বাহ্যিক উৎস থেকে মানব সম্পদ সংগ্রহের অসুবিধা

আজকে আমাদের আলোচনার বিষয় বাহ্যিক উৎস থেকে মানব সম্পদ সংগ্রহের অসুবিধা

বাহ্যিক উৎস থেকে মানব সম্পদ সংগ্রহের অসুবিধা

 

বাহ্যিক উৎস থেকে মানব সম্পদ সংগ্রহের অসুবিধা

 

বাহ্যিক উৎস থেকে মানব সম্পদ সংগ্রহের অসুবিধা

 সময় সাপেক্ষ (Time consuming) :

বাহ্যিক উৎস থেকে কর্মী সংগ্রহ যথেষ্ট সময়সাপেক্ষ ব্যাপার। এক্ষেত্রে শূন্য বা সৃষ্ট পদের জন্য বিজ্ঞাপন দেওয়া থেকে শুরু করে কর্মী নির্বাচন প্রক্রিয়া শেষ করতে অনেকগুলো ধাপ অতিক্রম করতে হয় যেটা অত্যন্ত সময়সাপেক্ষ ব্যাপার। তাই তাৎক্ষণিক নিয়োগের জন্য বাহ্যিক উৎস থেকে কর্মী সংগ্রহ করা বুদ্ধিমানের কাজ নয়।

ব্যয়বহুল (Costly):

বাহ্যিক উৎস হতে কর্মী সংগ্রহ একটি ব্যয়বহুল প্রক্রিয়া। প্রতিষ্ঠানে শূন্য বা সৃষ্ট পদে কর্মী সংগ্রহের জন্য বিজ্ঞাপন প্রদান করা এবং কর্মী নির্বাচনের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা প্রচুর ব্যয়বহুল বিষয়।

মনোবল এবং কর্মস্পৃহা হ্রাস (Reduce morale and working spirit):

বাহ্যিক উৎস থেকে কর্মী সংগ্রহ করলে প্রতিষ্ঠানের অভ্যন্তরে কর্মরত কর্মীদের মনোবল ও কর্মস্পৃহা কমে যায়। প্রতিষ্ঠানের অভ্যন্তরে কর্মরত কর্মীরা যদি দেখে উক্ত প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদসমুহ বাহ্যিক উৎস থেকে কর্মী এনে পূরণ করা হয়ে থাকে তাহলে ঐ প্রতিষ্ঠানের
অভ্যন্তরে কর্মরত কর্মীরা মনোবল ও কাজের উৎসাহ হারিয়ে ফেলে।

নতুন কর্মীদের প্রতিষ্ঠানে খাপ খাওয়ানোর সমস্যা (Problem to adjust new employees):

বাহ্যিক উৎস থেকে কর্মী সংগ্রহ করে নির্বাচনের মাধ্যমে নিয়োগ দিলে ঐ কর্মীদের প্রতিষ্ঠানের রীতিনীতি এবং নতুন কর্মপরিবেশের সাথে খাপ-খাইয়ে নিতে কিছুটা সমস্যার সম্মুখীন হতে হয়। এটা কাটিয়ে উঠতে নতুন কর্মীদের কিছুটা সময়ের প্রয়োজন হয়। আর এর ফলে প্রতিষ্ঠানের কার্যক্রম সাময়িকভাবে ব্যাহত হয় ।

সহযোগিতার অভাব (Lack of cooperaton):

বাহ্যিক উৎস থেকে কর্মী সংগ্রহ করে নির্বাচনের মাধ্যমে নিয়োগ দিলে অভ্যন্তরীণ কর্মীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। বিশেষ করে বয়োজ্যেষ্ঠ কর্মীগণ আধুনিক জ্ঞান সম্পন্ন তরুণ কর্মীদের সহজে গ্রহণ করতে পারে না এবং তাদের আদেশ নির্দেশ মেনে নিতে চায় না। এর ফলে নতুন ও পুরাতন কর্মীদের মধ্যে ব্যাপক অসন্তোষ এবং কাজের অসহযোগিতা পরিবেশ তৈরি হয় যা প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য বাধা তৈরি করে।

 

স্বজনপ্রীতি (Nepotism) :

বাহ্যিক উৎস থেকে কর্মী সংগ্রহ করলে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন বা শ্রমিক সংঘের নেতারা তাদের ঘনিষ্ঠজনকে নিয়োগ দিতে চায়। স্বজনপ্রীতির মাধ্যম নিয়োগকৃত কর্মীর যোগ্যতার ঘাটতি থাকায় প্রতিষ্ঠান অনেকাংশে ক্ষতিগ্রস্ত হয়। এছাড়াও স্বজনপ্রীতির মাধ্যমে নিয়োগকৃত প্রার্থী তার রেফারেন্স ব্যবহার করে প্রতিষ্ঠান থেকে অনেক প্রকার অযৌক্তিক সুযোগ-সুবিধা নেয়।

শ্রম ঘুর্ণায়মানতা বৃদ্ধি (Increase labor turnover):

বাহ্যিক উৎস থেকে কর্মী সংগ্রহের ফলে প্রতিষ্ঠানের অভ্যন্তরে কর্মরত কর্মীরা হতাশাগ্রস্ত হয়ে পড়ে। প্রতিষ্ঠানের অভ্যন্তরের কর্মীরা যখন দেখে যে তাদের পদোন্নতির সুযোগ ব্যাহত হচ্ছে এবং তাদের ক্যারিয়ারের অগ্রগতি কমে যাচ্ছে তখন তারা হতাশাগ্রস্ত হয়ে পড়ে এবং উন্নত ক্যারিয়ারের জন্য প্রতিষ্ঠান ছেড়ে চলে যায়।

রাজনৈতিক ব্যক্তিত্ব বা প্রভাবশালী ব্যাক্তির চাপ (Influence of political person on powerful man):

বাহ্যিক উৎস থেকে কর্মী সংগ্রহ এবং সংগৃহীত কর্মীদের নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক ব্যক্তিত্ব বা প্রভাবশালী মহলের চাপ লক্ষণীয়। সমাজের ক্ষমতাশীল ব্যক্তিবর্গ অনেক সময় কোনো কোনো প্রার্থীর নিয়োগের ব্যাপারে তদ্বির বা চাপ সৃষ্টি করে। আর তদ্বিরের মাধ্যমে নিয়োগকৃত কর্মীদের যোগ্যতার ঘাটতি থাকে যা প্রতিষ্ঠানকে অনেক দিক থেকে পিছিয়ে দেয়।

 

বাহ্যিক উৎস থেকে মানব সম্পদ সংগ্রহের অসুবিধা

 

প্রশিক্ষণ ব্যয় বৃদ্ধি (Increase cost for training):

বাহ্যিক উৎস থেকে কর্মী সংগ্রহ করলে এবং সংগৃহীত কর্মীকে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ করলে নিয়োগকৃত কর্মীদের প্রতিষ্ঠানের রীতি-পদ্ধতি ও কার্যক্রম সম্পর্কে ব্যাপক প্রশিক্ষণ প্রদান করতে হয়। এছাড়াও প্রতিষ্ঠানের প্রয়োজন অনুযায়ী কর্মীর দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের প্রয়োজন হয় যা প্রতিষ্ঠানের জন্য ব্যয়বহুল।

Leave a Comment