জনশক্তি পরিকল্পনার উপাদানসমূহ

আজকে আমাদের আলোচনার বিষয় জনশক্তি পরিকল্পনার উপাদানসমূহ

জনশক্তি পরিকল্পনার উপাদানসমূহ

 

জনশক্তি পরিকল্পনার উপাদানসমূহ

 

জনশক্তি পরিকল্পনার উপাদানসমূহ

ব্যবসায় প্রতিষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বর্তমান ও ভবিষ্যৎ কর্মীর প্রয়োজন শনাক্তকরণ ও তাদের কাম্য ব্যবহার নিশ্চিতকরণের জন্য মানব সম্পদ পরিকল্পনা কর্মসূচি গ্রহণ করা হয়। এ ধরনের পরিকল্পনা গ্রহণ, বাস্তবায়ন ও তদারকি কাজ সুষ্ঠুভাবে সম্পাদন কতকগুলো উপাদানের ওপর নির্ভরশীল। এসব উপাদান নিম্নে উপস্থাপন করে ব্যাখ্যা করা হলো-

তথ্যাবলি সংগ্রহ ও বিশ্লেষণ (Collection & analysis of information) :

মানব সম্পদ পরিকল্পনা বিভাগ সরাসরি সকল বিভাগ ও বিভিন্ন পক্ষের সাথে জড়িত। সকল বিভাগ থেকে মানব সম্পদ পরিকল্পনা বিভাগ প্রথমে বিভিন্ন তথ্যাবলি সংগ্রহ করে তা ব্যবহার উপযোগী করতে বিশ্লেষণ করে। অতপর বিশ্লেষিত নির্জাস তথ্যাবলি দ্বারা একটি পরিকল্পিত তালিকা প্রণয়ন করা হয়। প্রতিষ্ঠানের কর্মীদের আগমন ও নির্গমণের হার কর্মী দক্ষতা, প্রশিক্ষণ, অভিজ্ঞতা, শিক্ষা ইত্যাদি তথ্যাবলি বিশ্লেষণের মাধ্যমে মানব সম্পদ পরিকল্পনার কাজ শুরু হয়।

কর্মী সংখ্যা নিরুপণ (Determining the number of personnel) :

ব্যবসায় প্রতিষ্ঠানে বর্তমানে নিয়োজিত কর্মীর সংখ্যা ও তাদের কাজের দক্ষতা নিরূপণ করতে হয়। বর্তমানে কর্মরত জনসংখ্যার ওপর ভিত্তি করে ভবিষ্যতের কর্মীর প্রয়োজন শনাক্ত করা হয়। বর্তমান কর্মীদের দক্ষতা ও অদক্ষতা যাচাই করে ভবিষ্যৎ কর্মসূচি গ্রহণ করা হয়।

জনশক্তি সংগ্রহ কর্মসূচি (Recruitment program) :

এটি জনশক্তি বা মানব সম্পদ পরিকল্পনার অন্যতম উপাদান। এ ধরনের কর্মসূচির মাধ্যমে প্রয়োজনীয় কর্মী সংগ্রহ, নির্বাচন, নিয়োগদান ও স্থাপনা, প্রশিক্ষণ, উন্নয়ন, পদোন্নতি, বদলি, পদচ্যুতি, পদাবনতি, ছাঁটাই ইত্যাদি কার্যক্রম গ্রহণ করে। প্রতিষ্ঠানের জন্য দক্ষ ও অভিজ্ঞ কর্মী সংগ্রহ করাই হলো এর মূল উদ্দেশ্য।

 

পরিকল্পনার সমন্বয় (Co-ordinatnion is planning) :

এটি মানব সম্পদ পরিকল্পনার আর একটি গুরুত্বপূর্ণ উপাদান। এ বিভাগ প্রতিষ্ঠানের অন্যান্য বিভাগ তথা গৃহীত সামগ্রিক কর্মসূচি ও অন্যান্য সকল নীতির সাথে সমন্বয় করে থাকে। সঠিক সমন্বয়ের অভাবে পরিকল্পনা বাস্তবায়নে ব্যাঘাত ঘটতে পারে। সুতরাং জনশক্তি পরিকল্পনার আওতায় এ পর্যায়ে সকল বিভাগের সমন্বয় কার্য সম্পন্ন করা হয় ।

কর্তব্য এবং দায়িত্ব নিরূপণ ও বিশ্লেষণ (Setting & analysing duties & responsibilities) :

প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের কর্তব্য ও দায়িত্ব সঠিকভাবে নির্ধারণ করতে না পারলে সমস্ত আয়োজনই বিফলে যাবে। কোন কর্মী কোন কাজ করবে, তার দায়িত্ব ও কর্তব্যের পরিসীমা কি হবে তা সঠিকভাবে বণ্টন করা অত্যাবশ্যক। জনশক্তি পরিকল্পনা বিভাগ কর্মীর পদ ও যোগ্যতা অনুযায়ী দায়িত্ব ও কর্তব্য নির্ধারণ ও বণ্টন করে থাকে ।

জনশক্তি পরিকল্পনার মূল্যায়ন (Effectiveness of manpower) :

মানব সম্পদ পরিকল্পনার কার্যকারিতা যাচাই করা একটি গুরুত্বপূর্ণ কাজ। এ ব্যবস্থার দ্বারা গৃহীত কর্মসূচি সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা তা দেখা যায় এবং প্রয়োজনে সংশোধন, সংযোজন বা বিয়োজনের মাধ্যমে ভবিষ্যতে আরো উন্নতর ব্যবস্থা গ্রহণের সুযোগ সৃষ্টি করে।

 

জনশক্তি পরিকল্পনার উপাদানসমূহ

 

উপস্থাপিত বিষয়সমূহ একটি আদর্শ মানব শক্তি বা জনশক্তি পরিকল্পনার নিয়ামক হিসেবে কাজ করে। এদের সুষ্ঠু প্রয়োগে একটি প্রতিষ্ঠান বর্তমান তীব্র প্রতিযোগতায় টিকে থাকে ও কাঙ্ক্ষিত লক্ষ্যে সহজে পৌঁছতে পারে।

Leave a Comment