আজকে আমাদের আলোচনার বিষয় বাহ্যিক উৎস থেকে মানব সম্পদ সংগ্রহের সুবিধা
Table of Contents
বাহ্যিক উৎস থেকে মানব সম্পদ সংগ্রহের সুবিধা

বাহ্যিক উৎস থেকে মানব সম্পদ সংগ্রহের সুবিধা
বাহ্যিক উৎস থেকে মানব সম্পদ সংগ্রহের সুবিধাসমূহ নিম্নে তুলে ধরা করা হলো:
যোগ্য ও উপযুক্ত মানব সম্পদ সংগ্রহ (Recruitment of proper and qualified human resources):
বাহ্যিক উৎস থেকে কর্মী সংগ্রহ করা হলে অনেক যোগ্য, অভিজ্ঞ ও দক্ষ মানব সম্পদ নিয়োগ করা সম্ভব হয়। বাহ্যিক উৎস থেকে নতুন ও সম্ভাবনাময় কর্মী সংগ্রহ করা হলে প্রতিষ্ঠানে এক নতুন চেতনা ও উদ্যমের সৃষ্টি হয়। এ প্রক্রিয়ার মাধ্যমে অনেক মেধাসম্পন্ন তরুনরা প্রতিষ্ঠানে চাকরি সুযোগ পাওয়ার ফলে তারা তাদের প্রতিভা দেখাতে পারে।
জ্ঞান ও অভিজ্ঞতার সংমিশ্রণ (Facilitates to sharing the knowledge and experience ) :
বাহ্যিক উৎস থেকে কর্মী সংগ্রহ করা হলে নতুন ধ্যান ধারণা ও আধুনিক চিন্তা-চেতনার কর্মীদেরকে সংগ্রহ করা যায়। এর ফলে নতুন কর্মীদের জ্ঞান ও পুরাতন কর্মীদের অভিজ্ঞতার সমন্বয় সাধিত হয় এবং প্রতিষ্ঠানের অগ্রগতি ত্বরান্বিত হয়।
প্রশাসনিক সুবিধা (Administrative Advantage) :
বাহ্যিক উৎস থেকে কর্মী সংগ্রহ করা হলে প্রতিষ্ঠান অনেক প্রশাসনিক সুবিধা লাভ করে। কারণ বাহ্যিক উৎস থেকে কর্মী সংগ্রহের মাধ্যমে কর্মী নিয়োগ দিলে নতুন নিয়োগকৃত কর্মীরা প্রতিষ্ঠানের নিয়ম-নীতির প্রতি বেশি শ্রদ্ধাশীল হয়। তারা সঠিকভাবে প্রতিষ্ঠানের নিয়ম-নীতি অনুসরণ করে এবং প্রশাসনের পক্ষে তাদের নিয়ন্ত্রণ করতে অনেক সহজ হয়। এছাড়াও নতুন কর্মীরা কোনো ধরনের আন্দোলন বা গ্রুপিংএ লিপ্ত হয়না এবং বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ওপর চাপ সৃষ্টি করে না।
চাহিদাভিত্তিক কর্মী সংগ্রহ (Recruitment as per requirement):
বাহ্যিক উৎস থেকে কর্মী সংগ্রহ করা হলে উপযুক্ত ও যোগ্য কর্মী সংগ্রহের ক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা থাকে না। এক্ষেত্রে অনেক দক্ষ, যোগ্য এবং অভিজ্ঞতাসম্পন্ন কর্মীরা আবেদন করার সুযোগ পায়। আর এর ফলে অনেক যাচাই-বাছাই করে প্রতিষ্ঠানের প্রয়োজনীয় যোগ্যতাসম্পন্ন কর্মী নিয়োগ করা সম্ভব হয়।
প্রশিক্ষণ সুবিধা ( Training facilities) :
বাহ্যিক উৎস থেকে আধুনিক জ্ঞানসম্পন্ন প্রশিক্ষিত কর্মী সংগ্রহ করে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ দিলে প্রতিষ্ঠানের নতুন কর্মীদের প্রশিক্ষণের জন্য কোনো ব্যয় করার প্রয়োজন হয়না। এক্ষেত্রে প্রতিষ্ঠানের প্রশিক্ষণ ব্যয় বাঁচে। এছাড়া পুরাতন কর্মীরা প্রশিক্ষিত ও উচ্চজ্ঞান সম্পন্ন নতুন কর্মীদের সান্নিধ্যে আসার ফলে তারাও প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহন করতে পারে এবং তাদের জ্ঞানের পরিধি ও দৃষ্টিভঙ্গি সম্প্রসারণ করতে পারে।
যুব সমাজের হতাশা দুর করে (Remove frustration from young generation):
বাহ্যিক উৎস থেকে কর্মী সংগ্রহ হলে অনেক মেধাসম্পন্ন তরুণ বা চাকরিতে আবেদন করার সুযোগ পায়। এর ফলে যুব সমাজ থেকে হতাশা দূর হয় । বাহ্যিক উৎস থেকে কর্মী সংগ্রহের মাধ্যমে নতুন কর্মসংস্থান হয় এবং দেশের বেকার সমস্যা দুর হয় ।
শূন্য পদ পূরণের সহায়ক (Helpful for fulfiling vacant position) :
বাহ্যিক উৎস থেকে কর্মী সংগ্রহ করা হলে প্রতিষ্ঠানের সর্বস্তরের শূন্যপদ সহজেই পূরণ করা সম্ভব হয়। প্রতিষ্ঠানের বাইরে থেকে অতি সহজেই শূন্য পদে যোগ্যতাসম্পন্ন প্রার্থী সংগ্রহ করা যায়।

কর্মদ্যোগ সৃষ্টি হয় ( Create working spirit) :
বাহ্যিক উৎস থেকে কর্মী সংগ্রহ করলে এবং নির্বাচনের মাধ্যমে নিয়োগ দিলে নতুন ও পুরাতন কর্মীদের মধ্যে কর্মোদ্যোগ সৃষ্টি হয়। নতুন কর্মীদের থাকে আধুনিক জ্ঞান ও প্রশিক্ষণ এবং পুরাতন কর্মীদের থাকে অভিজ্ঞতা। এর ফলে প্রতিষ্ঠানের নতুন ও পুরাতন কর্মীদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতার বিনিময় হয় যা কর্মীদের কর্মোদ্যোগ বাড়িয়ে দেয় এবং প্রতিষ্ঠানকে আরো গতিময় করে তোলে।
