উৎসাহদায়ক বা প্রণোদনামূলক পারিশ্রমিক পরিকল্পনাসমূহ

আজকে আমাদের আলোচনার বিষয় উৎসাহদায়ক বা প্রণোদনামূলক পারিশ্রমিক পরিকল্পনাসমূহ। যা বাউবি ওএসএমবিএ ২২০১ কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনা – ইউনিট ৮ এর অন্তর্গত।

উৎসাহদায়ক বা প্রণোদনামূলক পারিশ্রমিক পরিকল্পনাসমূহ

 

উৎসাহদায়ক বা প্রণোদনামূলক পারিশ্রমিক পরিকল্পনাসমূহ

 

প্রতিটি প্রতিষ্ঠানের একটি পারিশ্রমিক পরিশোধ কাঠামো (pay structure) থাকে, যার অধীনে বিভিন্ন পর্যায়ের শ্রমিক- কর্মীদের কার্যসম্পাদনের জন্য যথাযথ পারিশ্রমিক (পারিশ্রমিক-বেতন) পরিশোধ করা হয়। এ পারিশ্রমিক যেন শ্রমিক- কর্মীদের নিকট গ্রহণযোগ্য হয়, তাদেরকে কাজে উৎসাহিত করে সে লক্ষ্যে বিভিন্ন ধরনের আর্থিক সুযোগ সুবিধার ব্যবস্থা রাখা হয় ।

সুতরাং আর্থিক সুযোগ সুবিধাসম্পন্ন পারিশ্রমিক প্রদান করার পরিকল্পনাই হলো উৎসাহক পারিশ্রমিক পরিকল্পনা । পারিশ্রমিক বা পারিশ্রমিক প্রদানের মূল কাঠামোর সাথে এটি অতিরিক্ত সংযোজন, যা শ্রমিক-কর্মীদেরকে কাজে উৎসাহিত করে। নিচে এ সম্পর্কে আলোকপাত করা হলো :

ক. ব্যক্তিক প্রণোদনা (Individual incentive) : ব্যক্তিগতভাবে কার্যসম্পাদনের জন্য শ্রমিক-কর্মীকে যে উৎসাহক পারিশ্রমিক পরিশোধ করা হয়, তা-ই ব্যক্তিক প্রণোদনা। এতে তিন ধরনের এ্যাপ্রোচ রয়েছে; যেমন: প্রতি একক কার্য পরিকল্পনা (Piece work plan), সময় বাঁচানোর বোনাস (Time saving bonus) ও কমিশন (Commission)।

i. প্রতি একক কার্য পরিকল্পনা (Piece work plan) : এ পদ্ধতিতে কর্মীদেরকে পূর্বনির্ধারিত উৎপাদনের মান অনুযায়ী পারিশ্রমিক প্রদান করা হয়। এতে সাধারণত ন্যূনতম ঘণ্টা প্রতি উৎপাদনের পরিমাণ অনুযায়ী পারিশ্রমিক নির্ধারণ করা হয়ে থাকে। যে সকল কর্মী নির্ধারিত মানের চেয়ে বেশি উৎপাদন করতে সক্ষম হয়, তাদেরকে অধিক হারে পারিশ্রমিক প্রদান করা হয়।

পার্থক্যমূলক পারিশ্রমিক পদ্ধতিতে দুধরনের হার নির্ধারণ করা হয়; যেমন: ১. নির্ধারিত মান পর্যন্ত এক হার ও ২. নির্ধারিত মানের চেয়ে অধিক উৎপাদনের জন্য আর-এক হার। নির্ধারিত মানের চেয়ে অধিক উৎপাদনের জন্য অধিক হারে পারিশ্রমিক প্রদান করা হলে কর্মীগণ অধিক উৎসাহ বোধ করে।

ii. সময় বাঁচানোর বোনাস (Time saving bonus) : উৎপাদনের ক্ষেত্রে নির্ধারিত সময়ের পূর্বে উৎপাদন কার্য সম্পন্ন করতে সময় বাঁচানোর জন্য পারিশ্রমিক প্রদান করা হয়। পার্থক্যমূলক পারিশ্রমিক প্রদানের ক্ষেত্রে কর্মীগণ ঘণ্টা প্রতি উৎপাদনের জন্য একটি নির্দিষ্ট হারে পারিশ্রমিক প্রত্যাশা করে।

কিন্তু এ পর্যায়ে (সময় বাঁচানোর ক্ষেত্রে) প্রতি ৬০ মিনিটের কম সময়ে নির্ধারিত পরিমাণ কার্যসম্পাদন করতে হয়। যে কয় মিনিট পূর্বে উৎপাদন সম্পন্ন করা হবে, তার কমপক্ষে শতকরা ৫০ ভাগ বোনাস বা উৎসাহক পারিশ্রমিক পাবে।

iii.কমিশন (Commission) : সাধারণত বিক্রয় কর্মীদের কমিশন দেওয়া হয়। নির্ধারিত পরিমাণ পণ্য বিক্রির জন্য পারিশ্রমিক প্রদান করা হয়। অতঃপর নির্ধারিত মানের অতিরিক্ত পণ্য বিক্রির জন্য অতিরিক্ত কমিশন প্রদান করা হয়ে থাকে ।

খ. দলগত প্রণোদনা (Group incentive) : কর্মীদেরকে দলগতভাবে প্রণোদনা প্রদান করা যায়। একাধিক কর্মী নিয়ে এ দল গঠন করা হয়। যে সকল কার্যসম্পাদনের ক্ষেত্রে দলগতভাবে প্রচেষ্টা প্রয়োগ ও একে অপরের সহযোগিতা প্রয়োজন, সেসব ক্ষেত্রে সাধারণত দল গঠন করা হয়ে থাকে। এ দলই প্রতিষ্ঠানের প্রত্যাশা অনুযায়ী কার্যসম্পাদন করে থাকে। ফলশ্রুতিতে দলগতভাবেই উৎসাহক পারিশ্রমিকের পেয়ে থাকে ।

গ. সমগ্র সংগঠনভিত্তিক প্রণোদনা (Organization wide incentive) : এটি একক প্রণোদনার বিপরীত। অর্থাৎ এটি এমন ব্যবস্থা যেখানে সমগ্র প্রতিষ্ঠানের সকল ইউনিট মিলে খরচ কমাতে ও মুনাফার পরিমাণ বাড়াতে সক্ষম হয়। ফলে প্রতিষ্ঠানের সকলেই প্রণোদনা পেয়ে থাকে। এ পর্যায়ে সকল কর্মীদের প্রচেষ্টা ফলপ্রসূভাবে প্রতিষ্ঠানের লক্ষ্যার্জনের দিকে ধাবিত হয়।

 

উৎসাহদায়ক বা প্রণোদনামূলক পারিশ্রমিক পরিকল্পনাসমূহ

 

উদাহরণস্বরূপ মুনাফার অংশীদারিত্বের কথা বলা যায়। এটি সমগ্র সংগঠনভিত্তিক হয়। এতে প্রতিষ্ঠানের প্রতি কর্মীদের আনুগত্য ও কর্তব্যনিষ্ঠা বৃদ্ধি পায়।

Leave a Comment