আজকে আমাদের আলোচনার বিষয় নির্বাহীদের ক্ষতিপূরণ সুযোগ সর্বাধিকীকরণ। যা বাউবি ওএসএমবিএ ২২০১ কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনা – ইউনিট ৮ এর অন্তর্গত।
নির্বাহীদের ক্ষতিপূরণ সুযোগ সর্বাধিকীকরণ

কোম্পানিতে বিভিন্ন ধরনের নির্বাহী থাকেন। যেমন: এক দল নির্বাহী থাকেন যাদেরকে বেতন পরিশোধ করা হয়। আর এক দলকে তুলনামূলকভাবে কম বেতনে লালনপালন করা হয়। প্রতিষ্ঠানে যোগ্য ও অযোগ্য, স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি ক্ষতিপূরণ পরিকল্পনা থাকে। এই পরিকল্পনাগুলোর যেন সঠিক ব্যবহার হয়, সে কারণেই নির্বাহীদের বেতন বা ক্ষতিপূরণ নিয়ে এত ঘাঁটাঘাঁটি বা পর্যালোচনা করা হয় ।
এক্ষেত্রে প্রথমেই আসে পেনশন পরিশোধের বিষয়াদি। উচ্চ বেতনধারী নির্বাহীদের পেনশন প্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয়ে থাকে এবং তাদের এ অর্থের উপর কর প্রযোজ্য হয়। সর্বোচ্চ সীমা নির্ধারিত হওয়ার ফলে তারা যে আর্থিক ক্ষতির সম্মুখীন হন, এটিকে পেনশন পরিশোধ বৈষম্য বলে এ বৈষম্য প্রতিষ্ঠান কর্তৃক দূর করার জন্যই যোগ্য ও অযোগ্য স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি ক্ষতিপূরণ পরিকল্পনা গ্রহণ করা হয়।
উদাহরণস্বরূপ বলা যায়, একজন উচ্চ নির্বাহী বেতন যাই গ্রহণ করুন না কেন, তার পেনশনের সীমা হলো ১,২০,০০০ ডলার যা সরকার কর্তৃক নির্ধারিত। কিন্তু একজন উচ্চ বেতনধারী নির্বাহী এর চেয়ে অনেক বেশি পেনশন পেতে পারেন। ধরা যাক, একজন নির্বাহী ২৫ বৎসর চাকরি করলেন এবং গত ৫ বছরের গড় বেতন ৬,০০,০০০ ডলার এবং তিনি ২% উদ্দীপনামূলক (Credit) সুবিধা পান।
সে মতে তার পেনশন হয় ৩,০০,০০ (তিন লক্ষ) ডলার (০.০২ × ২৫ × ৬,০০,০০০)। এক্ষেত্রে তার ঘাটতি হলো ১,৮০,০০০ ডলার (৩,০০,০০০-১,২০,০০০) । সুতরাং কোম্পানির দায়িত্ব হলো এ ধরনের পেনশন বৈষম্য দূর করা ।
দ্বিতীয় বিষয়টি হলো : ভবিষ্যতে অর্থ পরিশোধের নিশ্চয়তা বিধান করা।
কোনো নির্বাহী যদি বর্তমানে নগদ সুবিধা না নিয়ে ভবিষ্যতে অর্থাৎ অবসর গ্রহণের সময় (দীর্ঘমেয়াদি) নগদ, স্টক বা নগদসহ স্টক ইত্যাদি গ্রহণ করতে চায়, এক্ষেত্রে কোম্পানিকে নিশ্চয়তা দিতে হবে যে, নির্বাহীদের এ সকল কর্মসূচি চালিয়ে যেতে সক্ষম। এক্ষেত্রে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় এটি করমুক্ত হতে পারে। কোম্পানি এ সকল অর্থ দিয়ে ট্রাস্ট অথবা অন্য কিছু করতে পারে যা নির্বাহীদের জন্য উপযোগী ।

