উচ্চ কার্যসম্পাদন কার্য সিস্টেম এর উপাদান

আজকে আমাদের আলোচনার বিষয় উচ্চ-কার্যসম্পাদন কার্য সিস্টেম এর উপাদান। যা বাউবি ওএসএমবিএ ২২০১ কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনা – ইউনিট ১১ এর অন্তর্গত।

উচ্চ কার্যসম্পাদন কার্য সিস্টেম এর উপাদান

 

উচ্চ-কার্যসম্পাদন কার্য সিস্টেম এর উপাদান

 

বিভিন্ন গবেষকবৃন্দ বিভিন্নভাবে উচ্চ-কার্যসম্পাদন কার্য সিস্টেমকে উপস্থাপন করার প্রয়াস পেয়েছেন। তবে কেউই একক কোনো উপাদানের কথা বলতে পারেনি। কারণ, উচ্চ-কার্যসম্পাদন কার্য সিস্টেম কী হবে তা অনেকটা পরিবেশ-পরিস্থিতির উপর নির্ভর করে। Ashton & Sung বলেন যে, মানব সম্পদ পদ্ধতিসমূহ অধিক কার্যকারিতার সাথে কাজ করবে যখন অনেকগুলো সিস্টেম একইসাথে দলবদ্ধ হয়ে (যাকে বান্ডিল বলে) কাজ শুরু করে।

উদাহরণস্বরূপ: কোনো একক মানসম্পন্ন দলের কাজ ভালো হবে না, কিন্তু যখন অনেক সংখ্যক কর্মী জড়িত হয় বা ক্ষমতা প্রদত্ত হয়, তখন এটি নিঃসন্দেহে ভালো কাজ হবে। যাই হোক, নিচে উচ্চ-কার্যসম্পাদন কার্য সিস্টেমে মানব সম্পর্ক চর্চার কতগুলো উপাদানের তালিকা প্রদান করা হলো:

আমেরিকার শ্রম বিভাগ (১৯৯৩)

  • কর্মী সংগ্রহ, নির্বাচন ও সতর্ক প্রশিক্ষণে বিস্তারিত সিস্টেম অনুসরণ।
  • কর্মীদেরকে তথ্য অবগত করার আনুষ্ঠানিক পদ্ধতি থাকতে হবে।
  • স্পষ্ট কার্য নকশা ।
  • সর্বোচ্চ সংখ্যকের অংশগ্রহণ প্রক্রিয়া।
  • মনোভাবের মনিটরিং
  • কার্যসম্পাদন মূল্যায়ন ।
  • সঠিকভাবে অভিযোগ পরিচালনা করতে হবে।
  • সর্বোচ্চ কার্যসম্পাদনকারী কর্মীর সংস্কৃতির জন্য পদোন্নতি, বেতন মজুরি স্কীম চালুকরণ।

Appelbaum ও তার সহযোগীরা ( ২০০০ )

  • নিচের স্তরের কর্মীদেরকে সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণের সুযোগ যা প্রতিষ্ঠানের রুটিন পরিবর্তন করে দেবে।
  • কর্মীদের কাজে অধিক দক্ষতার প্রয়োজন ।
  • অভিজ্ঞ শ্রমিক- কর্মীদেরকে কাজে স্বাধীনতা দিতে হবে
  • প্রণোদনামূলক পরিশোধ কর্মীদের কাজের দক্ষতা বাড়াতে উৎসাহিত করবে।
  • চাকরির নিরাপত্তা নিচু স্তরের কর্মীদেরকে দীর্ঘ সময় ধরে কোম্পানিতে কাজ করার শক্তি যোগাবে।

Sung & Ashton (২০০৫)

  • উচ্চ-কার্য সংশ্লিষ্টতা । অর্থাৎ নিজেদের তৈরি কাৰ্যদল, মানের অবস্থান, প্রতিষ্ঠানের তথ্যাদি বিনিময়।
  • আধুনিক কর্মী সংগ্রহ প্রক্রিয়া, কার্যসম্পাদন কার্য মূল্যায়ন, পুনঃনকশাকরণ তদারকি।
  • পুরস্কার ও অঙ্গীকার পদ্ধতি, যেমন: বিভিন্ন ধরনের আর্থিক পুরস্কার, পরিবারের সহায়ক পলিসি, কার্য
    পরিবর্তন প্রভৃতি ।

Thompson & Herson (২০০৫)

  • তথ্যাদি বিনিময় ।
  • আধুনিক কর্মী সংগ্রহ ও নির্বাচন ।
  • আনুষ্ঠানিক পরিচিতি কর্মসূচি।
  • প্রতি বছর পাঁচ থেকে অধিক দিন প্রশিক্ষণ
  • স্বাধীন কার্যদল, সার্বক্ষণিক উন্নয়ন দল, সমস্যা সমাধান দল ।
  • আন্তঃব্যক্তিক দক্ষতা
  • উন্নয়ন ।
  • সংশ্লিষ্টতা যেমন: কাৰ্য পরিষদ, পরামর্শ স্কীম, মতামত সার্ভে।
  • কার্যদল ভিত্তিক পুরস্কার ।
  • কর্মীদের শেয়ার মালিকানা স্কীম. মুনাফায় অংশ গ্রহণ স্কীম ।

তালিকা: উচ্চ-কার্যসম্পাদন কার্য সিস্টেমে মানব সম্পদ পদ্ধতিসমূহ

 

উচ্চ-কার্যসম্পাদন কার্য সিস্টেম এর উপাদান

Leave a Comment