আজকে আমাদের আলোচনার বিষয় পুরস্কারের ধরন। যা বাউবি ওএসএমবিএ ২২০১ কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনা – ইউনিট ৮ এর অন্তর্গত।
পুরস্কারের ধরন
পুরস্কার একটি আত দরকারি উপাদান, যার মাধ্যমে কমারা কাজে উৎসাহবোধ করে। পুরস্কারকে বিভিন্নভাবে শ্রোণীবভাগ করা যায়। তবে তিনটি প্রথাগত প্রকারভেদ হলো :
i. অভ্যন্তরীণ বনাম বাহ্যিক পুরস্কার (Intrinsic versus extrinsic rewards);
ii. (Financial versus non-financial rewards);
iii. কার্যভিত্তিক বনাম সদস্যভিত্তিক পুরস্কার (Performancebased versus membership based rewards); কার্যসম্পাদনের স্বার্থে তাদেরকে পর্যাপ্ত সুযোগ-সুবিধা প্রদান করতে হবে।
নিম্নে পুরস্কারের শ্রেণিবিভাগ চিত্রের মাধ্যমে উপস্থাপন করা হলো :

চিত্র: পুরস্কারের শ্রেণিবিভাগ
নিম্নে বিভিন্ন প্রকার পুরস্কারের ব্যাখ্যা প্রদান করা হলো :
১. অভ্যন্তরীণ বনাম বাহ্যিক পুরস্কার (Intrinsic Vs Extrinsic rewards) : প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মী তার কাজের বিনিময়ে যে কর্মসন্তুষ্টি অর্জন করে বা সন্তুষ্টি অনুভব করে, তা-ই অভ্যন্তরীণ পুরস্কার। অভ্যন্তরীণ পুরস্কার ব্যক্তি শুধু নিজে অনুভব করতে পারে। এর ফলে পেশাগত মর্যাদা বাড়ে। নিম্নে অভ্যন্তরীণ পুরস্কারের কিছু উদাহরণ দেওয়া হলো :
ক. সিদ্ধান্ত গ্রহণে অংশ নেওয়া;
খ. পেশাগত মর্যাদা ভোগ করা;
গ. উন্নতমানের কাজে নিজেকে নিয়োগ করা;
ঘ. কার্যের উন্নতি সাধন করা;
ঙ. কার্যের সময় কমিয়ে আনা;
চ. কার্যের আবর্তন করা ।
আবার কর্মীদের অভ্যন্তরীণ পুরস্কার বাদে অন্যান্য যে সকল সুবিধা প্রদান করা হয় তাকে extrinsic বা বাহ্যিক পুরস্কার বলে। এ ধরনের পুরস্কারই মূল চালিকাশক্তি হিসেবে কাজ করে থাকে। নিম্নে extrinsic বা বাহ্যিক পুরস্কারের কিছু উদাহরণ দেওয়া হলো :
ক. কর্মীদের যথেষ্ট স্বাধীনতা দেওয়া;
খ. অর্থ;
গ. পদোন্নতি; এবং
ঘ. প্রান্তিক সুবিধা ইত্যাদি।
২. আর্থিক বনাম অনার্থিক পুরস্কার (Financial Vs non financial rewards) : যে পুরস্কার ব্যবস্থায় আর্থিক উপায়ে সুবিধা প্রদান করা হয় তাকে আর্থিক পুরস্কার বলে। এ প্রসঙ্গে Armstrong বলেন, “Financial rewards comprise all rewards that have a monetary value and added up to total remuneration.”
অর্থাৎ, “আর্থিক পুরস্কার সেই সকল পুরস্কার নিয়ে গঠিত যার আর্থিক মূল্য রয়েছে এবং যা যুক্ত হয়ে মোট বেতন হয়।” আর্থিক পুরস্কার হলো কর্মীদের শ্রমের বিনিময়ের প্রধান ভিত্তি। আর্থিক পুরস্কারের উদাহরণ নিম্নরূপ:
ক. পারিশ্রমিক ও বেতন;
খ. বোনাস ;
গ. লাভের অংশ;
ঘ. পেনশন;
ঙ. ছুটি সহ বেতন প্রদান;
চ. অসুস্থতার সময় বেতন প্রদান; এবং
ছ. ক্রয় বাট্টা ইত্যাদি ।
আবার অনার্থিক পুরস্কার হলো যা অর্থ দিয়ে নয়, মানসিক শান্তি দিয়ে পুরস্কৃত করা হয়। যেমন:
ক. প্রশিক্ষণ ব্যবস্থা;
খ. অফিসের উন্নতি সাধন;
গ. অফিস সহকারী দেওয়া;
ঘ. জরুরি ছুটি প্রদান; ও
ঙ. শিশু পরিচর্যা ইত্যাদি ।
৩. কার্যভিত্তিক বনাম সদস্যভিত্তিক পুরস্কার (Performance based Vs membership based rewards) : প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের কাজের উপর ভিত্তি করে অর্থাৎ, কার্য মূল্যায়ন করে যে পুরস্কার প্রদান করা হয়, তাকে কার্যভিত্তিক পুরস্কার বলে । যেমন:
ক. দক্ষতা মূল্যায়ন;
খ. গ্রুপ বোনাস প্রদান;
গ. কমিশন প্রদান;
ঘ. উৎসাহ বোনাস প্রদান;
ঙ. ভালো কার্যের পুরস্কার; এবং
চ. সেবা পরিশোধ পরিকল্পনা ইত্যাদি।
আবার, প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের সদস্যপদের উপর ভিত্তি করে যে পুরস্কার প্রদান করা হয় তাকে সদস্যভিত্তিক
পুরস্কার বলে । যেমন:
ক. জীবনযাত্রার মান বৃদ্ধি;
খ. লভ্যাংশের অংশ প্রদান;
গ. নিয়মিত বেতন বৃদ্ধি;
ঘ. প্রতিষ্ঠানের যানবাহন ব্যবহার; এবং
ঙ. ক্লাবের সদস্যপদ প্রদান ইত্যাদি ।
পরিশেষে বলা যায় যে, প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য পুরস্কার প্রদান অপরিহার্য একটি মাধ্যম। যে কোনো প্রকারেই হোক না কেন তা, কর্মীর সন্তুষ্টি ও মুনাফা অর্জনই মূল বিষয় ।

