কৌশলগত মানব-সম্পদ ব্যবস্থাপনার দিকসমূহ

আজকে আমাদের আলোচনার বিষয় কৌশলগত মানব-সম্পদ ব্যবস্থাপনার দিকসমূহ । যা বাউবি ওএসএমবিএ ২২০১ কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনা – ইউনিট ১ এর অন্তর্গত।

কৌশলগত মানব-সম্পদ ব্যবস্থাপনার দিকসমূহ

 

কৌশলগত মানব-সম্পদ ব্যবস্থাপনার দিকসমূহ

 

একটি প্রতিষ্ঠান কার্যক্রম বাস্তবায়নে দুধরনের কৌশল অবলম্বন করতে পারে। প্রথমত : মানব সম্পদ কার্যক্রম পরিচালনার জন্য নির্দিষ্ট কৌশল গ্রহণ ও দ্বিতীয়ত: বিভিন্ন কার্যসম্পাদনের জন্য বিভিন্ন ধরনের কৌশল গ্রহণ। এ দু’ধরনের কৌশল সম্পূর্ণ আলাদা । তবে এ দুই কৌশলের সংমিশ্রনে প্রতিষ্ঠানের কার্য চমৎকার ভাবে সম্পাদিত হতে পারে। এ কৌশলগুলোই মানব সম্পদ ব্যবস্থাপনার তিনটি দৃষ্টিভঙ্গি চিহ্নিত করেছে:

 

১. সর্বজনীনতার দিকসমূহ (Universalistic perspective) :

কিছু কিছু মানব সম্পদ কার্যক্রম অন্যান্য কার্যক্রমের চেয়ে ভালো। তাই সকল প্রতিষ্ঠানের জন্য এ কার্যক্রমগুলো অনুসরণ করা আবশ্যক। ব্যক্তি কর্তৃক ভালো কার্যসম্পাদন ও প্রতিষ্ঠানের কার্যসম্পাদন এর মধ্যে চিরন্তন সর্বজনীন সম্পর্ক বিদ্যমান। তাই একটিকে বাদ দিয়ে অন্যটি অচল ।

 

২. পরিস্থিতিমূলক দৃষ্টিভঙ্গি (The contingency perspective) :

ফল প্রাপ্তির জন্য প্রতিষ্ঠানের মানব সম্পদ পলিসিসমূহ প্রতিষ্ঠানের অন্যান্য দিকের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। প্রধান পরিস্থিতিমূলক উপাদান হলো- প্রতিষ্ঠানের কৌশলসমূহ। এটিকে ‘উল্লম্ব উপযুক্ততা’ (Vertical fit) নামে অভিহিত করা যায় ।

 

৩. বাহ্যিক আকারের দিক (The configurational perspective) :

এটি একটি সামগ্রিক দিক যা মানব সম্পদ কার্যসম্পাদনের ধরনের উপর গুরুত্বারোপ করে এবং এটি প্রতিষ্ঠানের কার্যসম্পাদনে স্বাধীন চলকসমূহ অধীন চলকের সাথে কিভাবে সম্পর্কিত তা বলে দেয়।

Meyer ও সহযোগীগণ কর্তৃক প্রাতিষ্ঠানিক বাহ্যিক আকার সম্পর্কে বলা হয়েছে যে, যে কোনো বহুমাত্রিক বিশেষজ্ঞদের দল ব্যতিক্রমী ধারণা দিয়ে থাকে যা প্রকারভেদে উল্লেখ করা যায়।

Delery and Doty তিন ধরনের কৌশলগত প্রতিষ্ঠানের কথা বলেছেন, যেমন-

i. অনুসন্ধানকারী (Prospector),

ii. বিশ্লেষক (Analyser) ও

iii. নিরাপত্তা রক্ষাকারী (Defender)

এভাবে দেখা যায় যে, প্রতিষ্ঠানের কার্যসম্পাদনে বিভিন্ন ধরনের কৌশল ও প্যাটার্ন ব্যবহৃত হতে পারে। তবে এগুলোর সম্মিলনে একটি সামগ্রিক মানব সম্পদ কর্মীবাহিনী গড়ে তোলা সম্ভব। প্রতিষ্ঠানের এ বিভক্তি দুটি অর্থ প্রকাশ করে ।

(ক) প্রতিষ্ঠানের ধরনের সাথে সামগ্রিক মানব সম্পদ সিস্টেমের কতটুকু মিল বা উপযুক্ততা রয়েছে;

(খ) মানব সম্পদের চর্চা সামগ্রিক সিস্টেমের সাথে কতটুকু সংযুক্ত রয়েছে।

 

কৌশলগত মানব-সম্পদ ব্যবস্থাপনার দিকসমূহ

Leave a Comment