মানব সম্পদ সংগ্রহের পদক্ষেপ

আজকে আমাদের আলোচনার বিষয় মানব সম্পদ সংগ্রহের পদক্ষেপ

মানব সম্পদ সংগ্রহের পদক্ষেপ

মানব সম্পদ সংগ্রহের পদক্ষেপ

যথাযথ ও উপযুক্ত কর্মী নির্বাচনের জন্য যোগ্যতাসম্পন্ন মানব সম্পদ সংগ্রহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানব সম্পদ ব্যবস্থাপনার অন্যতম প্রধান কাজই হলো যোগ্যতাসম্পন্ন মানব সম্পদ সংগ্রহ করা এবং সংগ্রহকৃত মানব সম্পদের মধ্য থেকে উপযুক্ত কর্মী নির্বাচন করা। মানব সম্পদ বিভাগকে পর্যায়ক্রমে কতগুলো পদক্ষেপ গ্রহণের মাধ্যমে মানব সম্পদ সংগ্রহ করতে হয়।

নিম্নে চিত্রের মাধ্যমে মানব সম্পদ সংগ্রহের পর্যায়ক্রমিক পদক্ষেপগুলো তুলে ধরা হলো এবং সেগুলো আলোচনা করাহলো।

 

মানব সম্পদ সংগ্রহের পদক্ষেপ

চিত্র : মানব সম্পদ সংগ্রহের পর্যায়ক্রম

নীতি প্রণয়ন ও কার্য বিশ্লেষণ (Policy formalation and job assessment):

প্রতিষ্ঠানের মানব সম্পদ সংগ্রহের জন্য যথাপোযুক্ত নীতি প্রণয়ন ও তার পর্যালোচনা খুবই প্রয়োজন। প্রতিষ্ঠানের বর্তমান চাহিদার ভিত্তিতে কর্মীর গুরুত্ব ও কর্মী পাওয়ার সম্ভাব্যতা যাচাই করা প্রয়োজন। সংক্ষেপে বলা যায় যে কর্মী ও তার কাজের ধরন বিচার বিশ্লেষণ করে প্রতিষ্ঠানের প্রয়োজনীয় কর্মীর চাহিদা নিরূপণ করাই এই পদক্ষেপের মূল উদ্দেশ্য।

কর্মী সংগ্রহের উৎস নিরূপণ (Determining sources of workforce):

কর্মীদের সঠিক এবং যথাযথ উৎস নিরূপণ করা মানব সম্পদ সংগ্রহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্মী সংগ্রহের উৎস সাধারণত দুই ধরনের হতে পারে। একটি অভ্যন্তরীণ উৎস আর অন্যটি হচ্ছে বাহ্যিক উৎস। প্রতিষ্ঠানের মানব সম্পদের চাহিদা পূরণের জন্য অভ্যন্তরীণ বা বাহ্যিক কোন উৎস থেকে মানবসম্পদ সংগ্রহ করা হবে সেটার সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন।

অভ্যন্তরীণ উৎসসমূহের মধ্যে বর্তমান কর্মীদের পদোন্নতি, বদলি এবং খন্ডকালীন ও অস্থায়ী কর্মী ইত্যাদি অন্যতম। বাহ্যিক উৎসসমূহের মধ্যে পত্রিকা বা অনলাইনে বিজ্ঞাপন, মেধা শিকার, চাকরি মেলা, বেসরকারি নিয়োগ এজেন্সিসমূহ, ওয়াক-ইন-ইন্টারভিউ ইত্যাদি অন্যতম ।

 

শূন্য ও সৃষ্ট পদের তালিকা নিদ্ধারণ ও আবেদনপত্র আহ্বান:

প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ অধিযাচন পত্র সংগ্রহ করার মাধ্যমে শূন্য বা সৃষ্ট পদের তালিকা নির্ধারণ করে থাকে। পরবর্তীতে এই তালিকা অনুযায়ী কর্মীদের যোগ্যতা ও দক্ষতা নিরূপণ করা হয়ে থাকে। অধিযাচন পত্র অনুযায়ী প্রয়োজনীয় সংখ্যক দক্ষতা, যোগ্যতা ও অভিজ্ঞতাসম্পন্ন মানব সম্পদ সংগ্রহ করার জন্য সম্ভাব্য প্রার্থীকে অবহিত করে আবেদনপত্র আহ্বান করা হয়।

আবেদনপত্রে কর্মীর যোগ্যতা, অভিজ্ঞতা, বেতন, বয়স ইত্যাদি প্রয়োজনীয় তথ্য প্রাপ্তির নিশ্চয়তা থাকতে হবে।

আবেদনপত্র গ্রহণ, বাছাই ও মূল্যায়ন (Receiving, recruiting and evaluating applications) :

মানব সম্পদ সংগ্রহের এই পর্যায় এসে আবেদনপত্র গ্রহণ, বাছাই ও মূল্যায়ন করা প্রয়োজন। আর এই জন্য মানব সম্পদ সংগ্রহের বিজ্ঞাপন অনুযায়ী সম্ভাব্য প্রার্থীর নিকট থেকে আবেদনপত্র গ্রহণ করে তা বাছাই ও মূল্যায়ন করা প্রয়োজন । প্রতিষ্ঠানের প্রয়োজনীয় শূন্য বা সৃষ্ট পদ পূরণের লক্ষ্যে গৃহীত আবেদনপত্রসমূহের যাচাই-বাছাই ও মূল্যায়ন এ পদক্ষেপের মূল উদ্দেশ্য।

নির্বাচন প্রক্রিয়ায় জন্য পরীক্ষা ও নির্দিষ্টকরণ (Tests and Specification for Selection) :

এটি মানব সম্পদ সংগ্রহ প্রক্রিয়ার সর্বশেষ ধাপ। এই ধাপে এসে সম্ভাব্য প্রার্থীদের বিভিন্ন পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করে সঠিক ও যোগ্য কর্মী নির্বাচনের জন্য সুনির্দিষ্ট করা হয়। এ প্রক্রিয়ায় আবেদনপত্র প্রাপ্তি ও বিজ্ঞপ্তির শর্তাদি মোতাবেক মূল্যায়নের পর উপযুক্ত কর্মীকে নির্বাচনের লক্ষ্যে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা করতে হয়।

 

মানব সম্পদ সংগ্রহের পদক্ষেপ

 

লিখিত পরীক্ষা, সাক্ষাৎকার বা মৌখিক পরীক্ষা, বুদ্ধিমত্তা পরীক্ষা ইত্যাদি পরীক্ষা দ্বারা উপযুক্ত ও দক্ষ কর্মী বাছাই করার মাধ্যমে প্রতিষ্ঠানের প্রয়োজনীয় পদ পূরণের উপযোগী কর্মী নির্বাচন করা হয়। এ পর্যায়ে নির্বাচিত কর্মীদের নির্বাচন প্রক্রিয়ায় প্রবেশের সুযোগ করে দেয়া হয় এবং এখন থেকে নির্বাচন কার্যক্রম শুরু করা হয়।

Leave a Comment