কার্যসম্পাদন মূল্যায়ন উন্নয়নের পরামর্শ বা প্রস্তাবসমূহ

আজকে আমাদের আলোচনার বিষয় কার্যসম্পাদন মূল্যায়ন উন্নয়নের পরামর্শ বা প্রস্তাবসমূহ

কার্যসম্পাদন মূল্যায়ন উন্নয়নের পরামর্শ বা প্রস্তাবসমূহ

 

কার্যসম্পাদন মূল্যায়নের সংজ্ঞা

 

কার্যসম্পাদন মূল্যায়ন উন্নয়নের পরামর্শ বা প্রস্তাবসমূহ

কর্মীও ওপর অর্পিত দায়িত্ব-কর্তব্য সম্পাদন পরিমাপের একটি প্রক্রিয়া হচ্ছে কার্য সম্পাদন মূল্যায়ন। ফলপ্রসূ কার্যসম্পাদন মূল্যায়নের পরামর্শসমূহ নিম্নে আলোচনা করা হলো:

কার্যসম্পাদন মানের সুস্পষ্টতা (Clarifying standards):

কর্মীদের কাছ থেকে যে নির্ধারিত মানের কার্যসম্পাদন প্রত্যাশা করা হয় তা আগে থেকে ঠিক করে কর্মীদের জানিয়ে দেওয়া প্রয়োজন। এক্ষেত্রে কোন ধরনের অস্পষ্টতা বা ব্যাখ্যাহীনতা কাম্য নয় ।

মূল্যায়নকারীদের প্রশিক্ষণ (Training of appraisors):

সঠিক ও কার্যকর মূল্যায়ন করার জন্য প্রয়োজন মূল্যায়নকারীদের মূল্যায়ন করার কলা-কৌশল এবং মূল্যায়নের বিভিন্ন বিষয় সম্পর্কে প্রশিক্ষনের মাধ্যমে জ্ঞানদান করা। আর এটা করা গেলেই সঠিক ও কার্যকর মূল্যায়ন অনেকটা নিশ্চিত করা সম্ভব হবে।

প্রশিক্ষণহীন অদক্ষ মূল্যায়নকারীদের দ্বারা সঠিক, কার্যকর মূল্যায়ন কার্য সম্পাদন কোনোভাবেই সম্ভব নয়। মাল্টিমিডিয়া প্রজেক্টর এর মাধ্যমে ভিডিও প্রদর্শন করে এবং অনুশীলনের মাধ্যমে মূল্যায়নকারীদের কার্যকর প্রশিক্ষণ প্রদান করা যেতে পারে

যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন (Development ofcommunication system):

ত্রুটিমুক্ত কার্যসম্পাদন মূল্যায়নের জন্য মূল্যায়নকারী ও কর্মীদের মধ্যে কার্যকর যোগাযোগ ব্যবস্থা স্থাপিত করা খুবই জরুরি। মূল্যায়নকারী ও কর্মীদের মধ্যে কার্যকর যোগাযোগ ব্যবস্থা স্থাপিত না হলে মূল্যায়ন কার্য বিঘ্নিত হওয়ার সমূহ সম্ভাবনা থেকে যায় ।

নিরপেক্ষ অবলম্বন (Adopting biasness ) :

কার্যসম্পাদন মূল্যায়নের ক্ষেত্রে মূল্যায়নকারীর স্বচ্ছ, নিরপেক্ষ ও পক্ষপাতহীন দৃষ্টিভঙ্গির খুবই প্রয়োজন। যে কোনো ধরনের অস্পষ্টতা বা পক্ষপাতমূলক দৃষ্টিভঙ্গি কার্যসম্পাদন মূল্যায়নকে দারুণভাবে বাধাগ্রস্ত করে। তাই বর্ণ, ধর্ম, গোত্র, অঞ্চল, লিঙ্গ ইত্যাদির উর্ধ্বে উঠে মুল্যায়নকারীদের কার্যসম্পাদন মূল্যায়ন করা প্রয়োজন। আর এটা করতে পরলেই মূল্যায়ন নিরপেক্ষ ও কার্যকর হবে।

 

সঠিক মূল্যায়নকারীকে পুরষ্কৃতকরণ (To reward appropriate appraiser):

সঠিক ও সফলভাবে কার্যসম্পাদন মূল্যায়নকারীকে পুরস্কৃতকরণের মাধ্যমে মূল্যায়ন কার্যক্রমকে আরো সুচারু ও ত্রুটিমুক্ত করা যায়। পুরস্কারের পাশাপাশি ত্রুটিপূর্ণ মূল্যায়নের জন্য মূল্যায়নকারীদের শান্তিমূলক ব্যবস্থা থাকা প্রয়োজন। আর এটা করতে পারলেই মূল্যায়নকারীদের মধ্যে সচেতনতা ও দায়িত্ববোধ আরো বৃদ্ধি পাবে এবং মূল্যায়ন নিরপেক্ষ ও কার্যকর হবে।

একাধিক মূল্যায়নকারী দ্বারা মূল্যায়ন (Assesment by multiple evaluators):

একাধিক মূল্যায়নকারী দ্বারা মূল্যায়ন কার্যক্রম সম্পাদন করলে মূল্যায়নের যথার্থতা এবং নিরপেক্ষতা যেমন বজায় রাখা যায় ঠিক তেমনি মূল্যায়নসংক্রান্ত ভুল-ত্রুটি অনেকাংশে এড়ানো যায়। যেমন- ৩৬০ ডিগ্রী কার্যসম্পাদন মূল্যায়নের মাধ্যমে একজন কর্মীকে একাধিক মূল্যায়নকারী দ্বারা মূল্যায়ন করা হয়ে থাকে। এর ফলে কর্মীর দুর্বল দিকসমূহ সহজেই চিহ্নিত করা যায় এবং মূল্যায়ন কার্যক্রমে কোনো পক্ষপাতিত্বের সুযোগ থাকে না ।

ফলাবর্তন প্রক্রিয়ার প্রয়োগ (Applying ongoing feedback):

কার্যসম্পাদন মূল্যায়ন প্রক্রিয়াকে সফল করার জন্য ফলাবর্তন ব্যবস্থা থাকা আবশ্যক। ফলাবর্তনের মাধ্যমে কর্মীর কার্যসম্পাদনকে সংশোধিত করা যায় এবং উন্নত করার চেষ্টা করা যায়। এছাড়াও মূল্যায়নের ফলাফল কর্মীদের সময় সময় জানানোর মাধ্যমে কার্যসম্পাদনের ত্রুটিসমূহ চিহ্নিতকরা ও সংশোধনী ব্যবস্থা গ্রহণ করা সহজ হয়ে যায়।

একাধিকবার মূল্যায়ন (To evaluate many times):

কার্যসম্পাদন মূল্যায়ন বছরে একবার (Annually) না করে বছরে দুইবার (Semi Annually) বা চারবার (Quarterly) মূল্যায়ন করা যেতে পারে। এইভাবে একাধিকবারের মূল্যায়ন একত্র করে পুরো বছরের মূল্যায়ন করা যেতে পারে। এর ফলে মূল্যায়নকারীরা কর্মীদের সাম্প্রতিক আচরণ দ্বারা প্রভাবিত হবে না এবং মূল্যায়ন কার্যক্রম আরো সঠিক হবে।

 

কার্যসম্পাদন মূল্যায়ন উন্নয়নের পরামর্শ বা প্রস্তাবসমূহ

 

মূল্যায়ন কার্যক্রম সম্পন্নের পর সাক্ষাৎকার (Post appraisal interview ) :

মূল্যায়নকারী দ্বারা কর্মীর কার্যসম্পাদন মূল্যায়নের পর উক্ত কর্মীর সাথে সাক্ষাৎকারের মাধ্যমে তার ভুল-ত্রুটি সম্পর্কে আলোচনা করার প্রয়োজন আছে। কারণ কর্মী তার নিজের ভুল-ত্রুটি সম্পর্কে অবগত হতে পারলে সে তার ভুল-ত্রুটিগুলো সংশোধনের জন্য এবং আত্মো উন্নয়নের জন্য সচেষ্ট হবে।

Leave a Comment