আজকে আমাদের আলোচনার বিষয় ব্যক্তি ভিত্তিক বোনাস ও পুরস্কারের ধরণ। যা বাউবি ওএসএমবিএ ২২০১ কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনা – ইউনিট ৮ এর অন্তর্গত।
ব্যক্তি ভিত্তিক বোনাস ও পুরস্কারের ধরণ

১. উপস্থিতি বোনাস (Attendance bonus) : অনেক প্রতিষ্ঠান উপস্থিতি বোনাস চালু রেখেছে। কারণ শ্রমিকের অনুপস্থিতিতে প্রতিষ্ঠান খরচ ও মানের দিক থেকে সাংঘাতিক সমস্যায় নিপতিত হয়। শ্রমিক অনুপস্থিত থাকলে কাজে গতি কমে যায় এবং উৎপাদনশীলতা হ্রাস পায়। আবার অনুপস্থিত শ্রমিকের স্থলে অন্যকে প্রতিস্থাপন করলে কাজের মান কমে যায়। তাই শ্রমিকদের উপস্থিতি নিশ্চিতকরণের জন্য উপস্থিতি বোনাস চালু করা হয়।
২. চাকরির দীর্ঘত্ব ও জ্যেষ্ঠতার পুরস্কার (Length of service and seniority) : প্রতিষ্ঠানে অনেক শ্রমিক কর্মী থাকতে পারে, যারা ১০, ১৫, ২৫, ৩০ বছর ধরে কাজ করছেন। তাদেরকে জ্যেষ্ঠ শ্রমিক ধরা হয়। তাদের এ জ্যেষ্ঠতাকে স্বীকৃতি দেওয়ার জন্য প্রতিষ্ঠান কিছু উৎসাহজনক ব্যবস্থা গ্রহণ করে থাকে। যেমন: স্বর্ণের কোট পিন, স্বর্ণের ঘড়ি প্রভৃতি প্রদান করা হয়ে থাকে। আমাদের দেশে অন্য জিনিস দেওয়া হয়।
এতে শ্রমিকশ্রেণি বেশি খুশি হয়ে থাকে, যার প্রভাব কাজের মধ্যে পড়ে। জ্যেষ্ঠদের সম্মান দেখানো হলে জুনিয়র শ্রমিক-কর্মীগণও খুশি হয় এই ভেবে যে, ভবিষ্যতে তারাও একদিন এই মর্যাদায় আসীন হবেন। ফলে সার্বিকভাবে কাজের পরিমাণ বেড়ে যায় ।
৩. অস্থায়ী পদ স্থায়ীকরণ পুরস্কার (Referred awards) : অস্থায়ীভাবে নিয়োগের জন্য যারা অন্য শ্রমিককে সুপারিশ করে, তাদেরকে referres applicants বলা হয়। তাদেরকে অস্থায়ীভাবে নিয়োগ দেওয়ার কিছুদিন পর তাদের কর্মোদ্যম দেখে স্থায়ী করা হয়। সেই সাথে তাদের উদ্যম প্রচেষ্টার পুরস্কার স্বরূপ কিছু নগদ টাকা দেওয়া হয়। তবে পুরস্কারের এ পদ্ধতিটি খুব একটা অনুসরণ করা হয় না। শ্রম বাজারে শ্রমিকের সংকটকালীন সময়ে এটি ব্যবহৃত হয়।
8. পেটেন্ট পুরস্কার (Patent awards) : এর অর্থ হলো শ্রমিক কর্মীদেরকে অধিক দক্ষতার সাথে কাজ করতে বলা হয় এবং তাদেরকে নতুন কিছু উদ্ভাবনের লক্ষ্যে বিভিন্ন বিষয়ে চিন্তা করতে বলা হয়। তারা সকলেই চিন্তা করে কোনো না কোনো উপায় উদ্ভাবন করে থাকে। কারণ প্রত্যেকের মধ্যেই প্রতিভা শক্তি (Intellectual capabilities) সুপ্ত আছে।
তাদের এই প্রতিভাবে জাগিয়ে তোলার জন্য বিভিন্ন বিষয়ে চিন্তা করে নতুন কিছু উদ্ভাবন করতে বলা হয়। যে সকল শ্রমিক-কর্মীর উদ্ভাবন চিন্তা প্রতিষ্ঠানের পেটেন্ট উন্নত করে, তাদেরকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুরস্কার প্রদান করা হয়। তাই এটিকে পেটেণ্ট পুরস্কার বলে ।
৫. পরামর্শ পরিকল্পনা (Suggestion plan) : এক্ষেত্রে প্রতিষ্ঠানের বিভিন্ন কাজ ও প্রকল্প সম্পর্কে ধারণা দেওয়া হয় এবং কীভাবে কাজ করলে সেগুলো সহজেই সম্পন্ন করা যায় যা প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে সহায়ক হবে। যাদের পরামর্শ প্রতিষ্ঠানের উপকারে আসে, তাদেরকে অর্থ দিয়ে পুরস্কৃত করা হয়। অনেক প্রতিষ্ঠানই তাদের পরামর্শগুলো কিনে নিয়ে যায়। এতে উভয়েই লাভবান হয়ে থাকে ।
৬. বিশেষ কৃতিত্বের পুরস্কার (Special Achievement awards) : কিছু প্রতিষ্ঠান কাজের বিভিন্ন পর্যায়ে অসাধারণ কৃতিত্বের জন্য অল্পসংখ্যক শ্রমিক-কর্মীদেরকে পুরস্কৃত করে থাকে । এটি বছর শেষে কৃতী শ্রমিক-কর্মীদেরকে দেওয়া হয়।
৭. প্রতিযোগিতা বোনাস (Contest bonus) : অনেক সময় প্রতিষ্ঠান বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা, খেলা কিংবা পদোন্নতির ব্যবস্থা করে, যেন শ্রমিক-কর্মীদের মধ্যে অধিক উৎসাহ সৃষ্টি হয়। এতে উৎপাদনশীলতা ও পণ্যের মান বাড়ে বা অনুকূল প্রভাব পড়ে, নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন হয়, খরচ কমে, অনুপস্থিতি কমে।
অনেক সময় প্রতিষ্ঠান কার্যনকশা করণের সময় প্রতিযোগিতার ব্যবস্থা রাখে শ্রমিক-কর্মীদের অবসাদ (boredom) দূর করার জন্য। এ প্রতিযোগিতায় বোনাস হিসেবে তাদেরকে দেওয়া হয় পণ্য, নগদ প্রিমিয়াম, বিশেষ ভ্রমণের সুযোগ অথবা স্বল্প সময়ের জন্য কাজে বিরতি ইত্যাদি।

