মানব সম্পদ ব্যবস্থাপনার ওপর অভ্যন্তরীণ ও বাহ্যিক পরিবেশের প্রভাব

আজকে আমাদের আলোচনার বিষয় মানব সম্পদ ব্যবস্থাপনার ওপর অভ্যন্তরীণ ও বাহ্যিক পরিবেশের প্রভাব

Table of Contents

মানব সম্পদ ব্যবস্থাপনার ওপর অভ্যন্তরীণ ও বাহ্যিক পরিবেশের প্রভাব

 

মানব সম্পদ ব্যবস্থাপনার ওপর অভ্যন্তরীণ ও বাহ্যিক পরিবেশের প্রভাব

 

মানব সম্পদ ব্যবস্থাপনার ওপর অভ্যন্তরীণ ও বাহ্যিক পরিবেশের প্রভাব

মানব সম্পদ ব্যবস্থাপনার ওপর অভ্যন্তরীণ পরিবেশের প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ নিম্নে আলোচনা করা হলো:-

সাংগঠনিক কাঠামো (Organizational structure):

সাংগঠনিক কাঠামো মানব সম্পদ ব্যবস্থাপনায় প্রভাব বিস্তার করে। সাংগঠনিক কাঠামো যত জটিল হবে মানব সম্পদ ব্যবস্থাপনার কাজ তত দায়িত্বপূর্ণ ও সক্রিয় হবে। সংগঠনের কাঠামোর কথা বিবেচনা করে মানব সম্পদ ব্যবস্থাপনার সুষ্ঠু প্রয়োগের মাধ্যমে সঠিক ব্যক্তিকে সঠিক সময়ে সংগ্রহ করে সঠিক কাজে নিয়োগদান করতে হবে।

প্রতিষ্ঠানের অভ্যন্তরে মানব সম্পদের চাহিদা ও সরবরাহ (Deman and supply of human resources within the organization):

প্রতিষ্ঠানের অভ্যন্তরে মানব সম্পদের চাহিদা ও সরবরাহ এর অবস্থা মানব সম্পদ ব্যবস্থাপনায় প্রভাব বিস্তারকারী উপাদানসমূহের মধ্যে অন্যতম। প্রতিষ্ঠানের বর্তমান ও ভবিষ্যৎ মানব সম্পদের চাহিদা নিরূপণ এবং সেই চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় মানব সম্পদ পাওয়ার উৎসসমূহ চিহ্নিত করা প্রতিষ্ঠানের অভ্যন্তরে মানব সম্পদের চাহিদা ও সরবরাহের অন্তর্ভুক্ত।

প্রাতিষ্ঠানিক লক্ষ্যসমূহ (Organizational goals):

প্রাতিষ্ঠানিক লক্ষ্য মানব সম্পদ ব্যবস্থাপনায় প্রভাব বিস্তারকারী উপাদানের মধ্যে অন্যতম একটি উপাদান। প্রতিষ্ঠানের লক্ষ্য অনুসারে মানব সম্পদের সঠিক চাহিদা ও সরবরাহ নিরুপণ এবং লক্ষ্য অর্জনের উপযোগী মানব সম্পদ সংগ্রহ, নির্বাচন ও নিয়োগ, প্রশিক্ষণ ও উন্নয়ন এবং সংরক্ষণ করা প্রয়োজন। তাই প্রতিষ্ঠানের লক্ষ্য অনুযায়ী মানব সম্পদ ব্যবস্থাপনার প্রকৃতি নির্ধারণ করা খুবই জরুরি।

প্রতিষ্ঠানের কার্যসমূহের প্রকৃতি (Nature of organizational task):

প্রতিষ্ঠানের কাজের প্রকৃতি ও ধরন মানব সম্পদ ব্যবস্থাপনায় প্রভাব বিস্তার করে। আর তাই প্রতিষ্ঠানের কাজের প্রকৃতি ও ধরন বিবেচনা করে প্রয়োজনীয় মানব সম্পদ ব্যবস্থাপনার স্বরূপ নির্ধারণ করা আবশ্যক।

আধুনিক ও উন্নত প্রযুক্তি (Mordern & developed technology) :

আধুনিক ও উন্নত প্রযুক্তি মানব সম্পদ ব্যবস্থাপনায় প্রভাব বিস্তারকারী উপাদানসমূহের মধ্যে অন্যতম একটি উপাদান। প্রতিষ্ঠানে শুধু আধুনিক ও উন্নত প্রযুক্তি থাকলেই হবে না বরং সেই প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের জন্য দক্ষ জনশক্তিরও প্রয়োজন। তাই প্রতিষ্ঠানে প্রযুক্তিগত ও কারিগরি দিকের ওপর ভিত্তি করে মানব সম্পদ নির্বাচন, প্রশিক্ষণ ও উন্নয়ন প্রভাবিত হয় ।

নিয়োগকৃত কর্মীদের প্রকারভেদ (Kinds of employed employees):

প্রতিষ্ঠানের নিয়োগকৃত কর্মীদের জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, সংস্কৃতি ইত্যাদি মানব সম্পদ ব্যবস্থাপনায় প্রভাব বিস্তার করে। দক্ষতার সঙ্গে মানব সম্পদের নিয়োগ, পরিচালনা ও নিয়ন্ত্রণ এর ওপর মানবসম্পদ ব্যবস্থাপনার ফলপ্রদতা অনেকাংশে নির্ভর করে ।

পুরস্কৃতকরণ পদ্ধতি ( Rewand system):

প্রতিষ্ঠানের কর্মীদের কাজের পুরস্কৃতকরণ পদ্ধতি মানব সম্পদ ব্যবস্থাপনার ওপর ব্যাপক প্রভাব বিস্তার করে। প্রতিষ্ঠানের কর্মীদের আর্থিক ও অনার্থিক দুই ভাবেই পুরস্কৃত করা যেতে পারে। বেতনের সাথে বোনাস, বেতনসহ ছুটি অথবা পেনশন পরিকল্পনা ইত্যাদি হচ্ছে কর্মীদের আর্থিক পুরষ্কারের আওতাভুক্ত।

অন্যদিকে কর্মীদের কাজের স্বীকৃতি, বিশেষ দায়িত্ব প্রদান ইত্যাদি হচ্ছে কর্মীদের অনার্থিক পুরস্কৃতকরণের আওতাভুক্ত। প্রতিষ্ঠানে ন্যায্য, নিরপেক্ষ এবং সমতার ভিত্তিতে মানব সম্পদের পুরস্কৃতকরণ করা অত্যাবশ্যক।

মানব সম্পদ নীতি (Human resource policy) :

মানব সম্পদ নীতির কার্যকর প্রয়োগ, মানব সম্পদ ব্যবস্থাপনায় ব্যাপক প্রভাব ফেলে। মানব সম্পদ ব্যবস্থাপনার নীতির ওপর ভিত্তি করে একটি প্রতিষ্ঠানের মানব সম্পদ ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালিত হয়। তাই প্রতিষ্ঠানের মানব সম্পদের কাম্য ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে যথাযথ মানবসম্পদ নীতি প্রণয়ন ও এর ব্যবহার অত্যন্ত জরুরি।

 

মানব সম্পদ ব্যবস্থাপনার ওপর বাহ্যিক পরিবেশের প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ নিম্নে আলোচনা করা হলো:-

সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশ (Socio-cultural environment):

প্রতিষ্ঠানে কর্মরত মানব সম্পদের সামাজিক অবস্থা, নৈতিকতা ও মূল্যবোধ, রীতি-নীতি, কর্মস্পৃহা, রুচি, পছন্দ, সাংস্কৃতিক কর্মকান্ড ও ধর্মীয় প্রভাব ইত্যাদি বিষয় মানব সম্পদ ব্যবস্থাপনার কার্যক্রম পরিচালনায় প্রভাব বিস্তার করে। তাই মানব সম্পদ ব্যবস্থাপনাকে প্রতিষ্ঠানের উল্লিখিত সামাজিক এবং সাংস্কৃতিক বিষয়গুলো বিবেচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করে যথোপযুক্ত পদক্ষেপ নিতে হবে।

আইনগত পরিবেশ (Legal environmend):

একটি দেশের সরকারি বিধি-বিধান ও আইনগত বিষয়সমূহ মানব সম্পদ ব্যবস্থাপনা কার্যক্রমের ওপর প্রভাব বিস্তার করে। দেশের শ্রম আইন, শিল্প সম্পর্ক আইন, শিল্প বিরোধ আইন, ট্রেড ইউনিয়ন আইন, যৌথ দরকষাকষিসংক্রান্ত আইন ইত্যাদি বিষয়ে মানব সম্পদ ব্যবস্থাপনাকে সম্পূর্ণ ওয়াকিবহাল থেকে সম্পর্কিত কার্যক্রম পরিচালনা করতে হয়।

এছাড়াও পুরুষ ও মহিলা কর্মীর সম-নিয়োগের নীতি, মহিলা ও শিশু শ্রমিক নিয়োগের ক্ষেত্রে বয়স সম্পর্কিত বিধি-বিধানসমূহ, বেতন, মজুরি এবং ভাতাদি পরিশোধসংক্রান্ত আইন, স্বাস্থ্য ও নিরাপত্তা আইন এবং কারখানা কার্যপরিবেশসংক্রান্ত আইন ইত্যাদি জেনে এবং মেনে মানব সম্পদ ব্যবস্থাপনাকে প্রতিষ্ঠানের মানব সম্পদের কাম্য ব্যবহার নিশ্চিত করতে হবে।

অর্থনৈতিক পরিবেশ (Economic environment) :

একটি দেশের অর্থনৈতিক পরিবেশ প্রতিষ্ঠানের মানব সম্পদ ব্যবস্থাপনার ওপর প্রভাব বিস্তার করে। তাই প্রতিষ্ঠানের মানব সম্পদ ব্যবস্থাপনাসংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ এবং কার্যক্রম পরিচালনা করার আগে দেশের অর্থনৈতিক অবস্থার বিচার বিশ্লেষণ করা খুবই জরুরি।

রাজনৈতিক পরিবেশ ( Political environment) :

একটি দেশের রাজনৈতিক পরিবেশ সেই দেশের শিল্প প্রতিষ্ঠানগুলোর মানব সম্পদ ব্যবস্থাপনায় প্রভাব বিস্তার করে। দেশের রাজনৈতিক পরিবেশ বলতে দেশের আইন শৃঙ্খলা, রাজনৈতিক অবস্থা ও স্থিতিশীলতা, সরকার ও রাজনৈতিক দলসমূহের অবস্থা, হরতাল, ধর্মঘট, অবরোধ কর্মসূচি ইত্যাদি বিষয়াদিকে বুঝায়।

তাই দেশের রাজনৈতিক অবস্থা বিচার বিশ্লেষণ করে মানব সম্পদ ব্যবস্থাপনাকে প্রতিষ্ঠানের মানব সম্পদ বিষয়ক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী পদক্ষেপ নিতে হবে।

প্রযুক্তিগত পরিবেশ (Technological environment) :

 

মানব সম্পদ ব্যবস্থাপনার ওপর অভ্যন্তরীণ ও বাহ্যিক পরিবেশের প্রভাব

 

প্রযুক্তিগত পরিবেশ মানব সম্পদ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। বিশ্বায়নের এই যুগে প্রতিনিয়তই নতুন নতুন প্রযুক্তি ও কর্মকৌশলের আবির্ভাবে ঘটছে। তাই এই প্রতিযোগিতাপূর্ণ পরিবেশের সাথে তাল মিলিয়ে চলার জন্য প্রতিষ্ঠানের মানব সম্পদ ব্যবস্থাপনাকে সর্বাধুনিক প্রযুক্তি এবং কারিগরিজ্ঞানসম্পন্ন মানব সম্পদ সংগ্রহ, উন্নয়ন ও সংরক্ষণ করার দিকে গুরুত্ব আরোপ করতে হয়।

মানব সম্পদের প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বৃদ্ধি করে এবং প্রতিষ্ঠিানে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সহযোগিতা করে।

Leave a Comment