কার্যসম্পাদনের জন্য পারিশ্রমিক

আজকে আমাদের আলোচনার বিষয় কার্যসম্পাদনের জন্য পারিশ্রমিক। যা বাউবি ওএসএমবিএ ২২০১ কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনা – ইউনিট ৮ এর অন্তর্গত।

কার্যসম্পাদনের জন্য পারিশ্রমিক

কার্যসম্পাদনের জন্য পারিশ্রমিক পরিশোধ বিভিন্ন ধরনের হয়ে থাকে। নিচে এগুলো তুলে ধরা হলো :
১. মেধাভিত্তিক পরিশোধ (Merit pay) ;
২. প্রণোদনামুলক পরিশোধ ( Incentive payments) ;
৩. দলগত প্রণোদনা এবং উৎপাদনশীলতা গেইন শেয়ারিং (Group incentives and productivity gain sharing) ;
৪. মুনাফায় অংশগ্রহণ (Profit sharing) ;
৫. দীর্ঘমেয়াদি প্রণোদনা (Long-term incentive) ;
৬. কার্যসম্পাদন বোনাস (Performance bonus) ;

১. মেধাভিত্তিক পারিশ্রমিক পরিশোধ (Merit pay)

কার্যসম্পাদনের জন্য পরিশোধ কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ অংশ হলো মেধাভিত্তিক পারিশ্রমিক পরিশোধ। বিভিন্ন প্রতিষ্ঠানে এটি বিভিন্ন রকম হয়ে থাকে। প্রতিটি প্রতিষ্ঠানে কাজের একটি মান (Standard) নির্ধারণ করা হয়ে থাকে। কর্মীদের উপর অর্পিত দায়িত্ব মান অনুযায়ী সম্পাদিত হচ্ছে কি না তা মূল্যায়ন করাই হলো কার্যমূল্যায়ন।

আর এ মূল্যায়নের উপর ভিত্তি করে সম্পাদিত কার্য অনুযায়ী পারিশ্রমিক প্রদান করা হলে তাকে মেধাভিত্তিক পরিশোধ বলে। এটি কর্মীর মূল বেতনের সাথে যুক্ত করে দেওয়া হয়। এটি অতিরিক্ত বেতন হিসেবে গণ্য হয় যা সন্তোষজনক কার্যসম্পাদনের জন্য পরিশোধ করা হয়ে থাকে।

এটি সাধারণত বাৎসরিক ভিত্তিতে প্রদান করা হয়। মেধাভিত্তিক পরিশোধ হলো এমন সিস্টেম যা কর্মীর মুল বেতন বৃদ্ধি করে। কীভাবে মেধাসম্পন্ন কর্মীরা মূল্যায়িত হয় এবং তদানুযায়ী পারিশ্রমিক পরিশোধ করা যায়, তা নিচের উদাহরণের মাধ্যমে দেখানো হলো :

 

কার্যসম্পাদনের জন্য পারিশ্রমিক

চিত্র : মেধাভিত্তিক পরিশোধ

উপরের উদাহরণ 1-5 রেটিং-এ কর্মীদের কার্যমূল্যায়ন করা হয় এবং সে অনুযায়ী তাদের মূল বেতনের সাথে বাড়তি পারিশ্রমিক যোগ হয়। এটি বছরের শেষে সরাসরি সুপারভাইজারের তত্ত্বাবধানে হয়ে থাকে ।

উপরিউক্ত আলোচনা থেকে মেধাভিত্তিক পরিশোধের কতিপয় বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। যেমন:
১. এ ক্ষেত্রে বছর শেষে কর্মীদের কার্যমূল্যায়ন করা হয় ।
২. মূল্যায়নের ভিত্তিতে কর্মীদের মূল বেতনের সাথে বাড়তি পরিশোধ যোগ হয় ৷

৩. এতে প্রতিষ্ঠানের খরচ বৃদ্ধি পায়।

৪. মালিক-শ্রমিক-কর্মীদের মধ্যে বন্ধন দৃঢ় হয় ।

সুতরাং আমরা বলতে পারি যে, বছর শেষে কার্যদক্ষতা ও সম্পাদিত কার্যের পরিমাণ মূল্যায়নপূর্বক কর্মীদের মূল বেতনের সাথে বাড়তি যে প্রণোদনামূলক পারিশ্রমিক প্রদান করা হয়, তা-ই মেধাভিত্তিক পরিশোধ (Merit pay) ।

২. প্রণোদনামূলক পরিশোধ (Incentive payments) : প্রণোদনামূলক পরিশোধ বলতে এমন একটি পদ্ধতিকে বুঝায় যা কর্মীদেরকে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা ব্যবহারে প্রণোদিত করে। এক্ষেত্রে কর্মীদেরকে কার্যসম্পাদনের জন্য প্রণোদনামূলক পারিশ্রমিক ও বেতন প্রদান করা হয়। ফলে কর্মীগণ কাজে উৎসাহিত হয় এবং পূর্ণ উৎপাদন ক্ষমতা ব্যবহার করে।

 

এক্ষেত্রে কার্যসম্পাদন ও পারিশ্রমিক পরিশোধের মধ্যে সম্পর্ক রয়েছে। বিক্রয় কমিশন কার্যসম্পাদনে খুব কমই কর্মীর এক্ষেত্রে বিক্রয় প্রভাব ফেলে। কারণ পণ্যের গুণাগুণ, ব্যান্ড, মূল্য প্রভৃতি বিক্রয় বাড়ানোর ক্ষেত্রে অবদান রাখে। এক্ষেত্রে ভূমিকা কম। অন্য আরেকটি প্রাচীন পদ্ধতি হলো প্রতিটি পণ্যের হিসাব (Piece rate) । অর্থাৎ একটি নির্দিষ্ট সময়ে পরিমাণ পণ্য অবশ্যই উৎপাদন করতে হয়, তা না হলে তা উৎপাদন হিসেবে গণ্য হবে না। এটি কার্যসম্পাদনের সাথে খুব বেশি সম্পর্কিত নয় ।

৩. দলগত প্রণোদনা ও উৎপাদনশীলতা গেইন শেয়ারিং (Group incentive and productivity gain sharing) : দলগত প্রণোদনা হলো তিন ধরনের। যেমন: গেইন শেয়ারিং (Gain sharing) । এটি এমন একটি পরিশোধ পদ্ধতি যেখানে মানব সম্পদ পরিপূর্ণ ব্যবহার করে যে উন্নত কার্যসম্পাদন করা হয় তা মালিক ও কর্মীদের মধ্যে ভাগ করে দেওয়া হয়।

গেইন এর অংশগ্রহণটা হয় চুক্তি বা পূর্বনির্ধারিত কোনো উপায়ে। দ্বিতীয় পদ্ধতি হলো মুনাফায় অংশগ্রহণ (Profit sharing) । এ ক্ষেত্রে মুনাফার অংশ কর্মীদেরকে দেওয়া হয় আর তৃতীয় পদ্ধতি হলো কর্মীরা প্রতিষ্ঠানের স্টকের মালিক হবে, যাকে সংক্ষেপে ESOP (Employee stock ownership plan) বলে ।

৪ . মুনাফায় অংশগ্রহণ (Profit sharing) : এটি ব্যক্তিক কার্যসম্পাদনের সাথে সম্পর্কিত নয় বরং প্রতিষ্ঠানের মুনাফার সাথে সংশ্লিষ্ট। এটি কর্মীদেরকে বোনাস আকারে দেওয়া হয়। এটি নগদে পরিশোধ করা যেতে পারে অথবা দীর্ঘমেয়াদি পরিশোধের জন্য রেখে দেওয়া যেতে পারে কোনো বিশেষ তহবিল আকারে। এর দুটি উদ্দেশ্য যেমন:

(i) নির্বাহীদের কার্যোন্নেয়ন করা এবং (ii) প্রতিষ্ঠানের স্থায়ী খরচ কমানো। এ ধরনের প্রণোদনার উদাহরণ হলো : (i) শেয়ারহোল্ডার বা নির্বাহীদের আগ্রহকে একত্রে গ্রথিত করার জন্য শেয়ার বিক্রির পরিকল্পনা (Share option plans) ; এবং (ii) দীর্ঘমেয়াদি লক্ষ্যকে আলোকপাত করার নিমিত্তে দীর্ঘমেয়াদি কার্যসম্পাদনের জন্য বোনাস চালু করা ।

৫. কার্যসম্পাদন বোনাস (Performance bonus) : এটি ব্যক্তিক বা দলগত কার্যসম্পাদনের জন্য হতে পারে। যখন এটি ব্যক্তিক ভিত্তি হয় তখন কার্যসম্পাদন রেটিং এর উপর পরিশোধ নির্ভর করে। পৃথিবীর বিভিন্ন দেশে এটি নির্বাহীদেরকে দেওয়া হয়ে থাকে। এটি সফল হতে হলে কয়েকটি শর্ত পূরণ করতে হবে, যেমন: ব্যক্তিক কার্যের চেয়ে দলগত কার্যকে প্রাধান্য দিতে হবে; বোনাস বণ্টনের জন্য উদ্দেশ্যকে শর্ত হিসেবে দেখতে হবে।

পরিশেষে বলা যায় যে, উপর্যুক্ত উপায়ে একটি প্রতিষ্ঠানের কর্মীদেরকে কর্মসম্পাদনের জন্য প্রণোদনা দেওয়া যেতে পারে । এগুলোর মধ্যে প্রতিষ্ঠান যেটিকে যৌক্তিক ও সুবিধাজনক মনে করবে, সেভাবে প্রণোদনা কর্মসূচি গ্রহণ করতে পারে ।

 

কার্যসম্পাদনের জন্য পারিশ্রমিক

Leave a Comment