আজকে আমাদের আলোচনার বিষয় জনশক্তি পরিকল্পনার অসুবিধাসমূহ
Table of Contents
জনশক্তি পরিকল্পনার অসুবিধাসমূহ

জনশক্তি পরিকল্পনার অসুবিধাসমূহ
মানব সম্পদ পরিকল্পনা একটি জটিল কাজ। এ কাজ যথাযথ ও নিয়মতান্ত্রিকভাবে অতি সাবধানে সম্পাদন করতে হয়। সাবধানতা অবলম্বনের পরেও এর কিছু সীমাবদ্ধতা বা অসুবিধা থাকতে পারে। সেগুলো নিম্নে আলোচনা করা হলো-
দীর্ঘমেয়াদি পরিকল্পনা (Long term planning) :
জনশক্তি পরিকল্পনা একটি জটিল কাজ। এটি দীর্ঘমেয়াদি ভিত্তিতে করা হয়। এ কাজ সম্পাদনের মাঝে বাস্তবে বিভিন্ন ধরনের ত্রুটি থেকে যায়- যা সংশোধন করা যায় না। বিভিন্ন ক্ষেত্র থেকে তথ্য সংগ্রহ করে অনুমানের ওপর নির্ভর করে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করা হয়- যা বাস্তবায়ন করা খুব কঠিন।
অনুমান নির্ভরতা :
জনশক্তি পরিকল্পনার কাজটি মোটামুটি অনুমানের ওপর নির্ভরশীল। অভিজ্ঞতা দ্বারা এ বিষয়ে অনুমান করে কর্মসূচি গৃহীত হয়। ফলে অনুমানের সাথে বাস্তব অবস্থার পার্থক্য বেশি হলে প্রতিষ্ঠান সামগ্রিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে।
সঠিক তথ্যের প্রাপ্যতা :
পরিকল্পনা প্রণয়নের বিষয়টি সম্পূর্ণ তথ্যনির্ভর একটি বিষয়। কিন্তু বাস্তবে সমস্যা হলো সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য সংগ্রহ একটি কঠিন ও দুরূহ কাজ। এর ফলে সঠিক তথ্যের অভাবে একটি ভাল মানের পরিকল্পনা তৈরিতে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়।
যথাযথ পূর্বাভাস :
জনশক্তি পরিকল্পনা পূর্বাভাসের ওপর নির্ভরশীল। পূর্বাভাস অনেক সময় সঠিক হয় না বলে পরিকল্পনাও নির্ভরযোগ্য হয় না।
চাহিদা নির্ধারণ :
প্রতিষ্ঠানের ভবিষ্যৎ কার্য সম্পাদনের জন্য কী পরিমাণ কর্মী প্রয়োজন হবে তা অনুমাননির্ভর বিভিন্ন তথ্যের ওপর নির্ভর করে করা হয়। বাস্তবে প্রতিষ্ঠানের কর্মীর চাহিদা যথাযথ পূর্বানুমান করা একটি জটিল কাজ।
পরিকল্পনার ত্রুটি :
বিভিন্ন পরিবর্তিত অবস্থার কারণে পূর্বাভাস সঠিক হয় না ফলে পরিকল্পনাও হয় দূর্বল ও ত্রুটিপূর্ণ। বাস্তব অবস্থা সব সময় অতীতের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় না। ফলে অনুমাননির্ভর তথ্য দ্বারা প্রণীত পরিকল্পনা সঠিক হয় না।
পরিবর্তিত অবস্থা :
ভবিষ্যৎ সর্বদায় অনিশ্চিত একটি বিষয়। এ ধরনের বিষয় কতিপয় চলকের ওপর নির্ভর করে প্রস্তুত করা হয়। ফলে পরিবর্তনশীল অবস্থার অনুমান সব সময় সঠিক হয় না, যা পরিকল্পনায় সমস্যা সৃষ্টি করে।

সিদ্ধান্ত গ্রহণ :
এ ধরনের পরিকল্পনায় ব্যবহৃত সকল তথ্যই থাকে অনুমাননির্ভর। তাই বাস্তব অবস্থায় এ ধরনের অনুমাননির্ভর তথ্যের ওপর ভিত্তি করে প্রণীত পরিকল্পনা বাস্তবায়ন করা এবং অনুযায়ী সঠিক সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়ে।
