কমীদের স্টকের মালিকানা পরিকল্পনা

আজকে আমাদের আলোচনার বিষয় কমীদের স্টকের মালিকানা পরিকল্পনা। যা বাউবি ওএসএমবিএ ২২০১ কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনা – ইউনিট ৮ এর অন্তর্গত।

কমীদের স্টকের মালিকানা পরিকল্পনা

 

কমীদের স্টকের মালিকানা পরিকল্পনা

 

স্টকের মালিকানা পরিকল্পনার অর্থ হলো- কোম্পানি যে কোনো প্রয়োজনে সংরক্ষিত স্টক থেকে একটি অংশ কর্মীদের মধ্যে
বিক্রি করতে পারে। এতে তারা কোম্পানির মালিকানার একটি অংশ হতে পারে। এতে তাদের মধ্যে কোম্পানির জন্য হবে। এতে সকলেই উৎসাহের সাথে যার যার কার্যসম্পাদন করে। এ ধরনের পরিকল্পনাকে ESOP বলা হয় ৷
সর্বদা কল্যাণ কামনা থাকে এজন্য যে, কোম্পানির লাভ হলে তারাই লাভবান হবে, আবার লোকসান হলে তারাই ক্ষতিগ্রস্ত
ESOP এর সুবিধা ও অসুবিধা (Benefits and Costs of ESOP) : মালিক ও কর্মীদের পক্ষে ESOP এর একগুচ্ছ সুবিধা ও অসুবিধা রয়েছে। নিচে এগুলো তুলে ধরা হলো :

মালিক পক্ষের সুবিধা (Employer benefits) :

১. ESOP একটি স্থায়ী, উচ্চ কর্মোদ্যম প্রতিষ্ঠা ও সংরক্ষণে সাহায্য করে। এটি প্রত্যাশিত কর্মীদেরকে ধরে রাখতে স্বর্ণের বন্ধন হিসেবে কাজ করে ।
২. এতে মালিকগণ কর সুবিধা লাভ করেন ।
৩. একটি ESOP পরিকল্পনা মালিকের সিকিউরিটি হিসেবে ১০% এরও বেশি সম্পদ ধরে রাখতে পারে।
8. ESOP জনগণের নিকট না গিয়েও মালিকানার অংশ বিক্রি করতে পারে।

৫. যেসব প্রতিষ্ঠানে ESOP পরিকল্পনা চালু আছে তারা অধিক পরিমাণে ঋণ পাওয়ার প্রত্যাশা করে ।
৬. কোম্পানি ১৫ বছর পর্যন্ত কর সুবিধা পাবে ।

মালিকদের অসুবিধা :

১. ESOP এর ফলে স্টকের মূল্যমান কমে যেতে পারে।
২. নগদ অর্থ পাচার হতে পারে ।
৩. স্টকের প্রকৃত মূল্য নির্ধারণ করতে হবে বাইরের বিশেষজ্ঞ দ্বারা যা ব্যয়বহুল ।
৪. স্টকের দাম কমে গেলে কর্মীরা সম্পদ হারাতে পারে।

কর্মীদের সুবিধা (Employee benefits) :

১. কর্মীরা নগদ বিনিয়োগ না করেও প্রতিষ্ঠানের মূলধনের সুযোগ-সুবিধা পেয়ে থাকে। বিশেষ করে নিম্ন মধ্যম শ্রেণির শ্রমিক-কর্মীদের পক্ষে সম্পদ ও বাড়িঘর নির্মাণের সবচেয়ে ভালো উপায় হলো ESOP
২. প্রতিষ্ঠানের পলিসি তৈরির ক্ষেত্রে মতামত দেওয়ার সুযোগ পেয়ে থাকে ।
৩. ESOPকর্মসূচির আওতায় কর্মীগণ কোনো কর পরিশোধ করে না ।

ESOP কর্মীদের খরচ (Employee Costs on ESOP) :

১. মালিক কম পারিশ্রমিক পরিশোধ করতে পারে এবং

২. প্রতিষ্ঠান দেউলিয়া হয়ে গেলে স্টকের কোনো মূল্য থাকে না ।

অযোগ্য ESOP এর ধরন  

প্রধান প্রধান অযোগ্য ESOP হলো :
১. সম্পূর্ণ মূল্য ESOP
২. বাট্টাকৃত ESOP
৩. পরিবর্তনশীল মূল্য ESOP
৪. সূত্র মূল্য প্রয়োগ ESOP

সম্পূর্ণ মূল্য, বাট্টাকৃত এবং সূত্র মূল্য ESOP সম্পর্কে পূর্বে স্টক ক্রয় পরিকল্পনা (SPP) তে আলোচনা করা হয়েছে। সুতরাং এখানে আলোচনার প্রয়োজন নেই ।

৩. পরিবর্তনশীল মূল্য (Varriable price ESOP) : বিভিন্ন স্টক মার্কেটে বিভিন্ন কারণে স্টকের মূল্য পরিবর্তন হতে পারে। যেমন: নির্ধারিত মূল্য, আর্থিক কার্যসম্পাদন পরিমাপ অথবা কোম্পানির কার্যসম্পাদনের অন্য কোনো নির্দেশক (indicator) ইত্যাদি কারণে স্টকের মূল্য পার্থক্য হয়ে থাকে। এটিকেই পরিবর্তনশীল মূল্য ESOP বলে।

বিশেষ ধরনের ESOP হলো স্টক ওয়ারেন্ট (Stock warrant)। স্টক ওয়ারেন্ট হলো একটি নির্দিষ্ট সংখ্যক স্টকের অংশ নির্দিষ্ট মূল্যে নির্দিষ্ট তারিখের মধ্যে ক্রয়ের অধিকার। এটি হস্তান্তরযোগ্য, বিক্রয়যোগ্য এবং এর যৌক্তিক বাজার মূল্য আছে। আর-এক ধরনের স্টক অপশন পরিকল্পনা হলো স্টক গ্রান্ট (Stock grant)। এটি কোনো স্বীকৃতিস্বরূপ নির্দিষ্ট সংখ্যক কর্মীদেরকে দেওয়া হয। সকলকে নয়। এর কোনো মূল্য নেওয়া হয় না। এটি দুধরনের। যেমন:

i. স্টক অ্যাপরিসিয়েশন গ্রান্ট ও

i. স্টক অ্যাপরিসিয়েশন গ্রান্ট ও

আরও কয়েকটি স্টক গ্রান্ট পরিকল্পনা রয়েছে। যেমন:
i.সংরক্ষিত স্টক পরিকল্পনা,
ii.কার্যসম্পাদন শেয়ার পরিকল্পনা ও
iii. ফ্যানটম (Phantom) স্টক পরিকল্পনা ।

i. সংরক্ষিত স্টক পরিকল্পনা (Restricted stock plan) : এটি হলো এমন এক ধরনের স্টক পরিকল্পনা যা প্রতিষ্ঠান তার নির্দিষ্ট সংখ্যক কর্মীকে পুরস্কারস্বরূপ প্রদান করে। ঐ সকল কর্মী প্রতিষ্ঠানের জন্য উন্নতমানের কার্যসম্পাদন করে থাকে এবং স্থায়ীভাবে প্রতিষ্ঠানে অবস্থান করে। এটি কর অযোগ্য স্টক পরিকল্পনা ।

ii. কার্যসম্পাদন শেয়ার পরিকল্পনা (PSP) : এটি সংরক্ষিত পরিকল্পনার মতোই, তবে একটি পার্থক্য হলো এতে বলা থাকে যে, কখন এটি বিক্রি করা যাবে।

iii. ফ্যানটম স্টক পরিকল্পনা (Phantom stock plan) : এটি ১৯৭০ এর দশকে প্রবর্তিত হয়। এটি প্রবর্তনের মূল কারণ হলো কিছু কিছু নির্বাহী স্টক পাওয়ার ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হচ্ছিলেন। তারা এজন্য তহবিল পাচ্ছিলেন না। এ পরিকল্পনার স্টক কোনো কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কার অথবা এমনি তাদেরকে দেওয়ার বিধান প্রচলন করা হয়।

সঞ্চয় পরিকল্পনা

সম্ভবত সবচেয়ে বেশি প্রচলিত অবদান পরিকল্পনা হচ্ছে সঞ্চয় পরিকল্পনা। এটি এমন একটি পরিকল্পনা যা কর্মীদেরকে আয়ের নির্দিষ্ট অংশ জমা বা সঞ্চয় করতে উৎসাহিত করে, যেন অবসরে যাওয়ার বিষয়টি অধিক নিরাপদ, মুখ্য ও ঝুঁকিহীন হয়। প্রতিষ্ঠান কর্মীদেরকে এ ধরনের সঞ্চয়ে উৎসাহিত করে এবং একটি নির্দিষ্ট হার (Percentage) নির্ধারণ করে দেওয়া হয়।

এটি সাধারণত বার্ষিক বেতনের (কর পরবর্তী) ২৫% এর বেশি নয়। এ পরিকল্পনার অধীনে জমাকৃত তহবিল যে সুদের সৃষ্টি করে তা করমুক্ত এবং অবসরে যাওয়ার পর এ তহবিল সংশ্লিষ্ট শ্রমিক-কর্মীগণ ফেরত পেয়ে থাকে। এটি একটি চমৎকার সঞ্চয় পরিকল্পনা।

ব্যক্তিক অবসর হিসাব

কোনো কর্মী যদি মালিক কর্তৃক প্রস্তাবিত বা প্রদত্ত কোনো কর্মসূচি বা পরিকল্পনা গ্রহণ না করে, তা হলে তিনি ব্যক্তিগতভাবে হিসাব খুলে বেতনের একটি অংশ জমা করতে পারেন; যা অবসরে যাওয়ার সময় প্রযোজ্য হবে। এটি আয়কর মুক্ত তহবিল । একজন কর্মী এ তহবিল তার ইচ্ছামতো বিনিয়োগ করতে পারবেন ।

সরলীকৃত কর্মী পেনশন পরিকল্পনা

এটি Internal Revenue Code এর 408 (i) ধারানুযায়ী প্রবর্তন করা হয়েছে। এ আইনে মালিকদেরকে কর্মীদের জন্য “ব্যক্তিগত অবসর হিসাব (IRA) ” প্রবর্তনের জন্য অনুদান দেওয়া হয়েছে। যে কর্মীগণ ২৫ বছর যাবৎ চাকরি করছেন এবং কমপক্ষে টানা বা একনাগারে তিন বছর কাজ করেছেন সংশ্লিষ্ট মালিকের অধীনে তারাই এ পরিকল্পনায় অংশগ্রহণ করতে পারবেন।

এ তহবিলে মালিক নির্দিষ্ট হারে কর্মীদের নামে তহবিল জমা করবে যা তাদেরকে অবসরের সময় বণ্টন করে দেওয়া হবে। তবে যে প্রতিষ্ঠানে ২৬ জনের কম কর্মী রয়েছে, সেখানে এ পরিকল্পনা গ্রহণ করা যাবে না ।

কর্মীদের জন্য সঞ্চয় প্রণোদনা সমন্বয় পরিকল্পনা

এটি একটি সঞ্চয় পরিকল্পনা যা মালিকগণের জন্য ডিজাইন করা হয়েছে। এ পরিকল্পনায় সর্বোচ্চ ১০০ জন কর্মী থাকতে পারবে এবং কোনো কর্মীই ৫,০০০ (পাঁচ হাজার) টাকার কম বেতন পাবে না। যে মালিক SIMPLE ব্যবহার করবেন তিনি অন্য কোনো যোগ্য পরিকল্পনা ব্যবহার করবেন।

 

কমীদের স্টকের মালিকানা পরিকল্পনা

 

কর্মীরা এতে ১০০% পর্যন্ত অর্থ জমা রাখতে পারে। কর্মীরা যে পরিমাণ অর্থ জমা করে, মালিকগণ সেই পরিমাণ অর্থ প্রতিটি কর্মীর জন্য উক্ত তহবিলে রেখে দেয়। কর্মীরা যে কোনো সময় এ অর্থ উত্তোলন করতে পারবে। তবে সেক্ষেত্রে ২৫% পেনাল্টি দিতে হবে।

Leave a Comment