আজকে আমাদের আলোচনার বিষয় অভ্যন্তরীণ উৎস থেকে মানব সম্পদ সংগ্রহের অসুবিধা
Table of Contents
অভ্যন্তরীণ উৎস থেকে মানব সম্পদ সংগ্রহের অসুবিধা

অভ্যন্তরীণ উৎস থেকে মানব সম্পদ সংগ্রহের অসুবিধা
নতুন মেধার প্রবেশে বাধা (Barrier to enter new talent ) :
প্রতিষ্ঠানের অভ্যন্তর থেকে কর্মরত কর্মী সংগ্রহ করলে প্রতিষ্ঠানের বাইরে প্রতিভাবান নতুন কর্মী নিয়োগের পথে বাধা হয়ে দাঁড়ায়। প্রতষ্ঠানের বাইরেও মেধাবী ও যোগ্যতাসম্পন্ন কর্মী বা প্রার্থী থাকতে পারে যারা অভ্যন্তরীণ কর্মী সংগ্রহের ফলে নিয়োগের সুযোগ পায়না ।
শূন্যপদের ব্যাপকতা ( Increase the vacant position) :
প্রতিষ্ঠানের অভ্যন্তর থেকে কর্মী সংগ্রহ করলে প্রতিষ্ঠানে শূন্য পদের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। কারণ প্রতিষ্ঠানের ভেতর থেকে পদোন্নতির মাধ্যমে ওপরের পদগুলো পুরণের ফলে নিচের পদগুলো শূন্য হয়ে পড়ে। দীর্ঘদিন এই পদগুলো শূন্য থাকার ফলে কাজের ধারাবাহিকতা রক্ষা কঠিন হয়ে পড়ে।
প্রতিষ্ঠানের অভ্যন্তরে উপযুক্ত মানব সম্পদের অভাব (Deficiency of suitable human resource within the organization):
প্রতিষ্ঠানের ভেতর থেকে কর্মী সংগ্রহের কারণে অনেক সময় গুরুত্বপূর্ণ পদের জন্য সঠিক যোগ্যতাসম্পন্ন কর্মীর অভাব দেখা দেয়। সময়ের সাথে তাল মিলিয়ে চলার জন্য নতুন ও উন্নত মেধাসম্পন্ন কর্মীর প্রয়োজন। বাহ্যিক উৎস থেকে কর্মী সংগ্রহ এবং নিয়োগ না করার ফলে অনেক সময় অতি গুরুত্বপূর্ণ পদসমূহের জন্য প্রতিষ্ঠানের ভেতরে সঠিক যোগ্যতাসম্পন্ন কর্মী খুঁজে পাওয়া যায়না। আর এর ফলে গুরুত্বপূর্ণ পদের জন্য অপেক্ষাকৃত কম দক্ষতা ও যোগ্যতাসম্পন্ন কর্মীকে নিয়োগ দিতে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বাধ্য হয়।
শ্রমিক সংঘের চাপ (Pressure of trade union) :
প্রতিষ্ঠানের অভ্যন্তর থেকে কর্মী সংগ্রহ করে নিয়োগ দিতে গেলে শ্রমিক সংঘগুলো তাদের মনোনিত কর্মীদের নিয়োগ দেবার জন্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ওপর চাপ সৃষ্টি করে। এর ফলে অনেক সময় অপেক্ষাকৃত কম যোগ্যতাসম্পন্ন কর্মীকে নিয়োগ দিতে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বাধ্য হয়।
প্রতিযোগিতার অভাব এবং নির্বাচনে জটিলতা (Lacking of competition and complexity in selection):
প্রতিষ্ঠানের অভ্যন্তর থেকে কর্মী সংগ্রহের ক্ষেত্রে উন্মুক্ত প্রতিযোগিতার সুযোগ থাকে না। ফলে কর্মী বাছাই অথবা নির্বাচনের ক্ষেত্রে প্রায়ই জটিলতা দেখা দেয়। অভ্যন্তরীণ নির্দিষ্ট সংখ্যক কর্মীদের মধ্য থেকে নির্বাচন করতে হয় বলে অনেক সময় অযোগ্য ও অদক্ষ কর্মীকে নির্বাচন করতে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বাধ্য হয়।
স্বজনপ্রীতি (Nepotism):
প্রতিষ্ঠানের ভেতর থেকে কর্মী সংগ্রহ অনেক সময় স্বজনপ্রীতির জন্ম দেয়। প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের পছন্দের কর্মীকে পদোন্নতি দেওয়ার জন্য আগ্রহী হয়ে ওঠে। এর ফলে অনেক কর্মী উর্দ্ধতন কর্মকর্তাদের কাছে পছন্দের পাত্র হওয়ার জন্য মোসাহেবিতে লিপ্ত হয়। এতে প্রতিষ্ঠানে দক্ষ ও যোগ্য কর্মীর অভাব তৈরি করে ।
পদোন্নতি বঞ্চিতদের হীনমন্যতা ও মনোবলের অভাব (Deficiency of morale for nonpromoted employees):
প্রতিষ্ঠানের অভ্যন্তর থেকে কর্মী সংগ্রহের ক্ষেত্রে সকল কর্মীকে পদোন্নতি দেওয়া সম্ভব হয় না। এর ফলে কর্মীরা পদোন্নতি বঞ্চিত হয়ে হীনমন্যতা ও মনোবলের অভাবে ভোগে যা প্রতিষ্ঠানের কর্মোদ্দীপনা ও গতিশীলতাকে বাধাগ্রস্ত করে।

দৃষ্টিভঙ্গির সংকীর্ণতা (Narrow attitude):
সাধারনত নিম্ন পদের কর্মীদের দৃষ্টিভঙ্গি সংকীর্ণ হয়। প্রতিষ্ঠানের অভ্যন্তর থেকে কর্মী সংগ্রহ করে পদোন্নতির মাধ্যমে উচ্চতর পদে নিয়োগ দিলেও অনেক কর্মীর দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয় না, তাদের দৃষ্টিভঙ্গি সংকীর্ণই রয়ে যায়। আর সংকীর্ণ দৃষ্টিভঙ্গির অধিকারী কর্মীদের কাছ থেকে প্রতিষ্ঠান বেশি কিছু আশা করতে পারে না ।
