আজকে আমাদের আলোচনার বিষয় মজুরি ও বেতনের অর্থ সংজ্ঞা
মজুরি ও বেতনের অর্থ সংজ্ঞা

মজুরি ও বেতনের অর্থ সংজ্ঞা
কোনো শ্রমিক কোনো নির্দিষ্ট কাজের জন্য অথবা নির্দিষ্ট সময়কালের পরিশ্রমের বিনিময়ে যে পারিশ্রমিক লাভ করে তাকে মজুরি বলে। মজুরি বলতে সাধারণত উৎপাদন কাজে নিয়োজিত শ্রমিকদের পারিশ্রমিককে বুঝায়। মজুরি দিন, সপ্তাহ, পক্ষ বা মাস হিসেবে প্রদান করা হয়। তবে কোনো কোনো ক্ষেত্রে নির্দিষ্ট কাজের ভিত্তিতেও মজুরি প্রদান করা হয়। মজুরি সাধারণত কায়িক শ্রমের সাথে সম্পৃক্ত।
Same. E Brown and H.A. Wolf এর মতে, “উৎপাদনে নিয়োজিত শ্রমিককে পারিশ্রমিকবাবদ যা দেওয়া হয় তাকেই মজুরি বলা হয়।”
Cambell R.Mc Connell এর মতে, “যে মূল্য শ্রমিকদের সেবার জন্য প্রদান করা হয় সেটাই মজুরি। সাধারণত দৈনিক বা সাপ্তাহিকভিত্তিতে মজুরি হিসাব করা হয়।”
Dale Yoder এর মতে, “কর্মীরা প্রতিষ্ঠানে পণ্য উৎপাদন করতে গিয়ে যে পারিশ্রমিক মালিকের কাছ থেকে পায় তাই মজুরি। মালিক কর্মীদের পণ্যসামগ্রী বিক্রি করে মজুরির যোগান দিয়ে থাকে। ”
Edwin B.Flippo এর মতে, “মজুরি বলতে প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনের জন্য কর্মীদের প্রচেষ্টা এবং অবদানের জন্য তাদের যুক্তিসঙ্গত ও ন্যায্যভাবে পুরস্কৃত করাকে বুঝায় ।
বেতনের অর্থ ও সংজ্ঞা
প্রতিষ্ঠানে অফিসিয়াল কার্য সম্পাদন করে এমন কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ তাদের কাজের বিনিময়ে যে পারিশ্রমিক বা অর্থ পায় তাকে বেতন বলে। অন্যভাবে বলা যায় যে কোনো প্রতিষ্ঠানে কর্মরত কর্মীরা প্রতিষ্ঠানের নির্ধারিত কাঠামো অনুসারে মাসিক বা বার্ষিকভিত্তিতে পারিশ্রমিক হিসেবে যে অর্থ পেয়ে থাকে তাকে বেতন বলা হয়।

বেতন সাধারণত মানসিক শ্রমের সাথে সম্পৃক্ত এবং White coller employee দেরকে পারিশ্রমিক হিসেবে বেতন দেওয়া হয়।
