আজকে আমাদের আলোচনার বিষয় কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার ৫-পি । যা বাউবি ওএসএমবিএ ২২০১ কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনা – ইউনিট ১ এর অন্তর্গত।
কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার ৫-পি

কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনা বলতে ৫-পি মডেলটি নতুন বিষয়। এ মডেলটি রেন্ডাল সুলার (Randal Schuler) প্রবর্তন করেন। এ মডেলটিতে সুলার পাঁচটি মানব সম্পদ কার্যক্রমের উপর আলোকপাত করেন; যেখানে তিনি বলতে চেয়েছেন যে, কীভাবে কৌশল প্রতিটি কার্যক্রমকে সমন্বিত করে। এ ৫-পি হলো:
১। মানবসম্পদের দর্শন (Philosophy of HR)
২। মানবসম্পদের পলিসি ( Policies of HR)
৩। মানবসম্পদের কর্মসূচি (Program of HR)
৪ । মানবসম্পদের অনুশীলন (Practices of HR)
৫। মানব সম্পদের প্রক্রিয়া (Processes of HR)
এছাড়াও, এ মডেলে আরও কিছু উপাদান যুক্ত করা হয়েছে, যেমন-
(ক) সাংগঠনিক কৌশল
(খ) অভ্যন্তরীণ বৈশিষ্ট্য
(গ) বাহ্যিক বৈশিষ্ট্য
(ঘ) কৌশলগত ব্যবসায় জগত
নিচে এ সম্পর্কে আলোকপাত করা হলো:
১. মানব সম্পদের দর্শন (Philosophy of HR) : মানব সম্পদ দর্শন ব্যবসায়ের সংস্কৃতি ও মূল্য সম্পর্কে বর্ণনা করে। এতে বলা হয় মানুষের সাথে কীভাবে আচরণ করতে হবে এবং মূল্যায়ন করতে হবে।
২. মানব সম্পদের পলিসি ( Policies of HR) : এই পলিসি হলো কর্মসম্পাদনের পথ নির্দেশনা যেখানে প্রতিষ্ঠানের আদর্শ সম্পর্কে সকলকে অবহিত করার প্রয়াস চালানো হয়। এতে মানবসম্পদের করণীয়সমূহ ও মানবসম্পদের কর্মসূচি সম্পর্কে উল্লেখ করা হয়।
৩. মানবসম্পদের কর্মসূচি (Program of HR) : মানব সম্পদ কৌশলের সমন্বয়ে কর্মসূচি প্রণয়ন করা হয়। এতে ব্যবসায় ইস্যুতে কর্মীদের কর্মপ্রচেষ্টা সম্পর্কে বলা হয় এবং তাদের মতামত বিনিময় ও সমন্বয় করা হয়।
৪. মানবসম্পদের অনুশীলন (Practices of HR) : নেতৃত্বের ব্যবস্থাপনা ও রৈখিক অনুশীলন কর্মীদের আচরণকে প্রণোদিত করে।
৫. মানব সম্পদের প্রক্রিয়া (Processes of HR) : প্রক্রিয়া বলে দেয় যে, কীভাবে বিভিন্ন প্রয়োজনীয় কার্যক্রম প্রণয়ন ও বাস্তবায়ন করা হয় । এছাড়াও আরও কিছু উপাদান রয়েছে যা নিম্নরূপ :
ক) সাংগঠনিক কৌশল (Organizational Strategy) : এক্ষেত্রে প্রতিষ্ঠানের কৌশল বর্ণনা করা হয়। এতে ব্যবসায়িক প্রয়োজনীয়তা নির্ধারণ করা হয় এবং কৌশল বাস্তবায়নে প্রয়োজনীয় গুনাবলির উল্লেখ করা হয়।
খ) অভ্যন্তরীণ বৈশিষ্ট্য (Internal Characteristics) : এতে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ বৈশিষ্ট্যের উল্লেখ থাকে যা প্রতিষ্ঠানের কার্যক্রমকে প্রভাবিত করে, যেমন- প্রাতিষ্ঠানিক সংস্কৃতি।
গ) বাহ্যিক বৈশিষ্ট্য (External Characteristics) : বাহ্যিক পরিবেশের মধ্যে রয়েছে দেশের অর্থনৈতিক ব্যবস্থা, প্রতিষ্ঠানের সফলতার উপাদান প্রভৃতি । এগুলো প্রতিষ্ঠানের ব্যবসায়িক কার্যক্রমকে প্রভাবিত করতে পারে ।
ঘ) কৌশলগত ব্যবসায়িক প্রয়োজন (Strategic Business Needs) : প্রতিটি প্রতিষ্ঠানের ভিশন ও মিশনের বিবরণ দেওয়া হয়। এ ভিশন ও মিশন থেকে কৌশলগত ব্যবসায়িক উদ্দেশ্য নির্ধারণ করা হয়।
নিচে চিত্রের মাধ্যমে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার ৫-পি দেখানো হলো:

চিত্ৰ: কৌশলগত মানব সম্পদ ব্যববস্থানার ৫-পি
