উৎসাহদায়ক পারিতোষিকের লক্ষ্য

আজকে আমাদের আলোচনার বিষয় উৎসাহদায়ক পারিতোষিকের লক্ষ্য। যা বাউবি ওএসএমবিএ ২২০১ কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনা – ইউনিট ৮ এর অন্তর্গত।

উৎসাহদায়ক পারিতোষিকের লক্ষ্য

 

উৎসাহদায়ক পারিতোষিকের লক্ষ্য

উৎসাহক পারিশ্রমিকের প্রধান লক্ষ্যই হলো কর্মীদের কাজের প্রতি আগ্রহী করে তোলা। নিম্নে এর উদ্দেশ্যসমূহ আলোচনা করা হলো:

১. মুনাফা অর্জন (To earn profit) : প্রতিষ্ঠানের মুনাফা অর্জন করা হলো উৎসাহক পারিশ্রমিকের মুখ্য উদ্দেশ্য। কারণ মুনাফা যত বৃদ্ধি পাবে ততই প্রতিষ্ঠানের সুনাম অর্জিত হবে। এতে কর্মীরা কাজের প্রতি একাগ্র হবে। তাই কর্মীদের এই পারিশ্রমিক প্রদান করে কম মূল্যে অধিক পণ্য উৎপাদনের জন্য আগ্রহী করে তুলতে হবে।

২. উৎপাদন বাড়ানো (To increase production) : উৎসাহক পারিশ্রমিকের অন্যতম একটি লক্ষ্য হলো কারখানায় উৎপাদন বাড়ানো । শ্রমিকদের অতিরিক্ত পারিশ্রমিক প্রদান করলে তারা অতিরিক্ত কাজ করবে। ফলে অধিক মাত্রায় পণ্য উৎপাদিত হবে এবং বাজারে পণ্যের যোগান বাড়বে।

৩. সম্পর্ক উন্নয়ন (To develop relationship) : প্রতিষ্ঠানে কর্মীদের অতিরিক্ত পারিশ্রমিক প্রদান করলে শ্রমিক কর্মীদের সাথে মালিকদের সুসম্পর্ক গড়ে ওঠে। ফলে কাজের সময় কোনো বাধাবিঘ্ন ঘটে না ।

8. ব্যয় হ্রাস (To reduce cost) : উৎপাদনের ক্ষেত্রে ব্যয় হ্রাস করা অত্যন্ত আবশ্যক। কর্মীরা যত পারবে ততই ব্যয় কমানোর চেষ্টা করবে; কারণ এতে তাদেরই লাভ। তারা যত ব্যয় কমাবে তত তাদের পারিশ্রমিকের পরিমাণ বাড়বে। তাই কর্মীদের উৎসাহ দিতে হবে যে, তাদের পারিশ্রমিক নির্ভর করে ব্যয় হ্রাসের উপর ।

৫. স্বল্প সময়ে অধিক কাজ (More work in less time) : উৎসাহক পারিশ্রমিকের গুরুত্বপূর্ণ একটি উদ্দেশ্য হলো এই পারিশ্রমিকের ফলে স্বল্প সময়ে কর্মীদের দ্বারা অধিক কাজ করিয়ে নেওয়া। অর্থাৎ কর্মীরা পারিশ্রমিক পাওয়ার আশায় দ্রুত কাজ সম্পাদন করতে সক্ষম হয়। এতে সময়ের অপচয় হ্রাস পায় ।

৬. কাজের প্রতি সন্তুষ্টি বৃদ্ধি (To increase job satisfaction) : যে কোনো প্রতিষ্ঠানে কাজের প্রতি কর্মীদের আগ্রহ বাড়ানোর বিশেষ উপায় হলো তাদের অতিরিক্ত সুবিধা প্রদান করা। তাই উৎসাহক পারিশ্রমিকের ফলে কর্মীরাও কাজের প্রতি সন্তুষ্টি লাভ করে এবং কার্য বাস্তবায়ন করতে সফল হয়।

সুতরাং বলা যায় যে, যে কোনো প্রতিষ্ঠানে লক্ষ্য অর্জনের জন্য কর্মীদের উৎসাহক পারিশ্রমিক প্রদান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 

উৎসাহদায়ক পারিতোষিকের লক্ষ্য

Leave a Comment