পদ মূল্যায়নের ধারণা ও সংজ্ঞা

আজকে আমাদের আলোচনার বিষয় পদ মূল্যায়নের ধারণা ও সংজ্ঞা

পদ মূল্যায়নের ধারণা ও সংজ্ঞা

 

পদ মূল্যায়নের ধারণা ও সংজ্ঞা

 

পদ মূল্যায়নের ধারণা ও সংজ্ঞা

প্রতিষ্ঠানের অভ্যন্তরে বিভিন্ন পদ বা কার্যের তুলনামূলক আপেক্ষিক মূল্য নির্ধারণকে পদ বা কার্য মূল্যায়ন বলা হয়ে থাকে। পদ বা কার্য মূল্যায়নের মাধ্যমে কর্মীদের বেতন ও মজুরির স্তর নির্ধারণ করা হয়। একই সাথে কর্মীদের ক্ষতিপূরণ ও পুরষ্কার নির্ধারণেও পদ মূল্যায়ন বিশেষ ভূমিকা পালন করে থাকে। নিম্নে পদ বা কার্য মূল্যায়নের কিছু সংজ্ঞা প্রদান করা হলো:-

Prof.R.W. Griffin এর মতে, “পদ মূল্যায়ন হচ্ছে এরূপ একটি প্রচেষ্টা যা অন্যান্য পদের তুলনায় প্রত্যেকটি পদের আপেক্ষিক মূল্য নিরুপণ করে। “Job evaluation is an attempt to assess the worth of each job relative to other jobs”

Edwin B. Flippo 4, “Job evaluation is a systematic and orderly process of determining the worth of a job in relation to other job. ” “পদ মূল্যায়ন হচ্ছে একটি পদ্ধতিগত এবং সুশৃঙ্খল প্রক্রিয়ায় কোনো একটি পদের সাথে অন্যান্য পদের মূল্যনির্ধারণ করা। Gary Dessler এর ভাষায়, “একটি পদের আপেক্ষিক মূল্য নির্ধারণের লক্ষ্যে পদ মূল্যায়ন করা হয়ে থাকে। এটি একটি পদের সাথে অন্যপদের আপেক্ষিক মূল্য নির্ধারণের জন্য পদসমূহের তুলনা করার একটি আনুষ্ঠানিক ও পদ্ধতিগত প্রক্রিয়া।”

[Job evaluation is aimed at determining a job’s worth. It is a formal and systematic comparison of jobs to determine the worth of one job relative to another and eventually results in a wage or salary hierarchy.”]

 

Werther Keith Davi 4, “Job evaluations are systematic procedures to determine the relative worth of Jobs.” অর্থাৎ, কার্য মূল্যায়ন হচ্ছে পদ সমূহের আপেক্ষিক মূল্যনির্ধারণের একটি পদ্ধতিগত প্রক্রিয়া বিশেষ।” আন্তর্জাতিক শ্রমিক সংঘ বা ILO এর মতে, শ্রমিকের ব্যক্তিগত দক্ষতা বা সক্ষমতা বিবেচনায় না নিয়ে কোনোসুনির্দিষ্ট কাজের জন্য গড়পড়তা শ্রমিকের সাধারণ কর্মদক্ষতার বিপরীতে চাহিদার তুলনা নির্ধারণ করার চেষ্টাকে কার্য মূল্যায়ন বলা হয়।

[Job evaluaion may be defined a ?? an attempt to demands with the normal performance of particular job makes on normalworkers without taking account of the individual abilities and performance of the workers concerned]

The British Institute of Management এর ভাষায়, “ব্যক্তিত্বের সম্পর্ক বজায় না রেখে এক পদ বা কার্য অপেক্ষা অন্যপদ বা কার্যের মূল্য নিরূপণ পদ্ধতিকে পদমূল্যায়ন বলে।” [Job evaluation is the process of determining without regard to personalities the worth of the job in relation to another.]

 

পদ মূল্যায়নের ধারণা ও সংজ্ঞা

 

সুতরাং, উপরিল্লিখিত সংজ্ঞাসমূহের আলোকে বলা যায় যে, পদ বা কার্য মূল্যায়ন হলো প্রতিষ্ঠানের প্রত্যেকটি কার্যের মূল্যায়ন এবং অন্যান্য কার্যের মূল্যের তুলনায় একটি পদের মূল্য নিরূপণের একটি পদ্ধতিগত ধারাবাহিক আনুষ্ঠানিক প্রক্রিয়া।

Leave a Comment