আজকে আমাদের আলোচনার বিষয় মানব সম্পদ নির্বাচন প্রক্রিয়ার উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা
মানব সম্পদ নির্বাচন প্রক্রিয়ার উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা

মানব সম্পদ নির্বাচন প্রক্রিয়ার উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা
একটি প্রতিষ্ঠানের মূল চালিকাশক্তি বা প্রাণকেন্দ্র হচ্ছে ঐ প্রতিষ্ঠানের মানব সম্পদ। তাই দক্ষ মানব সম্পদ নির্বাচনের ওপর একটি প্রতিষ্ঠানের সফলতা অনেকাংশে নির্ভর করে। প্রতিষ্ঠানে একটি দক্ষ কর্মীবাহিনী বা মানব সম্পদ গড়ে তোলার জন্য সুষ্ঠু নির্বাচন-প্রক্রিয়া অব্যাহত রাখার কোনো বিকল্পনেই। নিম্নে মানব সম্পদ নির্বাচন-প্রক্রিয়ার উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা উল্লেখ করা হলো:
১। প্রতিষ্ঠানের পদ ও কাজের ভিত্তিতে মানব সম্পদ নির্বাচন করতে সুষ্ঠু নির্বাচন-প্রক্রিয়া সহায়তা দান করে।
২। সঠিক নির্বাচন-প্রক্রিয়ার মাধ্যমে প্রার্থী নির্বাচন করা যায়। এর ফলে মানব সম্পদের পদায়ন, প্রশিক্ষণ ইত্যাদি ব্যয় হ্রাস করা সহজ হয়।
৩। সঠিক মানব সম্পদ নির্বাচন-প্রক্রিয়া আইনগত জটিলতা মোকাবিলা করতে সাহায্য করে।
৪। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে প্রতিষ্ঠানে দক্ষ ও যোগ্য কর্মীবাহিনী বা মানব সম্পদ গড়ে তোলা যায় ।
৫। নির্বাচন কার্যক্রম দ্বারা যেহেতু প্রার্থী সম্পর্কে প্রয়োজনীয় তথ্যাদি সংগ্রহ করা হয় সেহেতু যোগ্য আবেদনকারীদের বাছাই কারা সহজ হয়।
৬। নির্বাচন-প্রক্রিয়া পরিচালনাকালে সম্ভাব্য প্রার্থীকে চাকরির প্রকৃতি এবং গঠন সম্পর্কে অগ্রিম ধারণা দেওয়া সম্ভব হয় ।
৭। সঠিক নির্বাচন-প্রক্রিয়া দ্বারা সর্বাধিক যোগ্যতাসম্পন্ন মানব সম্পদ বাছাই করে সঠিক পদে পদায়নের মাধ্যমে সঠিক নির্বাচনের বিষয়টি নিশ্চিত করা যায়।
৮। সঠিক নির্বাচন-প্রক্রিয়া দ্বারা প্রতিষ্ঠানের জন্য যোগ্য, দক্ষ, উপযুক্ত, সম্ভাবনাময় এবং প্রতিভাবান মানব সম্পদ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হয়।
৯। সঠিক ও সুষ্ঠু নির্বাচন-প্রক্রিয়া প্রতিষ্ঠানে যোগ্যতার ভিত্তিতে দায়িত্ব অর্পনে সহায়তা দান করে ।
১০। সঠিক ও সুষ্ঠু নির্বাচন-প্রক্রিয়া প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি এবং সংরক্ষণে সহায়ক ভূমিকা পালন করে ।

১১। সঠিক ও নিরপেক্ষ প্রার্থী নির্বাচন করার জন্য সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়া সহায়ক ভূমিকা পালন করে।
