আজকে আমাদের আলোচনার বিষয় কর্মী শৃঙ্খলার সংজ্ঞা
কর্মী শৃঙ্খলার সংজ্ঞা

কর্মী শৃঙ্খলার সংজ্ঞা
শৃঙ্খলা হচ্ছে এমন একটি ব্যবস্থা বা শক্তি যা ব্যক্তি বা দলকে নিয়মনীতি ও আচারণ বিধি পালন করে কার্য সম্পাদনের উদ্বুদ্ধ করে। প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের মধ্যে পারস্পরিক আন্তরিকতা ও সহযোগিতা, সৌহাদ্যপূর্ণ মনোভাব এবং আনুগত্যবোধ গড়ে তোলার জন্য শৃঙ্খলার কোনো বিকল্প নেই। শৃঙ্খলা প্রতিষ্ঠানে কর্মীদের অনুকূল মনোভাব তৈরি করে এবং তাদেরকে সুষ্ঠুভাবে কার্য সম্পাদনে অনুপ্রাণিত করে।
নিম্নে কর্মীর শৃঙ্খলার কিছু উল্লেখযোগ্য সংজ্ঞা উল্লেখ করা হলো-
Decenzo ও S.P. Robbins এর মতে, “শৃঙ্খলা হচ্ছে সংগঠনের মধ্যে এরূপ একটি অবস্থা যেখানে কর্মীরা সংগঠনের-নিয়ম কানুন এবং গ্রহণযোগ্য আচরণের মান অনুসারে নিজেদের পরিচালিত করে। [Discipline refers to a condition in the organization where employees conduct themselves in accordance with the organization’s rules and standard of acceptable behavior.]
Werther ও Keith Davis এর মতে, “শৃঙ্খলা হচ্ছে এমন একটি ব্যবস্থাপনা কার্য যা সাংগঠনিক মানের সাথে সম্মত হতে প্ররোচিত করে।” [Discipline is management action that encourages compliance with organizational standards. ]
Richard R Cathoon এর ভাষায়, “শৃঙ্খলা এমন একটি শক্তি যা প্রতিষ্ঠানে ফলপ্রসূভাবে কার্য সম্পাদনের জন্য প্রয়োজনীয় আইন-কানুন ও পদ্ধতি বাস্তবায়নে ব্যক্তি ও দলকে তৎপর রাখে।
Gary Dessler বলেন, “শৃঙ্খলা হচ্ছে এমন একটি প্রক্রিয়া যা একজন অধস্তনকে নিয়ম-কানুন বা পদ্ধতি লঙ্ঘনের কারণে সংশোধন করে অথবা শাস্তি প্রদান করে।” [Discipline is a procedure that corrects or punishes a subondinate because a rule or procedure has been violated.]

Milkovich ও Boudreau এর ভাষায়, “শৃঙ্খলা কর্মসূচি সাধারণভাবে গ্রহণযোগ্য কার্যসংক্রান্ত নিয়ম নীতির প্রতি আনুগত্য প্রদর্শণ সু-নিশ্চিত করে।” [Discipline programs ensure adherence to generally accepted work rules.]
