ব্যাপক নির্বাচন প্রক্রিয়া

আজকে আমাদের আলোচনার বিষয় ব্যাপক নির্বাচন প্রক্রিয়া

ব্যাপক নির্বাচন প্রক্রিয়া

 

ব্যাপক নির্বাচন প্রক্রিয়া

 

ব্যাপক নির্বাচন প্রক্রিয়া

য প্রক্রিয়ায় প্রতি পদক্ষেপে প্রার্থীদের প্রত্যাখান না করে সার্বিকভাবে সকল পদক্ষেপ বিবেচনা করে চূড়ান্ত বিবেচনায় প্রার্থীদের নির্বাচন বা প্রত্যাখ্যান করা হয় তাকে ব্যাপক নির্বাচন প্রক্রিয়া বলা হয়। সুতরাং ব্যাপক-নির্বাচন প্রক্রিয়ায় প্রতিটি পদক্ষেপে প্রার্থীদের বাদ না দিয়ে বা প্রত্যাখ্যান না করে কর্মীদের রেখে দেয়া হয় এবং সকল পদক্ষেপে বাছাই প্রক্রিয়া শেষ করে চূড়ান্তভাবে নির্বাচনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এই নির্বাচন প্রক্রিয়া অত্যন্ত কার্যকারী। কারণ অনেক ক্ষেত্রে এক পর্যায়ে বাদ পড়া প্রার্থী অন্যপর্যায়ে এসে অধিকতর দক্ষতা, সফলতা ও পারদর্শিতার স্বাক্ষর রাখতে পারে। Decenzo ও Robbins এই সম্পর্কে বলেন, “In comprehensive selection all applicants are put through every step of the selection process and the final decision is based on a comprehensive evaluation of the results from all stages.

” অর্থাৎ, ব্যাপক-নির্বাচন প্রক্রিয়ার প্রতিটি পদক্ষেপে সকল আবেদনকারীকে রেখে দেয়া হয় এবং সকল পদক্ষেপের ফলাফলের ব্যাপক মূল্যায়নের ভিত্তিতে চূড়ান্ত পর্যায়ে নির্বাচনের চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়। প্রতিষ্ঠানের শূন্য বা সৃষ্ট পদ পূরণের জন্য সম্ভাব্য প্রার্থীদের নিকট হতে আবেদপত্র গ্রহণ করা হয় এবং এই আবেদনপত্র গ্রহণ থেকে শুরু করে চূড়ান্ত নির্বাচনের মধ্যে অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করা হয়।

 

সাধারণত বিমুক্ত নির্বাচন প্রক্রিয়ায় বিভিন্ন পদক্ষেপগুলোতে বিভিন্ন প্রতিকূলতার কারণে অনুপযুক্ত কর্মীরা বাদ পড়ে এবং এইভাবে বাদ পড়তে পড়তে সর্বশেষ পদক্ষেপে যে, প্রার্থীরা টিকে থাকেন তাদেরকে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়। আর ব্যাপক-নির্বাচন প্রক্রিয়ায় প্রতিটি পদক্ষেপে-প্রার্থীদের বাদ না দিয়ে বা প্রত্যাখ্যান না করে কর্মীদের রেখে দেয়া হয় এবং সকল পদক্ষেপের বাছাই প্রক্রিয়া শেষ করে চূড়ান্তভাবে নির্বাচনের সিদ্ধান্ত গ্রহণ করা হয় ।

নিম্নে ব্যাপক-নির্বাচন প্রক্রিয়ার সুবিধাসমূহ উল্লেখ করা হলো:-

(ক) এটি অধিকতর বাস্তবভিত্তিক নির্বাচন প্রক্রিয়া। কারণ এই প্রক্রিয়ায় সকল পদক্ষেপ মূল্যায়ন করে যোগ্য প্রার্থীকে নির্বাচন করা হয়। শুধু দুই একটি পদক্ষেপের ভিত্তিতে প্রার্থী মূল্যায়ন করা হয় না।

(খ) এই প্রক্রিয়ায় প্রার্থীর সবলতা ও দুর্বলতাকে সমান স্বাকৃতি দেওয়া হয় ।

(গ) এই প্রক্রিয়ায় প্রার্থীর সার্বিক যোগ্যতা, দক্ষতা ও গুণাবলি যাচাই করে সম্ভাবনাময় প্রার্থী নির্বাচন করা যায়। তবে অনেকে এমন মত পোষণ করেন যে এই প্রক্রিয়া সময় ও ব্যয় সাপেক্ষ নিম্নে রেখাচিত্রের সাহায্যে ব্যাপক-নির্বাচন প্রক্রিয়া তুলে ধরা হলো:-

 

ব্যাপক নির্বাচন প্রক্রিয়া

চিত্র : ব্যাপক নির্বাচন প্রক্রিয়া

Leave a Comment