আজকে আমাদের আলোচনার বিষয় কার্য-বর্ণনা কী? কার্য বর্ণনার অন্তর্ভুক্ত বিষয়সমূহ
কার্য বর্ণনা কী? কার্য বর্ণনার অন্তর্ভুক্ত বিষয়সমূহ

কার্য বর্ণনা কী? কার্য বর্ণনার অন্তর্ভুক্ত বিষয়সমূহ
কার্য-বর্ণনা হলো কার্য বিশ্লেষণের সংক্ষিপ্ত প্রকাশ। এর মাধ্যমে একটি পদের নাম, এর ধারাবাহিক ক্ষুদ্র ক্ষুদ্র কার্যাংশ, কর্তব্য ও দায়িত্ব এবং কার্য সম্পাদনে কী ধরনের পরিবেশ প্রয়োজন তা জানা যায়। কোনো কার্যের বিস্তারিত বিষয়বস্তুকে যখন সংক্ষিপ্তাকারে প্রকাশ করা হয় তখন তাকে কার্য-বর্ণনা বলা হয়।নিম্নে কার্য-বর্ণনার কতিপয় জনপ্রিয় সংজ্ঞা তুলে ধরা হলো :
এড উইন বি. ফ্লিপ্পা-এর মতে, “একটি নির্দিষ্ট পদের সংগঠিত তথ্যভিত্তিক দায়িত্ব ও কর্তব্যের বিবৃতিকে কার্য-বর্ণনা বলা হয়।” পিগোর্স ও মায়ার্স -এর মতে, “কোনো কার্যসংক্রান্ত তথ্যাবলির সঠিক ও সংক্ষিপ্ত প্রকাশকে কার্য-বর্ণনা বলে”।
Mathis 4 Jackson “A job description is summary of tasks, duties and responsibilities in a job”. মরিস বি. কামিং-এর মতে, “একটি নির্দিষ্ট কার্যের উদ্দেশ্য, কর্তব্য ও দায়িত্ব সম্বন্ধে সংক্ষিপ্ত বিবরণপত্রকে কার্য-বর্ণনা বলা হয়”।
উপরিউক্ত সংজ্ঞাগুলোর আলোকে বলা যায়, কার্য-বর্ণনা হচ্ছে কার্য বিশ্লেষণের মাধ্যমে প্রাপ্ত বিভিন্ন তথ্যাবলীর একটি সংক্ষিপ্ত রূপ। তাই এর সাহায্যে প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের কার্য সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়া যায়।
কার্য-বর্ণনার অন্তর্ভুক্ত বিষয়
কার্য-বর্ণনাকে কার্য বিশ্লেষণের মাধ্যমে প্রাপ্ত তথ্যাবলির সংক্ষিপ্ত সার সংক্ষেপ বলা যায়। কার্য-বর্ণনার ক্ষেত্রে নিম্নে বর্ণিত বিষয়গুলো অন্তর্ভুক্ত হয়ে থাকে:
১. পদের নাম;
২. পদের কার্যাবলির সংক্ষিপ্তসার;
৩. ধারাবাহিক ক্ষুদ্র ক্ষুদ্র কার্যাংশের বর্ণনা;
৪. পদের ওপর অর্পিত দায়িত্ব ও কর্তব্যসমূহ;
৫. দায়িত্ব ও কর্তব্য পালনে প্রয়োজনীয় দক্ষতা ও প্রশিক্ষণের বিবরণ;
৬. তত্ত্বাবধান গ্রহণ ও প্রদানের বিবৃতি;
৭. কার্য সম্পাদনে প্রয়োজনীয় যন্ত্রপাতি, আসবাবপত্র ও জিনিসপত্রের বর্ণনা ;
৮. কার্য পরিবেশের বর্ণনা
৯. বিভাগ, উপবিভাগ ইত্যাদির বর্ণনা;
১০. পারিশ্রমিক ও অন্যান্য প্রণোদনামূলক ব্যবস্থা ইত্যাদি।

১১. কার্য-বর্ণনা তৈরির সময় বিবেচ্য বিষয়সমূহ
১২. কার্য নির্দিষ্টকরণ।
