বিভিন্ন গবেষকদের গবেষণার ফলাফল বিশ্লেষণ

আজকে আমাদের আলোচনার বিষয় বিভিন্ন গবেষকদের গবেষণার ফলাফল বিশ্লেষণ। যা বাউবি ওএসএমবিএ ২২০১ কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনা – ইউনিট ১১ এর অন্তর্গত।

বিভিন্ন গবেষকদের গবেষণার ফলাফল বিশ্লেষণ

 

বিভিন্ন গবেষকদের গবেষণার ফলাফল বিশ্লেষণ

কার্যসম্পাদন কার্য সিস্টেম এর প্রভাব

উচ্চ-কার্যসম্পাদন কার্য সিস্টেম সম্পর্কে উল্লেখযোগ্য সংখ্যক গবেষণা কার্য পরিচালিত হয়েছে এবং ফলাফলে দেখা যাচ্ছে যে, উক্ত সিস্টেমের প্রভাব অনুকূল। প্রতিকূল প্রভাবও রয়েছে, তবে সংখ্যায় কম। নিচে বিভিন্ন গবেষণা সম্পর্কে তুলে ধরা হলো:

ইউএস শ্রম বিভাগ (১৯৯৩)

৭০০ প্রতিষ্ঠানে জরিপ করে দেখা গেছে যে, যে সকল প্রতিষ্ঠান উদ্ভাবনী মানব সম্পদ পদ্ধতি বা চর্চা ব্যবহার করেছে, তাদের মুনাফার পরিমাণ বেশি, শেয়ারহোল্ডারের সংখ্যাও বেশি।

জেফ্রি কিং (১৯৯৫)

জেফ্রি কিং ১০০০ কোম্পানি জরিপ করে দেখেছেন যে, শতকরা ৬০ ভাগ কোম্পানির ব্যবসায় প্রক্রিয়ায় কর্মীদের দায়িত্ব বেড়েছে এবং এতে তাদের উৎপাদনশীলতা বেড়েছে। এদের শতকরা ৭০ ভাগের মান উন্নীত হয়েছে। তিনি একটি পদ্ধতি ব্যবহারের প্রভাব পরীক্ষা করেছেন।

১৫৫ টি উৎপাদনকারী প্রতিষ্ঠানে দেখা গেছে যে, যে সকল প্রতিষ্ঠান প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করেছে তাদের উৎপাদনশীলতা যারা প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করেনি তাদের চেয়ে শতকরা ১৯ ভাগ বেড়েছে। মুনাফায় অংশগ্রহণ কর্মসূচির উপর ১২২ টি প্রতিষ্ঠানে গবেষণা করে দেখা গেছে যে, কর্মীদের কাজে সময় কম দিয়েও ভুল-ত্রুটির পরিমাণ প্রথম বর্ষেই শতকরা ২৩ ভাগ কমে গেছে।

তিনি বলেন যে, এ ধরনের কার্য চর্চার প্রভাব খুবই কম। যদি কতকগুলো পদ্ধতি একত্রে প্রয়োগ করা যায়, তা হলে উৎপাদনশীলতা অনেক বেড়ে যায়। তিনি ২২২ টি প্রতিষ্ঠানে পরীক্ষা করে দেখেছেন।

অরূপ ভার্মা, রিচার্ড বেট্টি, ক্রেইগ স্কিনিয়ার ও ডেভিড আলরিচ (১৯৯৯)

৩৯ টি প্রতিষ্ঠানের উপর জরিপ করা হয় এবং পূর্বাবস্থা, নকশা ও উচ্চ-কার্যসম্পাদন উদ্যোগ সম্পর্কে পরীক্ষা করা হয়। ফলাফল নির্দেশ করে যে, শক্তিশালী প্রতিষ্ঠানগুলি আরও শক্তিশালী হওয়ার জন্য এ পদ্ধতি অনুসরণ করেছে। যাই হোক, সাধারণ ফলাফল নিম্নরূপ :

  • আর্থিক কার্যসম্পাদনের উপর গুরুত্বপূর্ণ প্রভাব ছিল ।
  • প্রতিষ্ঠানে অনুকূল পরিবর্তনের সংস্কৃতি সৃষ্টি (সহযোগিতা ও উদ্ভাবন) ।
  • কর্মীদের মধ্যে উচ্চ মাত্রায় কার্যসন্তুষ্টির সৃষ্টি ।
  • কার্য নকশাকরণের অনুকূল প্রভাব।
  • প্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগ প্রক্রিয়ার উন্নয়ন।

বিশেষ করে দলগত এবং আর্থিক পুরস্কার কার্যসম্পাদন উন্নয়নের সাথে নিবিড়ভাবে সম্পর্কিত। কারণ পুরস্কারপ্রাপ্ত
কর্মীরা তাদের যোগ্যতা বাড়াতে সচেষ্ট থাকে।

আইলিন আপেলবাম, থমাস বেইলি, পিটারবার্গ এবং আর্নে কেলিবার্গ (২০০০)

উচ্চ-কার্যসম্পাদন কার্য সিস্টেমের প্রভাব গবেষণা ক্ষেত্রে লেখকগণ বহুমুখী গবেষণা নকশা ব্যবহার করেছেন। এগুলো হলো ব্যবস্থাপনার সাক্ষাৎকার, যন্ত্রপাতির কার্যসম্পাদনের উপাত্ত এবং বাস্তবে কারখানায় কাজের অভিজ্ঞতাসম্পন্ন শ্রমিক- কর্মীদের নিকট থেকে উপাত্ত সংগ্রহ ইত্যাদি। প্রায় ৪৪০০ কর্মী ও ৪৪টি উৎপাদনকারী প্রতিষ্ঠান পরিদর্শন ও জরিপ করা হয়েছে।

গবেষণার ফলাফল নিম্নরূপ:

  • স্টিল ইন্ডাস্ট্রিজ এ HPWS পদ্ধতি কার্যসম্পাদনের উপর অনুকূল প্রভাব ফেলেছে, যেমন: প্রতিষ্ঠানের উপস্থিতি ও সময় দেওয়ার পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
  • পোশাক শিল্পে মডিউল সিস্টেমের চালুকরণ নাটকীয়ভাবে কাজের গতি বাড়িয়ে দিয়েছে। এতে ভোক্তাদের চাহিদামত পণ্য দ্রুত সরবরাহ করা সম্ভব হয়। মডিউল সিস্টেম হলো কর্মীদেরকে দলে বিভক্ত করে একেক দলে পোশাকের সংখ্যা নির্ধারণ করে দেওয়া হয়, কোনো ব্যক্তিকে সংখ্যা নির্ধারণ করে দেওয়া হয় না।
  • মেডিক্যাল ইলেক্ট্রনিক্স ও ইমেজিং শিল্পে যারা HPWS ব্যবহার করেছেন, তারা আর্থিক কার্যসম্পাদনে ভালো ফলাফল করেছেন। তাদের উৎপাদন দক্ষতা ও গুণগত মান বৃদ্ধি করেছে।

HPWS এর প্রভাব ব্যক্তিক শ্রমিকদের বেড়েছে :

  • নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনায় অংশগ্রহণ উৎসাহজনক;
  • অন্তর্নিহিত পুরস্কার বৃদ্ধি পায়। কারণ, কর্মীরা সৃজনশীল হওয়ার ক্ষেত্রে তাদের দক্ষতার পুরোপুরি ব্যবহার করে। যেখানে তারা একটি যৌক্তিক মাত্রায় পদক্ষমতা ও স্বাধীনতা ভোগ করে, সেখানে অন্তর্নিহিত পুরস্কারও বৃদ্ধি পায় ।
  • অংশগ্রহণের সুযোগ পেয়ে প্রাতিষ্ঠানিক অঙ্গীকার বৃদ্ধি পেয়েছে। তাঁরা বুঝতে পেরেছে যে, প্রাতিষ্ঠানিক সম্পর্ক তাদের জন্য উপকারী ।
  • অংশগ্রহণের সুযোগ তাদের কার্য সন্তুষ্টি বৃদ্ধি করেছে।

সার্বিকভাবে বলা যায় যে, HPWS এর প্রভাবে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে স্বাধীনতা, কার্য দলের অন্তর্ভুক্ত হওয়া, কার্য দলের বাইরেও যোগাযোগের সুযোগ, শ্রমিক-কর্মীদের প্রাতিষ্ঠানিক অঙ্গীকার ও সন্তুষ্টি বৃদ্ধি করেছে।

 

বিভিন্ন গবেষকদের গবেষণার ফলাফল বিশ্লেষণ

Leave a Comment