আজকে আমাদের আলোচনার বিষয় দলীয় প্রণোদনা ও প্রকারভেদ। যা বাউবি ওএসএমবিএ ২২০১ কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনা – ইউনিট ৮ এর অন্তর্গত।
দলীয় প্রণোদনা ও প্রকারভেদ

দলীয় প্রণোদনা
সাধারণত দলীয় প্রণোদনা বলতে দুই বা ততোধিক কর্মীকে যৌথভাবে কার্যসম্পাদনের জন্য যে প্রণোদনামূলক বেতন ভাতা প্রদান করা হয় তাকে বুঝায় ।
Professor Gary Dessler এর মতে, “Team on group incentive plan is a plan in which a production standard is set for a specific work group and its members are paid incentives if the group exceeds the production standard.” অর্থাৎ, “দলীয়-প্রণোদনা পরিকল্পনা বলতে এমন একটি পরিকল্পনাকে বুঝায় যেখানে প্রতিটি নির্দিষ্ট কার্যদলের জন্য একটি উৎপাদন মান ঠিক করা হয় এবং উক্ত দল যদি নির্ধারিত উৎপাদন মান অতিক্রম করে তাহলে দলের সকল সদস্যই প্রণোদনামূলক পারিশ্রমিক পায়।”
Professor Fisher এর মতে, “ব্যক্তিক উদ্যোগের চেয়ে দলীয় উদ্যোগের জন্য যে প্রণোদনা নির্ধারিত হয় তাকে দলীয় প্রণোদনা বলে।” গ্রুপ প্রণোদনা ব্যবস্থা বর্তমান আধুনিক বিশ্বের অত্যন্ত কার্যকরী ও ফলপ্রসূ ব্যবস্থা। এক্ষেত্রে কর্মীরা ব্যাপক Team spirit নিয়ে কার্যসম্পাদন করে থাকে। দলীয়-প্রণোদনা ব্যবস্থায় দলের প্রত্যেক কর্মীই উৎপাদনের উপর বোনাস পাওয়ার সুযোগ লাভ করে থাকে।
দলীয় প্রণোদনার প্রকারভেদ
ব্যক্তিক উদ্যোগের চেয়ে দলীয় উদ্যোগের জন্য যে প্রণোদনা নির্ধারিত হয় তাকে দলীয় প্রণোদনা বলে । অন্যভাবে বলা যায় যে, দুই বা ততোধিক কর্মীকে যৌথভাবে কার্যসম্পাদনের জন্য যে প্রণোদনামূলক বেতন-ভাতা প্রদান করা হয় তাকে দলীয় প্রণোদনা বলে । দলীয়-প্রণোদনাকে ৭ ভাগে ভাগ করা যায়। যথা:
১. মুনাফা বণ্টন পরিকল্পনা,
২. লাভ বণ্টন পরিকল্পনা,
৩. স্ক্যানলোন পরিকল্পনা,
৪. ইম্পোশেয়ার,
৫. রকার পরিকল্পনা,
৬. জয় বণ্টন পরিকল্পনা,
৭. স্টক মালিকানা পরিকল্পনা ।
নিচে দলীয় প্রণোদনার প্রকারভেদ বর্ণনা করা হলো :
১. মুনাফা বণ্টন পরিকল্পনা (Profit sharing plan) : মুনাফা বণ্টন পরিকল্পনা বলতে প্রতিষ্ঠানের মুনাফায় কর্মীর ভাগ বণ্টনের পরিকল্পনাকে বুঝায়। Professor Fisher এর মতে, “Profit sharing is an incentive system in which designated employees share the business profits.” অর্থাৎ, মুনাফা-বণ্টন হচ্ছে এক ধরনের প্রণোদনামূলক ব্যবস্থা যেখানে ব্যবসার মুনাফার অংশ থেকে কর্মীর অংশ বণ্টিত হয়।
মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জেনেভায় অবস্থিত কাঁচ কারখানার “The Gallatin glass work factory’-তে ১৯৪৪ সালে সর্বপ্রথম মুনাফা-বণ্টন পরিকল্পনা প্রথা চালু হয় ।
প্রকারভেদ (Types) : মুনাফা-বণ্টন পরিকল্পনা সাধারণত ৩ ধরনের হয়ে থাকে। যথা:
i. চলতি পরিশোধ পরিকল্পনা (Current distribution plan) : যে মুনাফা-বণ্টন পরিকল্পনায় ষান্মাসিক বা বার্ষিক ভিত্তিতে মুনাফা বণ্টিত হয় তাকে চলতি পরিশোধ পরিকল্পনা বলে । এটি নগদ পরিকল্পনা নামেও পরিচিত।
ii. বিলম্বিত পে-আউট পরিকল্পনা (Deferred payout plan) : যে মুনাফা-বণ্টন পরিকল্পনায় মুনাফার একটি বিশেষ অংশ কর্মীদের হিসাবে জমা করা হয় এবং পরবর্তীতে উক্ত সঞ্চিত টাকা অবসর বা অক্ষমতা বা কোনো মারাত্মক অসুস্থতা বা মৃত্যুর সময় দেওয়া হয় তাকে বিলম্বিত পে-আউট পরিকল্পনা বলে ।
iii. যৌথ পরিকল্পনা (Combination plan) : চলতি পরিশোধ এবং বিলম্বিত পরিকল্পনার মধ্যে সমন্বয়সাধন করে মুনাফার যে অংশ কর্মীকে প্রদান করা হয়, তাকে যৌথ পরিকল্পনা বলে । এটিও একটি দলীয়-প্রণোদনার অংশ।
২. লাভ বণ্টন পরিকল্পনা (Gain sharing plan) : যে প্রণোদনামূলক পরিকল্পনায় কর্মীদের একটি অংশ সাধারণ প্রচেষ্টা লাভে এবং উৎপাদনশীলতার উদ্দেশ্য অর্জনে নিয়োজিত হয় তাকে লাভ বণ্টন পরিকল্পনা বলে ।
Professor Fisher এর মতে, “Gain sharing is a type of group incentive in which a portion of the gains the organization realized from group effort is shared with group.” অর্থাৎ, “লাভ বণ্টন হচ্ছে এমন একটি দলীয় প্রণোদনামূলক পরিকল্পনা, যেখানে প্রতিষ্ঠানের লাভের একটি অংশ দলীয় কর্মীদের মাঝে বণ্টিত হয় ।”
Professor Gary Dessler এর মতে, “Gain sharing plan is an incentive plan that engages employees in a common effort to achieve productivity objectives and share the gains.”
৩. স্ক্যানলোন পরিকল্পনা (Scanlon plan) : স্ক্যানলোন পরিকল্পনা লাভ বণ্টন পরিকল্পনার বহুল ব্যবহৃত ও জনপ্রিয় indow দলীয়-প্রণোদনামূলক পরিকল্পনা। স্ক্যানলোন পরিকল্পনা হচ্ছে একটি সমন্বিত দলীয়-প্রণোদনামূলক কর্মসূচি যা ব্যবস্থাপক ওto activa কর্মীদের মধ্যে সৃষ্ট সমস্যা ও তার সমাধানে কার্যকরী ভূমিকা রাখে। ১৯২০ সালের শেষ দিকে Joseph Scanlon নামে ইস্পাত শিল্পের একজন ইউনিয়ন লিডার এই পরিকল্পনার উদ্ভাবন করেন।
8. রকার পরিকল্পনা (Rocker plan) : রকার পরিকল্পনা অনেকটা স্ক্যানলোন পরিকল্পনার মতো। এটি একটি দলীয় প্রণোদনা। তবে এই পদ্ধিতিতে বোনাস নির্ধারণের ভ্যালুকে ডলার-এ নির্ধারণ করা হয়। এই পরিকল্পনার বোনাস ফর্মুলা হলো :
উৎপাদনমূল্য
রকার পরিকল্পনার বোনাস = ————————————-
উপকরণ মূল্য কর্মীদের মূল্য
৫. জয় বণ্টন পরিকল্পনা (Win sharing plan) : জয় বণ্টন একটি দলীয় প্রণোদনার অংশ। অর্থাৎ, দল জয় লাভ করলে মুনাফার অংশীদার করা হয়। Professor Fisher এর মতে, “Winsharing is an attempt to blend gain sharing and profit sharing.
৬. স্টক মালিকানা পরিকল্পনা (Employee stock ownership plan) : স্টক মালিকানা পরিকল্পনাকে সংক্ষেপে ESop বলে। ফেডারেল ট্যাক্স লো পরিবর্তনের ফলে ১৯৭০ সালের গোড়ার দিকে এই প্রণোদনামুলক পরিকল্পনার উৎপত্তি ঘটে। Profit sharing ও Pension plan এর অর্থায়নের সুব্যবস্থা করার জন্য এই পরিকল্পনা উদ্ভব।

