কৌশলগত মানব সম্পদে মেক্সিকো ও কানাডা

আজকে আমাদের আলোচনার বিষয় কৌশলগত মানব সম্পদে মেক্সিকো ও কানাডা। যা বাউবি ওএসএমবিএ ২২০১ কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনা – ইউনিট ১৩ এর অন্তর্গত।

কৌশলগত মানব সম্পদে মেক্সিকো ও কানাডা

 

কৌশলগত মানব সম্পদে মেক্সিকো ও কানাডা

 

মেক্সিকো ও কানাডা হলো যুক্তরাষ্ট্রের সীমান্তবর্তী দেশ এবং প্রধান বাণিজ্যিক অংশীদার। এ দুই দেশের মানব সম্পদ ব্যবস্থাপনা যুক্তরাষ্ট্রের মানব সম্পদ ব্যবস্থাপনা হতে সুস্পষ্টভাবেই আলাদা। যুক্তরাষ্ট্রে চাকরির বৈষম্য নেই, অনুমোদিতও নয় কিন্তু মেক্সিকোতে এটি নিয়ন্ত্রণহীন। সম্প্রতি মেক্সিকোতে ডিপো ম্যানেজার পদে লোক নিয়োগের বিজ্ঞাপন দেওয়া হয় এবং বলা হয় ২৬ বছরের নীচে নয় এবং ৩৮ বছরের উপরে নয়।

যদিও ঐ দেশের সংবিধানে এ ধরনের বৈষম্য নিষিদ্ধ করা হয়েছে। প্রতিষ্ঠানের মালিকগণ কিছু বিষয় বাধ্যতামূলকভাবে উল্লেখ করে বিজ্ঞাপন দেয়। যেমন: নির্দিষ্ট বয়স, লিঙ্গ, বৈবাহিক অবস্থা অথবা কাজের সাথে সম্পৃক্ত নয় এমন কিছু বৈশিষ্ট্য থাকতে হবে। আবার মহিলা প্রার্থীদের ছবি চাওয়া হয়। এ জন্য যে, তিনি দেখতে কেমন, সুশ্রী কিনা। তবে মেক্সিকোতে পুরুষদেরকেই বেশি গুরুত্ব দেওয়া হয়।

অন্যদিকে, কানাডা মেক্সিকোর ঠিক বিপরীত। চাকরিক্ষেত্রে বৈষম্য একেবারেই অনুমোদিত নয়। তাছাড়া চাকরি থেকে বিনা কারণে বা অন্যায়ভাবে কাউকে অব্যাহতি দেওয়া যাবে না। সেখানে প্রায় শতকরা ৯০ জন কানাডাবাসী আমেরিকায় প্রায় ৬০ মাইল জুড়ে সীমান্ত এলাকায় বাস করে। অথচ তারা চাকরির ক্ষেত্রে আরও বেশি সুরক্ষা পায়।

 

কানাডা চাকরির ক্ষেত্রে “Doctrine of employment at will” অর্থাৎ, “মালিকের ইচ্ছাধীন বিষয়- যখন খুশি, তখন ছাঁটাই” নীতিতে বিশ্বাস করে না। ছাঁটাই করতে হলে যৌক্তিকভাবে নোটিশ করতে হবে এবং আইনানুযায়ী চাকরির বছর হিসাব করে সংশ্লিষ্ট কর্মীকে অর্থ পরিশোধ করতে হবে। সেখানে সাধারণত এক বছরে এক মাস ধরা হয় চাকরি থেকে অব্যাহতির সময়ে।

এভাবে যত বছর তত মাসের বেতন দিতে হয়। তাছাড়া, বছর পূর্তির জন্য এক সপ্তাহের আনুপাতিক অর্থ মালিকগণ দিয়ে থাকে। মালিকদেরকে অবশ্যই ৫২ সপ্তাহ পিতৃত্বকালীন ও মাতৃত্বকালনি ছুটি দিতে হয়। এ ছাড়া ২০০৪ সালে “Labour Standard Act in 2004” পাশ করা হয়। সেখানে কর্মীদের উপর কার্যক্ষেত্রে “মনস্তাত্ত্বিক নিপীড়ন” “Psychological Wi Harassment” নিষিদ্ধ করা হয়।

 

কৌশলগত মানব সম্পদে মেক্সিকো ও কানাডা

Leave a Comment