নির্বাহীদের বোনাস পরিকল্পনার প্রকারভেদ

আজকে আমাদের আলোচনার বিষয় নির্বাহীদের বোনাস পরিকল্পনার প্রকারভেদ। যা বাউবি ওএসএমবিএ ২২০১ কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনা – ইউনিট ৮ এর অন্তর্গত।

নির্বাহীদের বোনাস পরিকল্পনার প্রকারভেদ

 

নির্বাহীদের বোনাস পরিকল্পনার প্রকারভেদ

 

নির্বাহীদের ক্ষতিপূরণ পরিকল্পনায় বোনাস গুরুত্বপূর্ণ একটি উপাদান । নির্বাহীদের বোনাস পরিকল্পনাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। যথা:

১. বিলম্বিত বোনাস (Deferred bonus) : প্রতিষ্ঠানের বিক্রয় এবং মুনাফার ভিত্তিতে অতিরিক্ত ক্ষতিপূরণ স্বরূপ শীর্ষ নির্বাহীদের বিলম্বিত বোনাস প্রদান করা হয়। এটি নির্বাহীদের মোট ক্ষতিপূরণ বা পারিশ্রমিকের-পরিমাণকে বহুলাংশে বৃদ্ধি করে। এরূপ বোনাস চলতি নির্দিষ্ট বছরে লাভ করলেও তা ভবিষ্যতে পরবর্তী কয়েক মাস বা কয়েক বছরে বণ্টন করা হয় ।

এটা নির্বাহীর মোট পারিশ্রমিকের পরিমাণ বাড়ায় এবং নির্বাহীকে প্রতিষ্ঠানে ধরে রাখতে সাহায্য করে। তবে কোনো নির্বাহী যদি স্বেচ্ছায় প্রতিষ্ঠান থেকে চাকরি ছেড়ে চলে যান তবে তাকে এরূপ বিলম্বিত বোনাস প্রদান করা হয় না ।

২. স্টক বা শেয়ার ক্রয়ের সুযোগ (Stock option) : সাধারণ প্রণোদনামুলক পরিকল্পনা হিসেবে নির্দিষ্ট মূল্যে নিকট ভবিষ্যতে শীর্ষ ব্যবস্থাপকদেরকে প্রতিষ্ঠানের Stock ও Share ক্রয়ের সুযোগ দেওয়া হয়। এটা এক ধরনের দীর্ঘকালীন প্রণোদনা নির্বাহী বা ব্যবস্থাপকদের কার্যসম্পাদনের মানের ভিত্তিতে বিশেষ প্রণোদনা হিসেবে স্বল্পমূল্যে এবং অনেক সময় নিম্নমূল্যে বা বিনামূল্যে স্টক ক্রয়ের সুযোগ প্রদান করা হয় ।

উপর্যুক্ত বোনাস পরিকল্পনা শুধু শীর্ষ নির্বাহীদের ক্ষেত্রেই প্রযোজ্য। সাধারণ কর্মীরা এর অন্তর্ভুক্ত নয়। বর্ধিত এ ধরনের আর্থিক ক্ষতিপূরণ স্বল্পকালীন এবং দীর্ঘকালীন প্রণোদনামুলক হয়ে থাকে ।

খরচহীন নির্বাহী মৃত্যু সুবিধা

এটি একটি অবসর পরিকল্পনা। এ পরিকল্পনার অধীনে নির্বাহীদের অর্থেই এমন একটি সংস্থা স্থাপন করা হয়, যেখান থেকে নির্বাহীদের মৃত্যুর পর তাদের উত্তরাধিকারীগণ অবসর সুবিধা পেতে পারেন। বিশেষ করে জীবনবিমা পলিসি ক্রয় করা যায়, যেন মৃত্যুর পর অনেক অর্থ কোম্পানি তার উত্তরাধিকারীকে দিতে পারে।

 

নির্বাহীদের বোনাস পরিকল্পনার প্রকারভেদ

Leave a Comment