নৈতিক আচরণে প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ

আজকে আমাদের আলোচনার বিষয় নৈতিক আচরণে প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ । যা বাউবি ওএসএমবিএ ২২০১ কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনা – ইউনিট ৯ এর অন্তর্গত।

নৈতিক আচরণে প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ

বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে, পরিবেশের কিছু উপাদান ব্যবস্থাপকদেরকে নৈতিক হতে প্ররোচিত করে। নিচে এ সকল উপাদানসমূহ তুলে ধরা হলো:

 

নৈতিক আচরণে প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ

সারণী: নৈতিক আচরণে প্রভাববিস্তারকারী উপাদানসমূহ

বাহ্যিক উপাদানসমূহ (External Factors) :

১। পরিবেশগত প্রতিযোগিতা (Environmental Competiveness) : বাজারে অসম প্রতিযোগিতা বিদ্যমান থাকলে তা নিজেদেরকে প্রভাবিত করে। উদাহরণস্বরূপ বলা যায়: পণ্যের মূল্য নির্ধারণের ক্ষেত্রে নীতিহীন হওয়ার সুযোগ থেকে যায়। বিশেষ করে যে সকল পণ্যের মধ্যে যথেষ্ট মিল রয়েছে এবং মূল্য পরিবর্তনের সুযোগ রয়েছে; সে সকল ক্ষেত্রে প্রতিযোগিতা নীতিহীন হতে প্ররোচিত করে ।

২। পরিবেশগত উদারতা (Environmental Munificence) : পরিবেশগত উদারতা বলতে পরিবেশের অনুকূল ও প্রতিকূল উভয় অবস্থাকে বুঝানো হয়। বেশি ও কম উদারতা উভয় অবস্থাই ব্যবস্থাপকদেরকে নীতিহীন হতে প্ররোচিত করে। প্রতিকূল পরিবেশে কাজ করে মুনাফা অর্জন করা দুষ্কর। তাই সে সকল প্রতিষ্ঠান অনৈতিকতার আশ্রয় নেয়। আবার খুব বেশি অনুকূল অবস্থায় প্রতিষ্ঠান এত বেশি সুযোগ লাভ করে যে, তারা আরও বেশি সুযোগলাভের জন্য অনৈতিক কাজ করে।

৩। অতিশয় নির্ভরতা (Extreme Dependency) : এক প্রতিষ্ঠান হতে অন্য প্রতিষ্ঠানের উপর বেশি নির্ভরশীল হলে নির্ভরশীল প্রতিষ্ঠানটি ঘুষ প্রদান কিংবা অন্য কোনোভাবে অতিরিক্ত অর্থ প্রদান করতে বাধ্য হয়। এভাবে তারা অনৈতিক কাজে জড়িয়ে পড়ে।

অভ্যন্তরীণ উপাদানসমূহ (Internal Factors) :

১। অতিরিক্ত কার্যসম্পাদনের চাপ (Presure for tight performance) : অল্প সময়ের মধ্যে অধিক পরিমাণ কার্যসম্পাদনের চাপ প্রয়োগ করলে শ্রমিক-কর্মীগণ কাজে ফাঁকি দিতে পারে। অর্থাৎ তারা অনৈতিক কার্যে আগ্রহী হয়ে ওঠে। যেমন: তারা সংক্ষিপ্ত উপায়ে কাজ করতে পারে। অনিরাপদ পণ্য উৎপাদন করতে পারে ।

২। শ্রমিক অসন্তুষ্টি (Labour Dissatisfaction) : শ্রমিক অসন্তোষ কখনোই প্রতিষ্ঠানের জন্য মঙ্গলজনক হতে পারেনা । এক্ষেত্রে অনৈতিক কাজ হতেই পারে।

৩। কর্তৃত্ব হস্তান্তর (Delegation of Authority) : নিম্নপদস্থ কর্মকর্তা কাজের অধিকার লাভ করলে ক্ষমতার অপব্যবহার হতে পারে। এমতাবস্থায় অনৈতিক কাজ হতে পারে ।

৪। উদ্ভাবনে উৎসাহিতকরণ (Encouragement of Innovation) : নতুন কিছু উদ্ভাবনের জন্য অতিরিক্ত চাপ প্রয়োগ করা হলে উদ্ভাবক অনৈতিকতার আশ্রয় নিতে পারে।

সুতরাং এটি স্পষ্টতই প্রতীয়মান হয় যে, পরিবেশের উপর্যুক্ত বাহ্যিক ও অভ্যন্তরীণ উপাদানসমূহ ব্যবস্থাপক, কর্মকর্তা ও কর্মীদের নৈতিক আচরণে প্রভাববিস্তার করে থাকে ।

 

নৈতিক আচরণে প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ

Leave a Comment