কৌশলগত পরিকল্পনা 

আজকে আমাদের আলোচনার বিষয় কৌশলগত পরিকল্পনা। যা বাউবি ওএসএমবিএ ২২০১ কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনা – ইউনিট ১০ এর অন্তর্গত।

কৌশলগত পরিকল্পনা

 

কৌশলগত পরিকল্পনা 

 

প্রতিষ্ঠানের উদ্দেশ্য ও লক্ষ্য নির্ধারণ, নীতি নির্ধারণ ও কৌশল নির্ধারণের সাথে সম্পর্কযুক্ত পরিকল্পনাকে কৌশল পরিকল্পনা বলা হয়। এ ধরনের পরিকল্পনা প্রণয়নের উদ্দেশ্য অত্যন্ত সুদূরপ্রসারী হয় এবং কারবারের অব্যাহত প্রবৃদ্ধিমূলক গতি ও মুনাফার ক্রমাগত উন্নয়ন নিশ্চিত করার জন্য গৃহীত হয়।

তাই এ নীতির প্রধান বিষয়বস্তু হলো নতুন পণ্য উৎপাদন, প্রচলিত পণ্যের আধুনিকীকরণ, বাজার সম্প্রসারণ, বাজার বিভক্তিকরণ, উৎপাদন বৃদ্ধির সাথে উৎপাদন লক্ষ্যের সামঞ্জস্যত বিধান ইত্যাদি। বিষয়গত পর্যালোচনার ভিত্তিতে প্রয়োজনীয় কর্মসূচি প্রণয়ন করাও কৌশল পরিকল্পনার আওতাভুক্ত হয়। অন্যভাবে বলা যায়, যে সকল বিষয় প্রতিষ্ঠানের প্রধান নীতি ও কর্মসূচি বাস্তবায়নের জন্য অপরিহার্য সে সব বিষয়ের কর্মসূচি প্রণয়ন করাকে কৌশলগত-পরিকল্পনা বলে।

যে সকল বিষয় কৌশলগত-পরিকল্পনার আওতাভুক্ত হয়ে থাকে সেগুলো হলো: মুনাফা, ব্যয়, উৎপাদন, বিপনন, কর্মী ব্যবস্থাপনা, উৎপাদন ক্ষমতা, প্রাযুক্তিক ক্ষমতা, গবেষণা, উন্নয়ন ইত্যাদি। এটি একটি দীর্ঘ মেয়াদি পরিকল্পনা যা নির্বাহী কর্তৃক প্রণীত হয়। এটি প্রতিষ্ঠানের বাহ্যিক ও অভ্যন্তরীণ পরিবেশে বর্তমান সুযোগ সুবিধা ও সম্ভাব্য ঝুঁকিসমূহ বিবেচনাপূর্বক প্রণয়ন করা হয়।

 

Gibson Others 4, Strategic planning include all the activities which lead to the development of a certain organizational mission, organizational objectives and appropriate strategy to the achieve objectives for the entire organization. অর্থাৎ “কৌশলগত-পরিকল্পনা সেই সকল কার্যাবলি অন্তর্ভুক্ত করে যা নির্দিষ্ট সাংগঠনিক মিশন, সাংগঠনিক উদ্দেশ্য এবং যথাযথ কৌশল উন্নয়ন করে যেন সমগ্র প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জন করা যায় ।

G. R. Terry বলেন, “স্ট্র্যাটেজিক পরিকল্পনা ভবিষ্যৎ সম্পর্কে কোনো পূর্বসংকেত দেয় না। কিন্তু এটি ব্যবস্থাপককে আকস্মিক কোনো ঘটনা মোকাবিলা করতে সাহায্য করে, ভুলত্রুটি সংশোধনে সুবিধা প্রদান করে সঠিক সময়ে সঠিক কাজটি করতে সহায়তা করে এবং পরিকল্পিত ভবিষ্যতের জন্য কী করতে হবে তার প্রতি ইঙ্গিত প্রদান করে।”

পরিশেষে বলা যায়, কৌশলগত-পরিকল্পনা হলো উদ্দেশ্য নির্ধারণ, নীতি নির্ধারণ, কৌশল নির্ধারণ ইত্যাদির সাথে সম্পর্কযুক্ত এবং উচ্চপর্যায় প্রশাসন কর্তৃক প্রণীত দীর্ঘমেয়াদি পরিকল্পনা ।

 

কৌশলগত পরিকল্পনা 

Leave a Comment