আজকে আমাদের আলোচনার বিষয় জ্ঞান ব্যবস্থাপনা কৌশলের উপাদানসমূহ। যা বাউবি ওএসএমবিএ ২২০১ কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনা – ইউনিট ৭ এর অন্তর্গত।
জ্ঞান ব্যবস্থাপনা কৌশলের উপাদানসমূহ

জ্ঞান ব্যবস্থাপনা কৌশল প্রতিষ্ঠানের লোকদের ব্যবস্থাপনা প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত হতে পারে যা উন্মুক্ত সংস্কৃতি গড়ে তুলতে সহায়তা করতে পারে, এতে প্রতিষ্ঠানের মূল্যবোধ ও নিয়মনীতি জ্ঞানকে ছড়িয়ে দেওয়ার উপর গুরুত্বারোপ করতে সহায়ক হবে এবং যোগাযোগের মাধ্যমে জ্ঞান ছড়িয়ে দিতে সাহায্য করবে। এটি দলগতভাবে কাজ করার বিষয়টিকে প্রাধান্য দিতে পারে অর্থাৎ একদল লোক অনানুষ্ঠানিকভাবে একত্র হবে এবং প্রতিষ্ঠানকে ভালোবেসে থেকে তারা তাদের মধ্যে বিশেষ জ্ঞানকে ছড়িয়ে দেবে।
কৌশলের মধ্যে বলা হয় যে, জ্ঞানকে ছড়িয়ে দিতে মানুষকে কীভাবে প্রণোদিত করতে হবে এবং যারা এটি করবে তাদেরকে পুরষ্কৃত করার পদ্ধতিও বলে দেওয়া থাকবে কৌশলে। সেমিনার ও সিম্পোজিয়ামের মাধ্যমে জ্ঞান ছড়িয়ে দেওয়ার প্রক্রিয়া উন্নয়নের কথাও কৌশলে বলা থাকবে।
সংক্ষেপে নিচে উপাদানগুলো চিহ্নিত করা হলো:
I. প্রতিষ্ঠানের মূল্যবোধ ও রীতিনীতি;
II. যোগাযোগ;
III. দলগতভাবে কাজ করা;
IV. প্রণোদনা পদ্ধতি;
V. সেমিনার ও সিম্পোজিয়াম
মানব সম্পদ ব্যবস্থাপনা সাধারণ ব্যবস্থাপনারই একটি অবিচেছদ্য গুরুত্বপূর্ণ অংশ । ব্যবস্থাপনাবিদগণ যে সাতটি দ্বারা কার্য সম্পাদন করেন তার মধ্যে Man Power বা Human Resource অন্যতম । দক্ষতা ও ফলপ্রসূতার সাথে প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনের লক্ষ্যে দক্ষকর্মী সংগ্রহ ও নিয়ােগ , উন্নয়ন ও সংরক্ষণের প্রক্রিয়াকে মানব সম্পদ ব্যবস্থাপনা বলে । প্রতিষ্ঠানে নিয়ােজিত কর্মী ।
তথা মানব সম্পর্কিত বিষয়াদি নিয়ে ব্যবস্থাপনার যে অংশ কাজ করে , তা মানব সম্পদ ব্যবস্থাপনা হিসেবে পরিচিত । মানব সম্পদ । ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিবর্গ , তাদের সংগ্রহ , নির্বাচন ও নিয়ােগ , উন্নয়ন , কর্মীদের কাজে উদ্বুদ্ধকরণ ও রক্ষণাবেক্ষণের সাথে সম্পর্কিত । মানব সম্পদ হচ্ছে প্রতিষ্ঠানের চালিকাশক্তি ।
তাই প্রতিষ্ঠানের এ সম্পদের বাছাই , নিয়ােগ , প্রশিক্ষণ ও উন্নয়ন , বেতন ও মজুরি প্রদান , প্রেষণা ও সুযােগ – সুবিধা দান , কর্মীদের অভাব – অভিযােগ নিরসন , কর্মীর অধিকার প্রতিষ্ঠা ইত্যাদি বিষয়সমূহ যে মাধ্যমে সম্পাদন করা হয় , তাকে মানব সম্পদ ব্যবস্থাপনা হিসেবে অভিহিত করা যায় ।

