আজকে আমাদের আলোচনার বিষয় মানব সম্পদ সংগ্রহের সংজ্ঞা
মানব সম্পদ সংগ্রহের সংজ্ঞা

মানব সম্পদ সংগ্রহের সংজ্ঞা
প্রতিষ্ঠানে শূন্যপদ বা সৃষ্ট পদ পূরণের জন্য অভ্যন্তরীণ ও বাহ্যিক উৎস থেকে সম্ভাবনাময় কর্মীদের অনুসন্ধান করা এবং তাদের চাকরির জন্য আবেদন করতে অনুপ্রাণিত করাকেই কর্মী সংগ্রহ বলে। অন্যভাবে বলা যায় যে, প্রতিষ্ঠানের সৃষ্টপদ বা শূন্যপদে কাজ করার জন্য যোগ্যতাসম্পন্ন লোকদের খুঁজে বের করা ও তাদের উক্ত পদে আবেদন করার জন্য আকৃষ্ট করার প্রক্রিয়াকে মানব সম্পদ সংগ্রহ বলে। মানব সম্পদ সম্পর্কে কতিপয় বিশিষ্ট লেখকদের বিভিন্ন সংজ্ঞা নিম্নে উপস্থাপন করা হলো:
Dale Yoda “Recruitment is a process to discover the sources of manpower to meet the requirements of the staffing schedule and to employ effective measures for attracting that manpower in adequate numbers to facilitate effective selection of an efficient workforce”, অর্থাৎ মানব সম্পদ কর্মসূচির চাহিদা অনুযায়ী জনশক্তির উৎস খুঁজে বের করে এবং ফলপ্রসূ উদ্যোগ গ্রহণ করে উক্ত উৎস থেকে প্রচুর সংখ্যক মানব সম্পদকে নিয়োগ লাভের উদ্দেশ্যে আগ্রহী করে তুলে তাদের মধ্যে দক্ষ জনশক্তি গঠনের লক্ষ্যে কার্যকর নির্বাচন করার প্রক্রিয়াকে সংগ্রহ বলে।
Decanzo S.P. Robbins 4, “Recruiting is the discovering of potential candidates for actual or anticipated organizational vacancies. It is a linking activity bringing together those with jobs to fill and those seeking jobs”. অর্থাৎ, কর্মী সংগ্রহ হচ্ছে মানব সম্পদ প্রতিষ্ঠানে বর্তমান অথবা ভবিষ্যৎ প্রত্যাশিত শূন্য পদসমূহ পূরণের লক্ষ্যে প্রতিভাবান প্রার্থী খুঁজে বের করা। এটি একটি সংযোগ সাধনকারী কার্যক্রম যা নিয়োগকারী ও চাকরি সন্ধানকারীর মধ্যে যোগসূত্র স্থাপন করে ।
Prof. R.W. Griffin 469, “Reruitment is the process of attracting qulified persons to apply for the jobs that are open” অর্থাৎ মানব সম্পদ সংগ্রহ হচ্ছে যোগ্য ব্যক্তিবর্গকে শূন্যপদে চাকরির জন্য আবেদন পেশ করতে আকৃষ্ট করার একটি প্রক্রিয়া বিশেষ।
Edwn B. Flippo 4, “Recruitment is the process of searching for prospective employees and stimulating them to apply for jobs in the organization.” অর্থাৎ, সম্ভাবনাময় কর্মী অনুসন্ধান এবং প্রতিষ্ঠানে চাকরি লাভের জন্য উক্ত কর্মীদের আবেদন করতে অনুপ্রাণিত করে তোলার একটি প্রক্রিয়া হচ্ছে মানব সম্পদ সংগ্রহ।
Plumbley, “Recruitment is a matching process and the capacities and inclinations of the candidates have to be matched against the demands and rewards inherent in a given job or career pattern.” অর্থাৎ, মানব সম্পদ সংগ্রহ হচ্ছে একটি সম্মিলিত প্রক্রিয়া যা কর্মীর সামর্থ্য ও আগ্রহের সাথে সম্মিলন করা হয়, যাতে চাকরির প্রকৃতির সাথে এর পুরস্কার ও চাহিদার সামঞ্জস্য বিধান করা যায়।
Wendell French 4, “Recruitment is the process of finding qualified people and encouraging them to apply for work with the firm.” অর্থাৎ মানব সম্পদ হলো যোগ্য কর্মী খোঁজার প্রক্রিয়া এবং প্রতিষ্ঠানে কাজের জন্য আবেদন করতে উৎসাহিত করা।

K. Aswathappa 4, “Recruitment involves attracting and obtaining as many applications as possible from eligible job seekers.” অর্থাৎ যোগ্য চাকরি সন্ধানকারীদের নিকট থেকে যথাসম্ভব বেশিসংখ্যক আবেদন পেশ করার আকৃষ্টকরণ হলো মানব সম্পদ সংগ্রহ।
