পরীক্ষার ধারণা ও সংজ্ঞা

আজকে আমাদের আলোচনার বিষয় পরীক্ষার ধারণা ও সংজ্ঞা

পরীক্ষার ধারণা ও সংজ্ঞা

 

পরীক্ষার ধারণা ও সংজ্ঞা

 

পরীক্ষার ধারণা ও সংজ্ঞা

পরীক্ষা হচ্ছে নির্বাচনের এমন একটি কৌশল যার দ্বারা কোনো ব্যক্তির কার্য সম্পাদনের জ্ঞান, দক্ষতা, অভিজ্ঞতা, মানসিক ক্ষমতা ইত্যাদি পরিমাপ ও যাচাই করা হয়। অন্যভাবে বলা যায় যে আবেদনকারীর জ্ঞান, প্রতিভা, ঝোঁক, আগ্রহ, বুদ্ধিমত্ত্বা, দক্ষতা ইত্যাদি পরিমাপ ও যাচাই করে উপযুক্ত প্রার্থী নির্বাচনের একটি পদ্ধতিগত প্রক্রিয়াই হচ্ছে পরীক্ষা বা অভীক্ষা।

নিম্নে পরীক্ষার কিছু সংজ্ঞা প্রদান করা হলো :

Decenzo Robbins 4, “Employment test- the better Known written tests that attempt to assess intelligence, abilities and personality traits “অর্থাৎ, নিয়োগ পরীক্ষা যা লিখিত পরীক্ষা নামে পরিচিত এটি এমন একটি প্রকারের পরীক্ষা যা বুদ্ধিমাত্তা, সামর্থ্য বা যোগ্যতা এবং ব্যক্তিগত গুণাবলি নিরুপণের প্রচেষ্টার সাথে সম্পৃক্ত।

Gary Dessler এর মতে, Test is basically a sample of a person’s behavior” পরীক্ষা মূলত একজন ব্যক্তির আচরণের নমুনাস্বরূপ ।

 

HE Butt, “Testing is a device for measuring quantitatively a typical sample of mental or motor performance is order to predict what an individual will do under certain circumstances.” অর্থাৎ, একজন ব্যক্তি কোনো বিশেষ অবস্থায় কি করবে সে সম্পর্কে পূর্বানুমান করার লক্ষ্যে মানসিক বা দৈহিক কার্যসম্পাদনের নমুনা সংখ্যাত্মকভাবে পরিমাপের কৌশলকে পরীক্ষা বলে ।

Werther Keith Davis, “Employment test are divices that assess the match between applicants and job requirements.” অর্থাৎ নিয়োগ পরীক্ষা হচ্ছে এরূপ একটি নির্বাচন কৌশল যা আবেদনকারী ও পদের যোগ্যতার মধ্যে সাদৃশ্য নিরূপণ করে।

Bartol Martin 4, “Employement test is a means of assessing a job applicants characteristics through paper and pencil responses or simulated exercises,” অর্থাৎ নিয়োগ-পরীক্ষা হচ্ছে কাগজ কলমে বা অনুকরণ অনুশীলনের মাধ্যমে কোনো নির্দিষ্ট পদে আবেদনকারীর বৈশিষ্টসমূহ নিরূপণের একটি প্রক্রিয়া।

 

পরীক্ষার ধারণা ও সংজ্ঞা

 

উপরিউক্ত সংঙ্গাসমূহ পর্যালোচনা করে বোঝা যায় যে, পরীক্ষা হচ্ছে নির্বাচনের এমন একটি কৌশল যা দ্বারা কোনো ব্যক্তির কার্য সম্পদনের জ্ঞান, দক্ষতা, অভিজ্ঞতা, মানসিক ক্ষমতা ইত্যাদি পরিমাপ ও যাচাই করা যায়।

Leave a Comment