আজকে আমাদের আলোচনার বিষয় মানব সম্পদ ব্যবস্থাপনা কি একটি পেশা?
মানব সম্পদ ব্যবস্থাপনা কি একটি পেশা?

মানব সম্পদ ব্যবস্থাপনা কি একটি পেশা?
পেশা হলো যেমন- ডাক্তার, প্রকৌশলী, আইনজীবী ইত্যাদি। একজন মানুষ যখন MBBS ডিগ্রী অর্জন করে তখন থেকেই সে নিজেকে ডাক্তার বলতে পারে বা ডাক্তার হিসাবে নিজের পরিচয় দিতে পারে। একইভাবে Law বা Engineering পাস করলে অইনবিদ বা প্রকৌশলী বলে আখ্যায়িত করা যেতে পারে।
কিন্তু একজন ছাত্র/মানুষ Human Resource Management পড়লে বা এ বিষয়ে কোনো ডিগ্রী অর্জন করলে তাকে Human Resource Manager বলা যাবে কিনা এই বিষয়টি এখনও বিতর্কিত এবং আলোচনার দাবি রাখে। Frank B. Miller এর মতে কোনো বিষয়কে পেশা হিসাবে স্বীকৃতি পেতে হলে নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলো থাকা প্রয়োজনঃ-
১। ঐ পেশার একটি সমিতি বা ফোরাম থাকবে।
২। উক্ত পেশার লোকদের অবশ্যই বিশেষায়িত জ্ঞানের অধিকারী হতে হবে।
৩। তাদের কার্যক্রম হবে একটি নির্দিষ্ট আইনের গন্ডির মধ্যে।
8। প্রত্যেকে তার পেশার প্রতি অনুগত থাকবে।
৫ । এই পেশার প্রত্যেকে নিজ নিজ কর্মক্ষেত্রে উন্নয়ন ও পরিবর্তন আনয়নের জন্য যৌক্তিকভাবে সময় ও প্রচেষ্টা ব্যয় করতে সচেষ্ট থাকবে।
অন্যদিকে K.R. Andrews এর মতে কোন বিষয়কে পেশা হিসাবে স্বীকৃতি পেতে হলে নিম্নলিখিত বৈশিষ্টসমূহ থাকা প্রয়োজনঃ
১।বিষয়সংক্রান্ত বিশেষ জ্ঞান থাকতে হবে।
২। বিশেষ জ্ঞান শুধু থাকলে হবে না তার যথাযথ প্রয়োগও থাকতে হবে।
৩। পেশাগত দায়িত্বের পাশাপাশি সামাজিক দায়িত্ববোধও থাকতে হবে।
8। আত্ম নিয়ন্ত্রণ থাকতে হবে।
৫ । পেশা হিসাবে বিষয়টির সামাজিক স্বীকৃতি থাকতে হবে ।
এখন প্রশ্ন হলো HRM ডিগ্রী ধারিদেরকে ডাক্তার, প্রকৌশলী বা আইনিজীবীদের মতো পেশা হিসাবে স্বীকৃতি দেয়া যাবে কিনা?
পৃথিবীর উন্নত দেশসমূহ যেমন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান প্রভৃতি দেশগুলোতে মানব সম্পদ ব্যবস্থাপনায় ডিগ্রীধারীদের ভিন্ন পেশাজীবী হিসাবে স্বীকৃতি দেয়। কারণ ঐ সকল দেশের মানব সম্পদ ব্যবস্থাপকগণ যথাযথ বিশেষায়িত জ্ঞানের অধিকারী এবং তারা উপরে উল্লিখিত পেশার যাবতীয় শর্তের মধ্যেই পড়ে। কাজেই ঐ সকল দেশে HRM একটি স্বীকৃত পেশা হিসাবে বিবেচিত হয়।
কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে উপরে উল্লিখিত ঐ সব শর্তাদি এখনও পুরোপুরি পালন করা হচ্ছে না। তাই বাংলাদেশে মানব সম্পদ ব্যবস্থাপনাকে আজও পুরোপুরি পেশা হিসেবে স্বীকৃতি দেয়া যায় না।

তবে ভবিষ্যতে যদি বাংলাদেশে সরকারি উদ্যোগে মানব সম্পদ ব্যবস্থাপনা ডিগ্রি অর্জনের জন্য কোনো বিশেষায়িত প্রতিষ্ঠান গঠন করে উপরে উল্লিখিত সকল বৈশিষ্ট অর্জন করা যায় তবেই বাংলাদেশে মানব সম্পদ ব্যবস্থাপনা পুরোপুরি ভিন্ন একটি পেশা হিসাবে স্বীকৃত পেতে পারে।
