বাংলাদেশে কৌশলগত মানব-সম্পদ ব্যবস্থাপনা প্রয়োগ

আজকে আমাদের আলোচনার বিষয় বাংলাদেশে কৌশলগত মানব-সম্পদ ব্যবস্থাপনা প্রয়োগ। যা বাউবি ওএসএমবিএ ২২০১ কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনা – ইউনিট ১৩ এর অন্তর্গত।

বাংলাদেশে কৌশলগত মানব-সম্পদ ব্যবস্থাপনা প্রয়োগ

 

বাংলাদেশে কৌশলগত মানব-সম্পদ ব্যবস্থাপনা প্রয়োগ

 

বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোতে একটি সুষ্ঠু মানব সম্পদ ব্যবস্থাপনা সিস্টেম প্রতিষ্ঠা করার জন্য কতগুলো কৌশলগত দিক রয়েছে যা প্রতিষ্ঠানে প্রয়োগ করা যেতে পারে। ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে সেগুলো বাছাই করে নিতে হবে। নিচে কৌশলগত পছন্দসমূহ আলোচনা করা হলো :

১। পলিসি গঠন (Policy Formulation) :

বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোর কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপকগণকে সঠিক মানব সম্পদ পলিসি গঠন করতে হবে। কারণ, দেখা গেছে যে, অধিকাংশ প্রতিষ্ঠানেই ফলপ্রসূ মানব সম্পদ পলিসি নেই। সুতরাং প্রতিষ্ঠানে কার্যাবলি সাবলিলভাবে সম্পন্ন করার জন্য একটি সুন্দর ও গ্রহণযোগ্য মানব সম্পদ পলিসি জরুরি।

২। প্রয়োগের ক্ষেত্র সম্প্রসারণ (Expansion of Area of Application) :

পলিসি প্রয়োগের ক্ষেত্রসমূহ বিস্তৃত হতে হবে। তাই কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে, কোন কোন ক্ষেত্রে মানব সম্পদ পলিসি প্রয়োগ করতে হবে। তা না হলে পুরাতন পলিসিই পুরাতনভাবে চলতে থাকবে ।

৩। পলিসি বাস্তবায়ন (Implementation of Pollicies) :

কৌশলগত মানব সম্পদ পলিসি গঠনের পর তা বাস্তবায়নের জন্য কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপককে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। একবার পলিসিসমূহ সুষ্ঠুভাবে বাস্তবায়িত হলে পরবর্তীকালে আর কোনো সমস্যা হবে না ।

8। ফলপ্রসূ পরিবীক্ষণ (Effective Monitoring) :

এটি কৌশলগত পছন্দের সর্বশেষ ধাপ। এপর্যায়ে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপককে প্রয়োগকৃত পলিসির সঠিক বাস্তবায়ন হচ্ছে কি না তা যথাযথভাবে পরিবীক্ষণ করতে হবে। এতে পলিসির যদি কোনো দুর্বলতা থাকে বা বাস্তবায়নের কোনো বাধা থাকে, সেগুলো চিহ্নিত হবে। পরবর্তীকালে সেগুলো সংশোধন করে প্রয়োগ করা যাবে।

অর্থাৎ, ভবিষ্যতে সুন্দর মানব সম্পদ পলিসি তৈরি ও প্রয়োগের জন্য ফলপ্রসূ-পরিবীক্ষণ dow প্রয়োজন। তবে এ জন্য প্রতিষ্ঠানের মালিক ও ব্যবস্থাপনাকে প্রতিষ্ঠানের প্রতি অঙ্গীকারবদ্ধ হতে হবে।

 

বাংলাদেশে কৌশলগত মানব-সম্পদ ব্যবস্থাপনা প্রয়োগ

Leave a Comment