আজকে আমাদের আলোচনার বিষয় কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনায় “সর্বোচ্চ উপযুক্ততা সম্পর্কে মতামত” । যা বাউবি ওএসএমবিএ ২২০১ কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনা – ইউনিট ১এর অন্তর্গত।
সর্বোচ্চ উপযুক্ততা সম্পর্কে মতামত

সর্বোচ্চ উপযুক্ততা মডেল উৎকৃষ্ট প্রায়োগিক মডেলের তুলনায় অধিক বাস্তবসম্মত বলেই প্রতীয়মান হয় ।
Dyer and Holder বলেন যে, “পরিস্থিতিকে অবজ্ঞা বা এড়িয়ে যাওয়া যায় না। তাই কোনটি উপযুক্ত তা পরিস্থিতির উপর নির্ভর করে।” তাই এ সম্পর্কে বলা যায় যে, সর্বোচ্চ উপযুক্ততা সর্বোচ্চ প্রয়োগ থেকে বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু সর্বোচ্চ উপযুক্ততা ধারণার সীমাবদ্ধতা রয়েছে।
Paauwe জোর দিয়ে বলেন যে, “কৌশল নির্ধারণে পরিস্থিতি নির্ভরতার মত ফাঁদে না পড়াই জরুরি। অর্থাৎ বলা হয়ে থাকে যে, পরিস্থিতিই কৌশল নির্ধারণ করবে। কৌশলগত পছন্দের জন্য অবশ্যই সুযোগ থাকতে হবে।”
কৌশলের সাথে মানব সম্পদ পলিসি ও প্রয়োগের যান্ত্রিকভাবে মিলকরণের বিপদ রয়েছে।
এটি বিশ্বাসযোগ্য নয় যে, শুধুই পরিস্থিতির উপাদান মানব সম্পদ কৌশল-নির্ধারণ করবে। যদি তাই হয়, তা হলে অভ্যন্তরীণ উপযুক্ততা কোনো কাজে আসবে না । Boxall ও অন্যান্যরা বলেন, “এটি স্পষ্টতই অসম্ভব যে, সকল মানব সম্পদ পলিসিতেই প্রতিযোগিতামূলক বা অর্থনৈতিক মিশন প্রতিফলিত হবে। সেগুলো সামাজিক আইনের বা বৈধতার লক্ষ্যার্জনের জন্যও উপযুক্ত হতে পারে।”
Purcell বলেন, “পরিস্থিতির জন্য অনুসন্ধান বা মানব সম্পদ ব্যবস্থাপনার সংযোগ সাধনের মডেলটি কিছু অসম্ভাব্যতা দ্বারা সীমাবদ্ধ। যেমন: পরিস্থিতির সকল চল বিবেচনায় নিয়ে তাদের মধ্যে আন্তঃসংযোগ করে দেখানো একান্ত কঠিন। আবার, একটি চলকের পরিবর্তনে অন্য চলকগুলোও প্রভাবিত হয়।
উৎকৃষ্ট উপযুক্ততা মডেল হতে হবে স্থির এবং পরিবর্তন প্রক্রিয়ায় এটি সাড়া দেবে না। তারা এভাবে ঘটনাকে এড়াতে পারে যে, প্রাতিষ্ঠানিক শক্তিসমূহ মানব সম্পদ ব্যবস্থাপনাকে একটি কাঠামো দিয়েছে বা ধরন নির্দিষ্ট করেছে। এটি ধারণা করা যায় না যে, মালিকগণ স্বাধীনভাবে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে ।

