিবর্তনশীলতাকে বাধাগ্রস্ত করবে যা হঠাৎ পরিবর্তন আনয়নের ক্ষেত্রে খুব প্রয়োজন। একটি উত্তম উল্লম্ব উপযুক্ততা অর্জনের ক্ষেত্রে আরেকটি সমস্যা হলো ব্যবসায় কৌশলটি ভালোভাবে বর্ণিত নাও থাকতে পারে। এটি কেবল আরম্ভ হওয়ার পর্যায়ে থাকতে পারে ।
আনুভূমিক সমন্বয় অর্জন:
আনুভূমিক সমন্বয় বা উপযুক্ততা অর্জিত হয় যখন বিভিন্ন ধরনের মানব সম্পদ কৌশলসমূহ একত্র হয়, পাশাপাশি অবস্থান করে ও পরস্পরকে সমর্থন করে। এটি অর্জন করা যায় বিভিন্ন ধরনের মানব সম্পদ নিয়ম-নীতি ও পদ্ধতির উন্নয়ন ও বাস্তবায়নের মাধ্যমে যাকে “একত্রীকরণ” বা `bundling’ বলে।
‘একত্রীকরণ’ কার্যক্রম চালিয়ে যাওয়া যায় প্রথমত: যথোপযুক্ত মানব সম্পদ পদ্ধতি চিহ্নিতকরণ, দ্বিতীয়ত: কীভাবে একত্রীকরণের বিভিন্ন দফা একে অপরের সাথে সংযোগ করা যায়, যেন তাদেরকে পারস্পরিকভাবে প্রয়োগ করা যায় এবং তারা একত্রে অবস্থান করে- এই সমস্ত প্রক্রিয়াই হলো- সমন্বিতকরণ প্রক্রিয়া চিহ্নিতকরণ। পরবর্তীকালে এ সকল পদ্ধতির উন্নয়নে কর্মসূচি গ্রহণ করতে হবে।

