সম্পূরক আর্থিক পারিশ্রমিক

আজকে আমাদের আলোচনার বিষয় সম্পূরক আর্থিক পারিশ্রমিক। যা বাউবি ওএসএমবিএ ২২০১ কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনা – ইউনিট ৮ এর অন্তর্গত।

সম্পূরক আর্থিক পারিশ্রমিক

 

সম্পূরক আর্থিক পারিশ্রমিক

 

সরাসরি আর্থিকভাবে সুযোগ-সুবিধা প্রদান না করে অর্থের বিকল্প যে সুবিধা প্রদান করা হয়, তা-ই সম্পূরক আর্থিক পারিশ্রমিক । উদাহরণস্বরূপ বলা যায়, দীর্ঘ সময়ের বোনাস (Deferred bonus) ও স্টক ক্রয়ের সুযোগ (Stock option) এ ধরনের অনার্থিক তথা সম্পূরক আর্থিক পারিশ্রমিক ।

দীর্ঘ সময়ের বোনাস (Deferred bonus) : এ ধরনের বোনাসের মাধ্যমে অধিক পরিমাণ পারিশ্রমিক পাওয়া যায়। এ বোনাস পণ্যের বিক্রি ও মুনাফা বৃদ্ধির সাথে সম্পৃক্ত এবং একটি নির্দিষ্ট সূত্র প্রয়োগ করে হিসাব করা হয়; যা পর্যায়ক্রমে পারিশ্রমিক বৃদ্ধি করে। বর্তমান সময়ে এটি নির্ণয় করা হয় এবং ভবিষ্যৎ কালে তা বিতরণ করা হয়।

উদাহরণস্বরূপ বলা যায় যে, কোনো নির্বাহী যদি বছরে এক টাকা বোনাস অর্জন করে, তবে তাকে পঞ্চাশ টাকা দেওয়া হবে। বাদবাকি টাকা ভবিষ্যতের জন্য দেওয়া হবে । সাম্প্রতিককালে Hiring bonus নামে আর-এক ধরনের বোনাসের প্রচলন হয়েছে। কোনো প্রতিষ্ঠানের নির্বাহী স্বেচ্ছায় চাকরি ছেড়ে অন্য প্রতিষ্ঠানে চলে গেলে দীর্ঘমেয়াদি বোনাস (Deferred bonus) হারাতে হয়।

 

যে প্রতিষ্ঠানে উক্ত নির্বাহী যোগদান করেছেন তার সংশ্লিষ্ট এ ক্ষতিপূরণ করার জন্য উক্ত প্রতিষ্ঠান অতিরিক্ত অর্থ প্রদান করে। যোগদান উপলক্ষ্যে এ অর্থ প্রদান করা হয় বিধায়, এটিকে Hiring bonus বলে।

স্টক অপশন (Stock option) : নির্বাহীদের জন্য Stock option একটি প্রচলিত বোনাস পদ্ধতি। এক্ষেত্রে নির্বাহীদেরকে ভবিষ্যতে কোনো একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ স্টক নির্দিষ্ট মূল্যে ক্রয়ের সুযোগ দেওয়া হয়। প্রতিষ্ঠানের মুনাফাযোগ্যতা বৃদ্ধির লক্ষ্যেই এটি করা হয়। কারণ ধারণা করা হয় যে, নির্বাহীগণ স্টকের মালিক হলে তারা প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য তথা মুনাফা বৃদ্ধির জন্য যথাসাধ্য প্রয়াস চালাবে। ফলশ্রুতিতে প্রতিষ্ঠানের মুনাফা বৃদ্ধি পাবে।

 

সম্পূরক আর্থিক পারিশ্রমিক

Leave a Comment