আজকে আমাদের আলোচনার বিষয় ক্ষতিপূরণ প্রশাসনের ধারণা ও সংজ্ঞা
ক্ষতিপূরণ প্রশাসনের ধারণা ও সংজ্ঞা

ক্ষতিপূরণ প্রশাসনের ধারণা ও সংজ্ঞা
Compensation ইংরেজি শব্দ। এর বাংলা আভিধানিক অর্থ হলো ক্ষতিপূরণ। প্রতিষ্ঠানের মানব সম্পদের বা কর্মীদের কাজ করার ফলে যে দৈহিক ও মানসিক ক্ষতি হয় তা পরিশোধকে ক্ষতিপূরণ নামে অবিহিত করা হয়। অন্যভাবে বলা যায় যে, প্রতিষ্ঠানে নিয়োজিত মানব সম্পদের দৈহিক ও মানসিক শ্রম বা সেবা প্রদানের বিনিময়ে যে পারিশ্রমিক তথা বেতন ভাতা ও অন্যান্য সুবিধা প্রদান করা হয় তাকে ক্ষতিপূরণ বলে।
ক্ষতিপূরণ প্রশাসন কর্মীদের মজুরি, বেতন, বোনাস, মুনাফা, পেনশন, স্বাস্থ্য বিমা, চিকিৎসাভাতা প্রভৃতি নির্ধারণসংক্রান্ত নীতি প্রণয়ন এবং তা বাস্তবায়নের সাথে সম্পৃক্ত। ক্ষতিপূরণের কিছু উল্লেখযোগ্য সংজ্ঞা নিম্নে তুলে ধরা হলো:
Decenzo S.P. Robbins 4, “Compensation administration seeks to design a cost-effective pay structure that witll not only attract, motivate and retain competent employees, but also be perceived as fair by these employees.” অর্থাৎ, ক্ষতিপূরণ প্রশাসনের লক্ষ্য হলো এরূপ একটি ব্যয় কর্মোপযোগী বেতন কাঠামো প্রণয়ন করা যাতে শুধু যোগ্য কর্মীদের আকৃষ্ট, প্রেষিত এবং সংরক্ষণই করে না বরং তা ন্যায্য হিসেবে ঐসব কর্মীদের দ্বারা গ্রহণযোগ্য হয়।”
Gary Dessler 4, “Employee compensation refers to all forms of pay or rewards going to employees and arising from their employment” অর্থাৎ, কর্মী ক্ষতিপূরণ দ্বারা কর্মীদেরকে প্রদত্ত সকল রকমের বেতন অথবা পুরষ্কারকে বুঝায় যা তাদের নিয়োগের সাথে সম্পৃক্ত।”
E.B. Flippo, “Compensation is nothing but the method of remuneration the workers of the enterprse or organization judiciously and adequately in achieving the objectives of the organization.” অর্থাৎ, প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনের লক্ষ্যে কর্মীদের ন্যায়সঙ্গত ও পর্যাপ্ত পরিমাণে পারিশ্রমিকদানের পদ্ধতি হচ্ছে ক্ষতিপূরণ।”
Prof R.W. Griffin, “Compensation is the financial remuneration given by the organizsaion to its employees in exchange for their works.” অর্থাৎ, প্রতিষ্ঠান কর্তৃক তার কর্মীদের কাজের বিনিময়ে প্রদত্ত আর্থিক পারিশ্রমিককে ক্ষতিপূরণ বলে।”
Dale Yoder, Compensation administration invloves the selection, development and direction of programs designed to implement compensation or incentive policy through financial rewars.” অর্থাৎ, ক্ষতিপূরণ প্রশাসন আর্থিক সংস্কারের মাধ্যমে পারিশ্রমিক ও অনুপ্রেরণাদান নীতি বাস্তবায়নের জন্য প্রণীত নির্বাচন, উন্নয়ন এবং কর্মসূচির নির্দেশনাকে অন্তর্ভুক্ত করে।”

Milkovich Boudreau 4, “Compensation refers to all forms of financial retuns, tangible services, and benefits employees receive as part of an employment relationship. ” অর্থাৎ, নিয়োগসম্পর্কিত অংশ হিসেবে কর্মী কর্তৃক গৃহীত সকল রকমের আর্থিক বিষয়, সেবা এবং সুবিধাসমূহকে ক্ষতিপূরণ বলে। উপরের আলোচনা ও সংজ্ঞাগুলোর বিশ্লেষণ থেকে বোঝা যায় যে, ক্ষতিপূরণ হচ্ছে প্রতিষ্ঠানের কর্মীদের প্রদত্ত মজুরী,
বেতন ভাতাদি ও সুবিধাসমূহ যা কর্মীরা তাদের কায়িক পরিশ্রমের বিনিময়ে পারিশ্রমিক হিসাবে পেয়ে থাকে ।
