উচ্চ কার্যসম্পাদন কার্য সিস্টেমের বৈশিষ্ট্য

আজকে আমাদের আলোচনার বিষয় উচ্চ-কার্যসম্পাদন কার্য সিস্টেমের বৈশিষ্ট্য। যা বাউবি ওএসএমবিএ ২২০১ কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনা – ইউনিট ১১ এর অন্তর্গত।

উচ্চ কার্যসম্পাদন কার্য সিস্টেমের বৈশিষ্ট্য

 

উচ্চ-কার্যসম্পাদন কার্য সিস্টেমের বৈশিষ্ট্য

 

Beeker and Huselid কর্তৃক উচ্চ-কার্যসম্পাদন কার্য সিস্টেম বর্ণনা করা হয় এভাবে- “অভ্যন্তরীণভাবে স্থায়ী ও
সামঞ্জস্যপূর্ণ মানব সম্পদ ব্যবস্থাপনা সিস্টেম যা রৈখিক সমস্যা সমাধানের উপর আলোকপাত করে এবং প্রতিষ্ঠানের

তুলনামূলক কৌশল বাস্তবায়ন করে।” তারা আরও বলেন যে, এ পদ্ধতি হলো বুদ্ধিবৃত্তিক সম্পদ আহরণ, প্রণোদনা ও উন্নয়ন যা স্থায়ী তুলনামূলক সুবিধার উৎস হতে পারে। কারণ, এ পদ্ধতির কতিপয় বৈশিষ্ট্য রয়েছে, এগুলো নিম্নরূপ:

১। এটি প্রতিষ্ঠানের কর্মী নির্বাচন ও পদোন্নতির সিদ্ধান্তকে বৈধ যোগ্যতা মডেলের সাথে যুক্ত করে।

২। প্রতিষ্ঠানের কৌশল বাস্তবায়নের ক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতার জন্য কৌশল উন্নয়ন ও তা সময়মতো সরবরাহ করে ।

৩। বেতন ও মজুরি এবং কার্যসম্পাদন ব্যবস্থাপনা পলিসি কার্যকর করে যা উচ্চ-কার্যসম্পাদন কর্মীদেরকে আকৃষ্ট, সংরক্ষণ ও প্রণোদিত করে।

৪ । এইচ,পি,ডব্লিও, এস (HPWS) যেহেতু কারখানার কাজের সাথে সম্পৃক্ত, তাই এটি কার্যক্ষেত্রে কর্মীদের মধ্যে বিশ্বাস স্থাপন করে এবং তাদের অন্তর্নিহিত পুরস্কার বৃদ্ধি করে এবং এ কারণে প্রাতিষ্ঠানিক অঙ্গীকারও বাড়ে।

৫ । Nadler and Gerstein এইচ, পি, ডব্লিউ, এস এর বৈশিষ্ট্য উল্লেখ করেন এভাবে যে, এটি হলো প্রতিষ্ঠান সম্পর্কে চিন্তা করার একটি উপায়। এটি তথ্যপ্রযুক্তি এবং মানুষ ও কাজের মধ্যে উত্তম উপযুক্ততা (fit) অর্জনে সাহায্য করার মাধ্যমে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

 

মানব সম্পদ ব্যবস্থাপনা সাধারণ ব্যবস্থাপনারই একটি অবিচেছদ্য গুরুত্বপূর্ণ অংশ । ব্যবস্থাপনাবিদগণ যে সাতটি ‘ M ’ দ্বারা কার্য সম্পাদন করেন তার মধ্যে Man Power বা Human Resource অন্যতম । দক্ষতা ও ফলপ্রসূতার সাথে প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনের লক্ষ্যে দক্ষকর্মী সংগ্রহ ও নিয়ােগ , উন্নয়ন ও সংরক্ষণের প্রক্রিয়াকে মানব সম্পদ ব্যবস্থাপনা বলে । প্রতিষ্ঠানে নিয়ােজিত কর্মী ।

তথা মানব সম্পর্কিত বিষয়াদি নিয়ে ব্যবস্থাপনার যে অংশ কাজ করে , তা মানব সম্পদ ব্যবস্থাপনা হিসেবে পরিচিত । মানব সম্পদ । ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিবর্গ , তাদের সংগ্রহ , নির্বাচন ও নিয়ােগ , উন্নয়ন , কর্মীদের কাজে উদ্বুদ্ধকরণ ও রক্ষণাবেক্ষণের সাথে সম্পর্কিত । মানব সম্পদ হচ্ছে প্রতিষ্ঠানের চালিকাশক্তি ।

তাই প্রতিষ্ঠানের এ সম্পদের বাছাই , নিয়ােগ , প্রশিক্ষণ ও উন্নয়ন , বেতন ও মজুরি প্রদান , প্রেষণা ও সুযােগ – সুবিধা দান , কর্মীদের অভাব – অভিযােগ নিরসন , কর্মীর অধিকার প্রতিষ্ঠা ইত্যাদি বিষয়সমূহ যে মাধ্যমে সম্পাদন করা হয় , তাকে মানব সম্পদ ব্যবস্থাপনা হিসেবে অভিহিত করা যায় ।

প্রতিষ্ঠানের উদ্দেশ্যার্জনের লক্ষ্যে দক্ষতা ও ফলপ্রসূতার সাথে দক্ষ কর্মী সংগ্রহ, নিয়োগ উন্নয়ন, রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণ করার প্রক্রিয়া কে মানব সম্পদ বলে।

 

উচ্চ-কার্যসম্পাদন কার্য সিস্টেমের বৈশিষ্ট্য

Leave a Comment