প্রণোদনার ব্যবহার

আজকে আমাদের আলোচনার বিষয় প্রণোদনার ব্যবহার। যা বাউবি ওএসএমবিএ ২২০১ কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনা – ইউনিট ৮ এর অন্তর্গত।

প্রণোদনার ব্যবহার

 

প্রণোদনার ব্যবহার

 

গবেষকগণ কার্যের জন্য পারিশ্রমিক পরিশোধ কর্মসূচি, কর্মী প্রণোদনা এবং প্রাতিষ্ঠানিক উৎপাদনশীলতা এর মধ্যে সম্পর্ক পরীক্ষা করে দেখেছেন। এদের মধ্যে কার্যের জন্য পারিশ্রমিক পরিশোধ কর্মসূচির অনুকূল প্রভাব রয়েছে; যখন-
১. কর্মসূচিতে সামান্য হলেও বিশ্বাস থাকে এবং কীভাবে এটি কাজ করে;
২. প্রতিষ্ঠান অনুসরণীয় পদ্ধতি সম্পর্কে যোগাযোগ করতে ব্যর্থ হয়;
৩.কর্মীদের নির্দিষ্ট কার্যসম্পাদনের সাথে পারিশ্রমিক বৃদ্ধির পলিসি প্রণয়ন না করা হলে;
৪. কার্য মূল্যায়নে সঠিক পদ্ধতি অনুসরণ করা না হলে বা প্রকৃত কার্যের চেয়ে কম কার্যসম্পাদন করা হলে

কর্মীদের সাথে কাজ করতে গিয়ে দেখা গেছে যে, ব্যক্তিক প্রণোদনাকে প্রভাবিত করার জন্য অসংখ্য রয়েছে। তদুপরি আজ যে উপাদান একজন কর্মীকে প্রণোদনা দিল, কাল তা আবার একই ব্যক্তিকে প্রণোদিত নাও করতে পারে কেউ বলতে পারে না যে, কীভাবে প্রণোদনা কাজ করে; কী পরিমাণ প্রণোদনা প্রয়োজন এবং কখন এটি কাজ করে। যা জানা গেছে, তাহলো- একজন কর্মী পারিশ্রমিকের জন্য কাজ করে।

পারিশ্রমিক যেন পায় তা নিশ্চিত করার জন্য কাজকরে। কর্মীদের এইটুকু ক্ষমতা আছে যে, কীভাবে তারা প্রাপ্ত অর্থ ব্যবহার করবে। ভবিষ্যতে ভালো জীবনযাপনের জন্য পরিশোধ নিশ্চয়তা ও অন্যান্য পারিশ্রমিক উপাদান নিশ্চিত করতে হবে; যেমন: উন্নয়ন, অবকাশ কার্যক্রম ইত্যাদি। এ সকল পারিশ্রমিক উপাদান যে একজন কর্মীর সকল চাহিদা পূরণ করবে তা নয়।

তথাপি, প্রতিষ্ঠান আরও অনেক ধরনের পুরস্কার প্রদান করে থাকে; সব মিলিয়ে যা কর্মীদের মধ্যে পুনরায় শক্তি সঞ্চয়নের কাজ করে। প্রণোদনাদানকারী বা উদ্দীপক প্রতিষ্ঠানের জন্য স্থায়ী খরচ নয় বরং এখনো বিনিয়োগ পরিবর্তনশীল ব্যয়। বুদ্ধিমত্তা, আবেগ এবং শারীরিক শক্তিবৃদ্ধির জন্য উৎসাহ প্রদানসহ উদ্দীপকসমূহ ব্যক্তিক ও দলগত কার্যসম্পাদনের পরিমাণ এবং সেই সাথে প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বাড়াতে পারে।

উৎপাদনশীলতা বৃদ্ধি প্রতিষ্ঠানের মোট উৎপাদন বাড়ায়, খরচ কমায় ও মুনাফাযোগ্যতা বাড়ায় । মালিকানা এক ধরনের উদ্দীপক হিসেবে কাজ করে এবং সম্পর্কের উন্নয়ন ঘটায়। এখানে মালিকানা বলতে মুনাফার অংশীদারিত্বকে বুঝায়। মালিক মুনাফার অংশ কর্মীদেরকে দিলে তাদের মধ্যে বন্ধন সুদৃঢ় হয়। ফলে তাদের মধ্যে জাদুকরী বিশ্বাস স্থাপিত হয়। এতে কর্মীদের প্রতিষ্ঠানের প্রতি অঙ্গীকার ও সংশ্লিষ্টতা বাড়ে। এতে প্রতিষ্ঠানের ক্রমান্বয়ে উন্নতি হয় ।

 

প্রণোদনার ব্যবহার

Leave a Comment