কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপকের প্রয়োজনীয় গুণাবলি ও অদক্ষতার কারণসমূহ

আজকে আমাদের আলোচনার বিষয় কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপকের প্রয়োজনীয় গুণাবলি ও অদক্ষতার কারণসমূহ। যা বাউবি ওএসএমবিএ ২২০১ কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনা – ইউনিট ১৩ এর অন্তর্গত।

Table of Contents

কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপকের প্রয়োজনীয় গুণাবলি ও অদক্ষতার কারণসমূহ

 

কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপকের প্রয়োজনীয় গুণাবলি ও অদক্ষতার কারণসমূহ

প্রয়োজনীয় গুণাবলি

বাংলাদেশে একজন কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপক হতে হলে তাকে কিছু গুণের অধিকারী হতে হবে। একজন
ব্যবস্থাপকের গুণ যত বেশি হবে, কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনাও তত শক্তিশালী হবে। নিচে এ সকল গুণাবলি উপস্থাপন করা হলো :

১। একজন কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপকের শক্তিশালী বিশ্লেষণ দক্ষতা থাকতে হবে ।
২। সমসাময়িক বিশ্ব সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে এবং দূরদর্শি হতে হবে।
৩। প্রতিষ্ঠানের কৌশলগত পরিকল্পনার সাথে নিজেকে সম্পৃক্ত করতে হবে।
৪ । সব ধরনের ব্যবস্থাপনা জ্ঞান ও দক্ষতা থাকতে হবে।

৫। নিজের ও প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য পদক্ষেপ গ্রহণ করতে হবে।
৬। উদ্ভাবন ও মানিয়ে নেওয়ার সক্ষমতা থাকতে হবে।
৭। বাংলাদেশের সাধারণ ও ব্যবসায় সংস্কৃতি বুঝতে হবে ।
৮। নিজের শিল্প প্রতিষ্ঠান, সরকার ও রাজনৈতিক দলের সাথে যোগাযোগ রাখতে হবে।

৯। নেতৃত্ব দেওয়া ও প্রভাবিতকরণের ক্ষমতা বা বৈশিষ্ট্য থাকতে হবে।
১০। শিল্পের সাথে সংশ্লিষ্ট প্রযুক্তি ও প্রযুক্তিগত পরিবর্তন সম্পর্কে পর্যাপ্ত ও স্বচ্ছ জ্ঞান থাকতে হবে।

১১ । কঠোর ও নিয়মিত তত্ত্বাবধান কার্যের জন্য শারীরিক ও মানসিক সক্ষমতা থাকতে হবে।

অদক্ষতার কারণসমূহ

যে সকল প্রতিষ্ঠানে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগ প্রতিষ্ঠা করা হয়েছে, সে সকল ক্ষেত্রে অদক্ষতা বিরাজ করার কিছু কারণ রয়েছে। নিচে এ কারণগুলো তুলে ধরা হলো :

১। পেশাগত ব্যবস্থাপনার অনুপস্থিতি (Absence of Professional Management) :

এ দেশের অধিকাংশ প্রতিষ্ঠানই মালিক বা ব্যবস্থাপক কর্তৃক পরিচালিত হয় যাদের ব্যবস্থাপনায় পেশাগত জ্ঞান নেই। এ কারণে তারা দক্ষতার সাথে প্রতিষ্ঠান পরিচালনা করতে পারে না ।

২। দীর্ঘমেয়াদি উদ্দেশ্য ও পরিকল্পনার অনুপস্থিতি (Absence of Long-term Planning & Objective) :

প্রতিটি প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি লক্ষ্য ও পরিকল্পনা নির্ধারণ করা প্রয়োজন। কিন্তু তা না করে তারা স্বল্প সময়ে মুনাফা অর্জনের দিকে নজর দেয়। ফলে সেখানে দক্ষ কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনা গড়ে উঠতে পারে না ৷

৩। কাঠামোগত অপর্যাপ্ততা (Structural Inadequacy) :

অধিকাংশ প্রতিষ্ঠানেরই আকার ছোট। ফলে সেখানে মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগই আলাদাভাবে প্রতিষ্ঠা করা সম্ভব হয় না। কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনা তো দূরের কথা ৷

8। অপর্যাপ্ত মূলধন বিনিয়োগ (Inadequate Capital Investment) :

বাংলাদেশের অধিকাংশ প্রতিষ্ঠানই ক্রয়-বিক্রয় ও সেবামূলক ব্যবসায়ের সাথে জড়িত। ফলে সেখানে বিনিয়োগ স্বল্প। এতে আলাদা করে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগ প্রতিষ্ঠা করা সম্ভব হয় না ।

৫। উদ্যোক্তা সূলভ দক্ষতার অভাব (Lack of Entrepreneurial Skill) :

বাংলাদেশের অধিকাংশ উদ্যোক্তাই অদক্ষ । তাদের মধ্যে দূরদর্শিতার অভাব রয়েছে। ফলে তারা ভবিষ্যতে প্রতিষ্ঠানে যে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগ লাগতে পারে, তা চিন্তা করার মত দক্ষতা তাদের নেই। ফলে এটার গুরুত্ব তারা অনুভব করতে পারে না।

৬। আন্তঃবিভাগ ও আন্তঃবিভাগের মধ্যে সমন্বয়ের অভাব (Lack of Intra and Inter-departmental Co- ordination) :

আন্ত: বিভাগ বলতে প্রতিষ্ঠানের বাহিরে অবস্থিত বিভিন্ন বিভাগকে বুঝায়। আর অন্তঃবিভাগ দ্বারা প্রতিষ্ঠানের অভ্যন্তরে অবস্থিত বিভিন্ন বিভাগকে বুঝায়। যে কোনো কাজ সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য আন্তঃ ও অন্তঃবিভাগসমূহের মধ্যে সমন্বয়ের প্রয়োজন হয়। আর তখনই কৌশলগত মানব সম্পদ বিভাগ সফলভাবে কাজ করে। কারণ, এ ব্যবস্থাপনায় সমন্বিত কাজ রয়েছে। তাই এ ব্যবস্থাপনা ফলপ্রসূ হওয়ার জন্য বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় প্রয়োজন।

৭। অদক্ষ মানব সম্পদ তথ্য সিস্টেম ও প্রয়োগ (Inefficient HRIS and Practices) :

আমাদের দেশে তথ্যপ্রযুক্তির হয়। ফলশ্রুতিতে.ind এ যুগে সেই পুরনো আমলের ব্যবস্থাপনা তথ্য সিস্টেম বা মানব সম্পদ তথ্য সিস্টেম অনুসরণ করা হয়। প্রতিষ্ঠানের লক্ষ্যার্জনে মানব সম্পদ বিভাগ তেমন সফলতা দেখাতে পারছে না বা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারছে না

 

৮। স্বৈরতান্ত্রিক ও অনৈতিক চর্চা (Autocratic and Unethical Practices) :

বাংলাদেশের অধিকাংশ প্রতিষ্ঠানের মালিক-ব্যবস্থাপনা হলো অপেশাদার। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা সম্পর্কে তাদের জ্ঞান একেবারেই সীমিত। কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার চর্চা ও প্রয়োগ সম্পর্কে তাদের ধারণা নেই। ফলে প্রতিষ্ঠানে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনা প্রয়োগের ক্ষেত্রে তারাই প্রধান বাধা ।

৯। রাজনৈতিক অস্থিরতা ও প্রতিকূল প্রভাব (Political Unrest & Negative Influence) :

বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা হলো একটি দীর্ঘস্থায়ী ব্যাপার। ফলে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার উপযুক্ত চর্চার ক্ষেত্রে সুযোগ কম থাকে। কারণ, রাজনৈতিক পরিবেশের প্রতিকূলতার জন্য মালিক ও ব্যবস্থাপনার মধ্যে প্রতিকূল প্রভাব ও হতাশা কাজ করে।

১০। বিশেষজ্ঞ ও পেশাগত ব্যবস্থাপকের অভাব (Lack of Expertise & Experience of Profesional Managers) :

বাংলাদেশে বিশেষজ্ঞ ও অভিজ্ঞ পেশাগত ব্যবস্থাপকের যথেষ্ট অভাব রয়েছে। তারা যথাযথভাবে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগকে পরিচালনা করতে সক্ষম নয়। তাইতো অনেক প্রতিষ্ঠান পার্শ্ববর্তী বিভিন্ন দেশ থেকে অভিজ্ঞ ম্যানেজার পর্যায়ের লোক নিয়োগ দিয়ে থাকে ।

১১। মানব সম্পদ ব্যবস্থাপনা পলিসি ও প্রয়োগের অভাব (Lack of HRM PolDcies & Practices) :

বাংলাদেশে অল্প সংখ্যক প্রতিষ্ঠানে আলাদা মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগ রয়েছে এবং সঠিক পলিসি অনুসরণ ও প্রয়োগ করা হয়ে থাকে । সে ক্ষেত্রে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার কাজ প্রত্যাশা করা যায় না।

১২। শ্রম ও বাণিজ্যিক আইন বাস্তবায়নের অভাব (Lack of Implementation of Labour and Commercial Law):

বাংলাদেশে নতুন নতুন শ্রম ও বাণিজ্যিক আইন প্রচলন ও বাস্তবায়ন হয় না। ফলে এ দেশে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনা বাস্তবায়নের ক্ষেত্রে অদক্ষতার এটিও একটি কারণ।

১৩। বেঞ্চ মার্কিং ও প্রসিতকরণের (Lack of Benchmarking & Standandization) :

প্রতিযোগী প্রতিষ্ঠানের পণ্যের মান বিবেচনা করে নিজ প্রতিষ্ঠানের পণ্যের মান নির্ধারণ করাই হলো বেঞ্চমার্কিং। আর মান অনুযায়ী উৎপাদিত পণ্যগুলোকে সাজানোই হলো প্রসিতকরণ। বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোতে এ দুটো বিষয় কমবেশি অনুপস্থিত। এটি কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার অদক্ষতা প্রকাশ করে ।

১৪। দুর্বল ও দুর্নীতিপরায়ণ শ্রমিকসংঘ (Weak and Corrupt Labour-Union) :

এ দেশে শ্রমিকসংঘের সদস্যগণ হয় অশিক্ষিত, না হয় অর্ধশিক্ষিত। তাই তারা শ্রম ও বাণিজ্যিক আইন সম্পর্কে জানে না। আবার, শ্রমিক নেতারা দুর্নীতিতে জড়িয়ে পড়ে। এ কারণে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনা দক্ষতার সাথে বাস্তবায়ন করা যায় না।

১৫। ব্যবসায়ে নিরাপত্তা ও ধারাবহিকতার অভাব (Lack of Security and Consistency of Business) :

বাংলাদেশে বিদ্যমান আইনগত, রাজনৈতিক ও কার্য পরিবেশ সাবলীলভাবে ব্যবসায় পরিচালনার ক্ষেত্রে উপযোগী করা যায় না। এটি প্রতিষ্ঠানে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনা বাস্তবায়নের বা দক্ষতার্জনের অন্তরায়।

 

কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপকের প্রয়োজনীয় গুণাবলি ও অদক্ষতার কারণসমূহ

Leave a Comment