আজকে আমাদের আলোচনার বিষয় রকার পরিকল্পনা। যা বাউবি ওএসএমবিএ ২২০১ কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনা – ইউনিট ৮ এর অন্তর্গত।
রকার পরিকল্পনা

এটি একটি প্রণোদনা পরিকল্পনা। এটি Eddy-Roker Nickels কোম্পানি কর্তৃক প্রবর্তিত হয়। এটি এমন একটি পরিকল্পনা যেখানে দার্শনিক ভিত্তি বিবেচনা করা হয়। এটি অনেকটা Scanlon পরিকল্পনার মতো। Rocker পরিকল্পনাটি উৎপাদনকারী (Manufacturing) প্রতিষ্ঠানে বেশি সফলতা লাভ করেছে।
এটি প্রয়োগের ফলে প্রতিষ্ঠানের শ্রম ব্যবস্থাপনা সম্পর্ক উন্নত হয়েছে। এ পদ্ধতির একটি বৈশিষ্ট্য হলো, এটি প্রতিদিনের উৎপাদনের উপর ভিত্তি করে প্রণোদনা পরিকল্পনা হিসাব করে থাকে।
Scanlon পরিকল্পনার সাথে মূল পার্থক্য হলো, রকার পরিকল্পনার উৎপাদনশীলতা পরিমাপ করা হয় এভাবে যে, একজন শ্রমিককে যে পারিশ্রমিক বা পারিশ্রমিক দেওয়া হলো তাতে উৎপাদনে কতটুকু মূল্য সংযোজিত হলো। এক্ষেত্রে মূল্য সংযোজন হলো বিক্রয় হতে আয় ও উৎপাদন খরচের পার্থক্য। রকার পরিকল্পনায় যে পদ্ধতি ব্যবহার করা হয় তা হলো :
i.মান নির্ধারণের জন্য যে উপাত্ত ব্যবহার করা হবে তার ভিত্তি বছর নির্ধারণ করা ।
ii. নিচের তথ্যগুলো ব্যবহার করতে হবে।
a. উৎপাদনের বিক্রয় মূল্য,
b. কাঁচামালের ব্যয় ও
c. শ্রমিক ব্যয় ইত্যাদি ।
২. ইম্প্রোশেয়ার পরিকল্পনা (Improshare plan) : এর অর্থ হলো অংশীদারিত্বের ভিত্তিতে উৎপাদনশীলতার-উন্নয়ন। এটি একটি শিল্প প্রকৌশল যার ভিত্তি হলো উৎপাদনশীলতা পরিমাপ এবং অংশীদারিত্ব পরিকল্পনা। এটি সত্তরের দশকে মিচেল ফেইন (Mitchell Fain) কর্তৃক প্রবর্তিত হয়। এটি কার্যসম্পাদনের মানের ভিত্তি প্রতিষ্ঠার জন্য সহজেই যেন অতীত রেকর্ড পাওয়া যায় তার ব্যবস্থা করে।
এ পরিকল্পনায় প্রতি ঘণ্টা হিসেবে পারিশ্রমিক পরিশোধ করা হয় এমন কর্মীদেরকে অন্তর্ভুক্ত করে, আবার বেতন ভুক্তভোগীদেরকেও অন্তর্ভুক্ত করে। এক্ষেত্রে সকল উৎপাদনশীলতা থেকে অর্জিত অতিরিক্ত লাভ (gain) প্রতিষ্ঠান ও কর্মীদের মধ্যে সমান সমান ভাগে ভাগ করা হয়। ইম্প্রোশেয়ার-পরিকল্পনার প্রথম পদক্ষেপ হলো দল চিহ্নিতকরণ যাদেরকে পরিকল্পনায় অন্তর্ভুক্ত করা হবে।

