আজকে আমাদের আলোচনার বিষয় মানব সম্পদ নির্বাচনের ধারণা ও সংজ্ঞা
মানব সম্পদ নির্বাচনের ধারণা ও সংজ্ঞা

মানব সম্পদ নির্বাচনের ধারণা ও সংজ্ঞা
মানব সম্পদ সংগ্রহের পর মানব সম্পদ নির্বাচনের কাজ শুরু হয়। মানব সম্পদ নির্বাচন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জটিল কার্যক্রম। এই কার্যক্রমের ওপর প্রতিষ্ঠানের সাফল্য নির্ভর করে। চাকরির জন্য আবেদনকৃত প্রার্থীদের মধ্য থেকে সঠিক ও উপযুক্ত ব্যক্তিকে শূন্য বা সৃষ্ট পদের জন্য বাছাই করার প্রক্রিয়াই হচ্ছে নির্বাচন। মানব সম্পদ নিয়োগসংক্রান্ত যাবতীয় কার্যাবলিই মানব সম্পদ নির্বাচনের আওতাভুক্ত।
অর্থাৎ, নতুন মানব সম্পদ নিয়োগের মধ্যে কেবলমাত্র নির্বাচন সীমাবদ্ধ নয় বরং মানব সম্পদ নির্বাচন বলতে পুরাতন মানব সম্পদের পদোন্নতি, বদলি, পদাবনতি এবং পদচ্যুতি বা ছাঁটাইয়ের জন্য মানব সম্পদ নির্বাচনকেও বোঝায়। তবে মানব সম্পদ নির্বাচনের মূখ্য উদ্দেশ্যই হলো প্রতিষ্ঠানের শূন্য বা সৃষ্ট পদ পূরণের লক্ষ্যে যোগ্যতাসম্পন্ন ও উপযুক্ত মানব সম্পদকে নানা পরীক্ষা-নিরীক্ষা ও মূল্যায়নের মাধ্যমে নিয়োগ করা ।
নিম্নে মানব সম্পদ নির্বাচনের কয়েকটি গুরুত্বপূর্ণ সংজ্ঞা প্রদান করা হলো-
S.P Robbins Coulter, “Selection is the process of screening job applicants to ensure that the most appropriate candidates are hired,” অর্থাৎ, সবচেয়ে সঠিক প্রার্থী নিয়োগের নিশ্চয়তা বিধানের জন্য চাকরি আবেদনকারী বাছাইয়ের প্রক্রিয়াকে নির্বাচন বলে।
Weihrich Koontz 4, “Selection is the process of choosing from among candidates from within the the organization or from the outside, the most suitable person for the current position or for the future position.” অর্থাৎ, বর্তমান বা ভবিষ্যৎ পদপূরণের জন্য প্রতিষ্ঠানের অভ্যন্তরে বা বাইরের প্রার্থীদের মধ্য থেকে সর্বাধিক উপযুক্ত প্রার্থী পছন্দ করার প্রক্রিয়াকে নির্বাচন বলে”।
Dale Yoder 4, “Selection is the process in which candidates for employemnt are divided into two classes;Those are to be offered employment and those who are not. ” নির্বাচন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যাতে নিয়োগের জন্য প্রার্থীগণকে দুটি শ্রেণিতে বিভক্ত করা হয়। এর একটি হলো যাদের নিয়োগ প্রস্তাব দেওয়া হবে এবং অন্যটি হলো যাদেরকে নিয়োগ দেয়া হবে না ।
M.A Jucious, “The selection procedure is the system of functions and devices adopted in a given company for the purpose of ascertaining whether or not candidate possess the qualifications called for by a specific job. ” চাকরিপ্রার্থীদের বিশেষ কোনো পদের জন্য নির্ধারিত যোগ্যতা রয়েছে কিনা তা যাচাই করার জন্য কোম্পানিকর্তৃক গৃহীত কতগুলো কাজ বা পদ্ধতিকে নির্বাচন প্রক্রিয়া বলে।”

R.M. Hodgetts 4, “Selection is the process in which an enterprise chooses the applicants who best meet the criteria for the available position.” অর্থাৎ নির্বাচন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যাতে একটি প্রতিষ্ঠানে শূন্যপদের জন্য আবেদনকারীদের মধ্য থেকে সর্বোচ্চ চাহিদা পূরণের সক্ষম ব্যক্তিকে বাছাই করা হয়।
