কৌশল উন্নয়নের উদ্দেশ্য

আজকে আমাদের আলোচনার বিষয় কৌশল উন্নয়নের উদ্দেশ্য । যা বাউবি ওএসএমবিএ ২২০১ কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনা – ইউনিট ৫ এর অন্তর্গত।

কৌশল উন্নয়নের উদ্দেশ্য

 

কৌশল উন্নয়নের উদ্দেশ্য

 

কৌশলের উদ্দেশ্যের সংজ্ঞা প্রদানের মাধ্যমে উন্নয়ন কর্মসূচি শুরু হয়। কৌশলের উদ্দেশ্যগুলো নিম্নরূপ :

১। মানব সম্পদ কৌশল ও প্রক্রিয়ার দিক-নির্দেশনা প্রদান করে এমন উপাত্ত সংগ্রহ, বিশ্লেষণ ও প্রতিবেদন তৈরি ।

২। ব্যবসায় কৌশল উন্নয়নের তথ্য প্রদান ।

৩। উত্তম মানব সম্পদ ব্যবস্থাপনা কৌশল এবং প্রক্রিয়া উত্তম ফলাফল দেয়, তা প্রমাণের জন্য পরিমাপন ব্যবহার করা।

৪ । মানব সম্পদ ব্যবস্থাপনা কৌশল ও প্রক্রিয়া মানুষের মাধ্যমে মূল্য (Value) সৃষ্টি করে তা বিশ্বাস করানো ।

৫। ব্যবসায় ফলাফলের উপর মানুষের প্রতিক্রিয়া নির্ধারণ করা ।

৬। প্রতিষ্ঠানের মানব মূলধনের মূল্য নিরূপণ করা ।

৭ । মানব সম্পদের কার্যকারিতার উন্নয়ন করা ।

৮ । রৈখিক ও আর্থিক প্রতিবেদন তৈরির জন্য প্রতিষ্ঠানের মানব মূলধনের কার্যসম্পাদনের উপাত্ত সরবরাহ করা ।

৯। মানব সম্পদ প্রক্রিয়া অর্থের আকারে মূল্য প্রদান করে তা সকলকে অবহিত করা।

 

প্রশিক্ষণ ও উন্নয়ন

প্রশিক্ষণ হচ্ছে মানব সম্পদ উন্নয়নের সর্বাধিক জনপ্রিয় ও কার্যকর হাতিয়ার । প্রাতিষ্ঠানিক কাজে মানবীয় সম্পদকে সর্বোচ্চ ব্যবহার করতে চাইলে তাদের দক্ষতা ও উপযুক্ততা থাকলেই চলবে না বরং কীভাবে তারা সেই দক্ষতা ও উপযুক্ততাকে প্রতিষ্ঠানের কাজে লাগাতে পারে সেদিকেও নজর দিতে হবে ।

মানব সম্পদ নির্বাচন ও নিয়ােগের ক্ষেত্রে ব্যবস্থাপনাকে অনেক কিছুর সাথে আপােশ করতে হয় । এক্ষেত্রে একমাত্র প্রশিক্ষণই নির্বাচন ও নিয়ােগকালীন সীমাবদ্ধতাকে দূরীভূত করে উপযুক্ত মানব সম্পদ গঠন বা উন্নয়নে ভূমিকা রাখতে পারে । এ ছাড়া যত দ্রুত প্রযুক্তির পরিবর্তন ঘটছে পুরনাে কর্মীদের পুনঃপ্রশিক্ষণের প্রয়ােজন ততই বৃদ্ধি পাচ্ছে । তাই নতুন পুরনাে সকল কর্মীর ক্ষেত্রেই প্রশিক্ষণ সমানভাবে প্রযােজ্য ।

 

কৌশল উন্নয়নের উদ্দেশ্য

Leave a Comment