আজকে আমাদের আলোচনার বিষয় পারিশ্রমিকের প্রতিবন্ধকতাসমূহ। যা বাউবি ওএসএমবিএ ২২০১ কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনা – ইউনিট ৮ এর অন্তর্গত।
পারিশ্রমিকের প্রতিবন্ধকতাসমূহ

কার্যসম্পাদনভিত্তিক পারিশ্রমিকের নির্ধারণের ক্ষেত্রে কতিপয় সমস্যা বিদ্যমান যা নিম্নরূপ
১. প্রতিটি কর্মীর কাজের মধ্যে দিন দিন পার্থক্য হতেই থাকে ।
২. সম্পূর্ণ কার্যচক্র সুষ্ঠুভাবে পর্যবেক্ষণ করা কঠিন ।
৩. কিছু কাজ সপ্তাহে, মাসে, তিনমাসে একবার করতে হতে পারে বা নির্দিষ্ট পরিস্থিতিতে করতে হতে পারে।
৪. যে সকল কাজে অধিক সক্ষমতা ও জ্ঞান প্রয়োজন এবং কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সে সকল কাজের জন্য সময় নির্ধারিত করে দেওয়া সম্ভব হয় না। যদি তা করা হয়, তা হলে তা ভালো হয় না ।
৫. একজন কর্মী কাজের সুবিধার্থে অন্যদের সাথে পরামর্শ করতে পারে, সমন্বয়ও করতে পারে। যদি এ কাজের ফলাফল অন্যের সহযোগিতা ও দক্ষতার উপর নির্ভর করে, তাহলে কাজটি যথাসময়ে সম্পন্ন নাও হতে পারে।
৬. একজন দক্ষতাসম্পন্ন কর্মী অন্যের দক্ষতা বেড়ে যেতে পারে এ আশংকায় অন্যকে সহযোগিতা নাও করতে পারে। এই সকল প্রতিবন্ধকতা শিল্পে গতি ও সময় ব্যবহার করাকে সীমিত করে দিয়েছে। এতে জ্ঞানভিত্তিক কর্মীদের জন্য কার্যভিত্তিক পারিশ্রমিকের পরিশোধের জন্য পারিশ্রমিকের নকশাকরণ কার্যক্রমকে সীমিত করে দিয়েছে। ফলশ্রুতিতে, বিশেষজ্ঞগণ আচরণ বিজ্ঞানীদের শরণাপন্ন হন এবং প্রেষণার তত্ত্ব ও ধারণাসমূহ উন্নয়নের প্রয়াস চালান।
মানব সম্পদ ব্যবস্থাপনা সাধারণ ব্যবস্থাপনারই একটি অবিচেছদ্য গুরুত্বপূর্ণ অংশ । ব্যবস্থাপনাবিদগণ যে সাতটি ‘ M ’ দ্বারা কার্য সম্পাদন করেন তার মধ্যে Man Power বা Human Resource অন্যতম । দক্ষতা ও ফলপ্রসূতার সাথে প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনের লক্ষ্যে দক্ষকর্মী সংগ্রহ ও নিয়ােগ , উন্নয়ন ও সংরক্ষণের প্রক্রিয়াকে মানব-সম্পদ ব্যবস্থাপনা বলে । প্রতিষ্ঠানে নিয়ােজিত কর্মী ।
তথা মানব সম্পর্কিত বিষয়াদি নিয়ে ব্যবস্থাপনার যে অংশ কাজ করে , তা মানব-সম্পদ ব্যবস্থাপনা হিসেবে পরিচিত। মানব-সম্পদ । ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিবর্গ , তাদের সংগ্রহ , নির্বাচন ও নিয়ােগ , উন্নয়ন , কর্মীদের কাজে উদ্বুদ্ধকরণ ও রক্ষণাবেক্ষণের সাথে সম্পর্কিত । মানব-সম্পদ হচ্ছে প্রতিষ্ঠানের চালিকাশক্তি ।
তাই প্রতিষ্ঠানের এ সম্পদের বাছাই , নিয়ােগ , প্রশিক্ষণ ও উন্নয়ন , বেতন ও মজুরি প্রদান , প্রেষণা ও সুযােগ – সুবিধা দান , কর্মীদের অভাব – অভিযােগ নিরসন , কর্মীর অধিকার প্রতিষ্ঠা ইত্যাদি বিষয়সমূহ যে মাধ্যমে সম্পাদন করা হয় , তাকে মানব সম্পদ ব্যবস্থাপনা হিসেবে অভিহিত করা যায় ।

