প্রণোদনা পরিকল্পনা ব্যর্থতার কারণ

আজকে আমাদের আলোচনার বিষয় প্রণোদনা পরিকল্পনা ব্যর্থতার কারণ

প্রণোদনা পরিকল্পনা ব্যর্থতার কারণ

 

প্রণোদনা পরিকল্পনা ব্যর্থতার কারণ

 

প্রণোদনা পরিকল্পনা ব্যর্থতার কারণ

প্রণোদনা পরিকল্পনার ব্যর্থতার কারণসমূহ নিম্নে আলোচনা করা হলো:

উৎপাদনের ভিত্তিতে পুরষ্কার ব্যবস্থা (Reward on the basis of production) :

উৎপাদনের ভিত্তিতে পুরষ্কার বা প্রণোদনার ব্যবস্থা থাকলে কর্মীরা তাদের কর্ম প্রচেষ্টা জোরদার করে। কিন্তু এরূপ ধারণা সবক্ষেত্রে যে সঠিক ও কার্যকরি হবে তা কিন্তু নয়। উৎপাদনের পরিমাণের ওপর প্রণোদনা পরিকল্পনা থাকলে কর্মীরা অধিক উৎপাদনের দিকে ধাবিত হয় আর এর ফলে অনেক সময় উৎপাদিত পণ্যের মান বৃদ্ধি করা সম্ভব হয়।

প্রেষণা সৃষ্টির জন্য শুধু প্রণোদনার মাধ্যমে আর্থিক সুবিধার ব্যবস্থাই যথেষ্ট নয় (Only pay is not enough for motivation):

কেবল প্রণোদনা পরিকল্পনার মাধ্যমে আর্থিক সুবিধার ব্যবস্থা করলেই যে কর্মীদের মধ্যে প্রেষণা সৃষ্টি হবে তা কিন্তু নয়। আর্থিক সুবিধার পাশাপাশি অন্যান্য কার্যকরি প্রেষণা সৃষ্টিকারী উপাদানসমূহ যেমন- অগ্রগতির সুযোগ বা পদোন্নতি ব্যবস্থা, কার্যে সফলতার জন্য স্বীকৃতিদান ইত্যাদি বিষয়ের প্রতিও কর্তৃপক্ষকে সযত্ন দৃষ্টি দিতে হবে।

 

প্রণোদনা কর্মীদের মধ্যে সহযোগী মনোভাব কমিয়ে দেয় (Incentive reduces cooperative attitude among employees):

প্রণোদনার ব্যবস্থা প্রতিষ্ঠানের কর্মীদের মধ্যে সহযোগিতার মনোভাব কমিয়ে দেয়। প্রণোদনার ব্যবস্থা থাকলে কর্মীরা একে অপরের সাফল্যেকে বাধা হিসেবে মনে করে। আর এর ফলে একে অপরের প্রতি সহযোগিতা কমিয়ে দেয় এবং স্বার্থপরের মত প্রতিযোগিতায় লিপ্ত হয় ।

উন্নত কার্য সম্পাদনের মূল কারণ শুধু প্রেষণার অভাব নয় (The lacking of incentive is not the only reason for high performance) :

প্রতিষ্ঠানের কর্মীদের কার্যসম্পাদন মূল্যায়ন করে তাদের যোগ্যতা ও দক্ষতা অনুযায়ী প্রণোদনামূলক ক্ষতিপূরণ প্রদানরে মাধ্যমে প্রেষণাদান করা হয়ে থাকে। কিন্তু উন্নত কার্যসম্পাদনের মূল কারণ শুধু প্রেষণার অভাব নয় বরং সঠিক নির্দেশনার অভাব, অপ্রতুল কর্মী নির্বাচন, প্রশিক্ষণের ঘাটতি, সুস্পষ্ট লক্ষ্য নির্ধারণের সমস্যা, আধুনিক ও উন্নত যন্ত্রপাতির অপর্যাপ্ততা, প্রতিকূল কর্মপরিবেশ ও ব্যবস্থাপনার কারণেও উত্তম কার্যসম্পাদন বাধাগ্রস্ত হয়।

 

প্রণোদনা পরিকল্পনা ব্যর্থতার কারণ

 

প্রণোদনা কর্মীর কাজের সৃষ্টিশীলতা এবং ঝুঁকি নেওয়ার পথে অন্তরায় (Incentive reduces employees’ creativity and risk taking capability):

প্রণোদনা-কর্মীদের কাজের সৃষ্টিশীলতা এবং কাজ ঝুঁকি নেওয়ার পথে অন্তরায় বা বাধা হিসেবে কাজ করে। প্রণোদনা পরিকল্পনা কর্মীদের প্রণোদনা পাওয়ার জন্য এতটাই উজ্জ্বীবিত করে যে কর্মীরা তাদের কার্যসম্পাদনের সৃষ্টিশীলতা হারিয়ে ফেলে এবং একই সাথে কার্য সম্পাদনের জন্য ঝুঁকি নেওয়ার প্রবণতাও কমিয়ে দেয়।

Leave a Comment