প্রণোদনামূলক ক্ষতিপূরণ পরিকল্পনার শ্রেণিবিভাগ

আজকে আমাদের আলোচনার বিষয় প্রণোদনামূলক ক্ষতিপূরণ পরিকল্পনার শ্রেণিবিভাগ

প্রণোদনামূলক ক্ষতিপূরণ পরিকল্পনার শ্রেণিবিভাগ

 

প্রণোদনামূলক ক্ষতিপূরণ পরিকল্পনার শ্রেণিবিভাগ

 

প্রণোদনামূলক ক্ষতিপূরণ পরিকল্পনার শ্রেণিবিভাগ

যে মজুরি পরিকল্পনা শ্রমিক ও কর্মীদের সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা প্রদানে অনুপ্রাণিত করে তাকে প্রণোদনামূলক মজুরি প্রদান
পরিকল্পনা বলা হয়। প্রণোদনামূলক ক্ষতিপূরণ পরিকল্পনাকে পাঁচ ভাগে ভাগ করা যেতে পারে যথা:

১। ব্যক্তিক প্রণোদনা

২। দলীয় প্রণোদনা

৩। সংগঠনব্যাপি প্রণোদনা

৪। মুনাফা বণ্টন প্রণোদনা

৫। কার্যসম্পাদনের ওপর প্রণোদনা

এদের সম্পর্কে নিচে সংক্ষেপে বর্ণনা করা হলো।

ব্যক্তিক প্রণোদনা (Individual incentive)

কর্মীর ব্যক্তিগত প্রচেষ্টা ও নৈপূণ্যের ওপর ভিত্তি করে যে প্রণোদনামূলক পুরষ্কার প্রদান করা হয় তাকে ব্যক্তিক প্রণোদনা বলা হয়। ব্যক্তিক প্রণোদনা চার প্রকারের হতে পারে। যথা:

দক্ষতা প্রণোদনা (Merit Pay):

কর্মীর কার্য দক্ষতা মূল্যায়ন করে কর্মীর মূল বেতনের সাথে যে অতিরিক্ত বেতন প্রদান করা হয় তাকে দক্ষতা প্রণোদনা বলে। দক্ষতা প্রণোদনা সম্পর্কে Gray Dessler বলেন, “Any salary increase awarded to an employee based on his or her individual performance.” অর্থাৎ, যেকোনো বেতন বৃদ্ধি যা কর্মীর ব্যক্তিগত কার্যসম্পাদনের ভিত্তিতে পুরষ্কার হিসেবে প্রদান করা হয়।

Decenzo 4 Robbins, “Merit pay is an increase in one’s pay, usually given on an annual basis.” অর্থাৎ, দক্ষতার ভিত্তিতে বেতন প্রদান হচ্ছে কর্মীর বেতনের এরূপ একটি বর্ধিতকরণ যা সাধারণত বার্ষিক ভিত্তিতে প্রদত্ত হয়।” কর্মীর কার্য দক্ষতা বৃদ্ধি পেলে বেতনের সাথে নির্দিষ্ট হারে অতিরিক্ত অর্থ প্রদান করা হয় এবং এরূপ অতিরিক্ত অর্থ সাধারণত বার্ষিক ভিত্তিতে প্রদান করা হয়।

ঠিকা কার্য পরিকল্পনা (Piece work plan):

এই পরিকল্পনা অনুসারে প্রতিষ্ঠানের কর্মীকে নির্দিষ্ট হারে প্রতিটি ঠিকা কাৰ্য (Piece work) এর জন্য অতিরিক্ত অর্থ প্রদান করা হয়। Gray Dessler এর মতে, “Piece work is a system of pay based on the number of items processed by each individual worker in a unit of time, such as item per hour or items per day.” অর্থাৎ, একটি নির্দিষ্ট একক সময়ের মধ্যে কোনো কর্মী প্রতি ঘণ্টায় বা প্রতিদিনে যে পরিমাণ উৎপাদন করে তার ভিত্তিতেই ঠিকা কার্য প্রণোদনামূলক ক্ষতিপূরণ প্রদান করা হয়।

সময় বাঁচানো বোনাস পরিকল্পনা (Time saving bonuses) :

এই পদ্ধতিতে পূর্ব নির্ধারিত নির্দিষ্ট মানের কার্য নির্দিষ্ট সময়ের পূর্বে শেষ করে যে সময় বাঁচানো হয় তার ভিত্তিতে অতিরিক্ত হারে বোনাস প্রদান করা হয়। যেমন:- কোনো কর্মী যদি ৬০ মিনিটের নির্ধারিত মানের কার্য ৪০ মিনিটে শেষ করতে পারে তাহলে উক্ত ২০ মিনিট সময় বাঁচানোর জন্য সে নির্দিষ্ট হারে বোনাস পাবে।

কমিশন (Commission) :

এই পদ্ধতি সাধারণত বিক্রয় কর্মীদের ক্ষেত্রে প্রযোজ্য। এই পদ্ধতি অনুসারে কর্মীকে বেতনের পাশাপাশি দ্রব্য বিক্রয় মূল্যের ওপর নির্দিষ্ট হারে কমিশন প্রদান করা হয়ে থাকে। বিক্রয় কর্মীকে তার কাজে উৎসাহ প্রদান করার জন্য এরূপ কমিশনের ব্যবস্থা করা হয়।

টিম বা দলীয় প্রণোদনা ( Group incentives):

দুই বা ততোধিক কর্মীদের যৌথভাবে কার্যসম্পাদনের জন্য যে প্রণোদনামূলক বেতন-ভাতা প্রদান করা হয় তাকে গ্রুপ বা দলীয় প্রণোদনা বলা হয়।

Gary Dessler 4 “Team on group incentive plan is a plan in which a production standard is set for a specific work group, and its members are paid incentives if the group exceeds the production standard.”

অর্থাৎ, টিম বা দলীয় প্রণোদনা পরিকল্পনা হচ্ছে এরূপ একটি পরিকল্পনা যাতে নির্দিষ্ট কার্য গ্রুপের জন্য একটি উৎপাদনের মান প্রতিষ্ঠা করা হয় এবং যদি উক্ত গ্রুপ ঐ নির্ধারিত উৎপাদন মান অতিক্রম করে তাহলে গ্রুপের প্রত্যেক সদস্যই প্রণোদনামূলক পারিশ্রমিক পায়। তিনটি নিয়মে গ্রুপের সদস্যদের প্রণোদনামূলক ভাতা প্রদান করা হয় । যথা :-

ক) সর্বোচ্চ উৎপাদনকারীর উৎপাদনের ভিত্তিতে সকল সদস্যদেরকে অতিরিক্ত বেতন ভাতা প্রদান করা যেতে পারে।

খ) সর্বনিম্ন উৎপাদনকারীর উৎপাদনের ভিত্তিতে সকল সদস্যদেরকে অতিরিক্ত বেতন-ভাতা প্রদান করা যেতে পারে।

গ) গ্রুপের সকল সদস্যের উৎপাদনের গড় করে সেই গড় উৎপাদন ভিত্তিতে বেতন-ভাতা প্রদান করা যেতে পারে।

 

সংগঠনব্যাপি প্রণোদনা (Organisation wise incentive )

সংগঠনের সার্বিক সফলতা অর্জনের জন্য সকল কর্মীদের প্রত্যক্ষ কার্যসম্পাদনের ফলস্বরূপ যে প্রণোদনা দান করা হয় তাকে সংগঠনব্যাপি প্রণোদনা বলা হয়। Decenzo ও Robbins, “Plant-wide incentives in an incentive system that rewards all members of the plant based on how well the entrie group performed.”

অর্থাৎ, প্রতিষ্ঠান ব্যাপী প্রণোদনা বলতে এরূপ একটি প্রণোদনা ব্যবস্থাকে বুঝায় যা প্রতিষ্ঠানের সম্পূর্ণ গ্রুপের কার্যসম্পাদন কত ভালোভাবে সম্পন্ন হয় তার ভিত্তিতে সকল সদস্যকে পুরস্কৃত করা হয়। সংগঠনব্যাপী প্রণোদনা ব্যবস্থাকে দুই ভাগে ভাগ করা যায়।

স্ক্যানলোন পরিকল্পনা (Scanlon Plan):

১৯৩০ সালের দিকে Joseph Scanlon নামে ইস্পাত শিল্পের একজন ইউনিয়ন নেতা এই পরিকল্পনার উদ্ভাবন করেন। এটি সংগঠনব্যাপী প্রণোদনা পরিকল্পনার জন্য একটি সুপরিচিত পদ্ধতি। প্রতিষ্ঠানের সমস্যা, লক্ষ্য এবং ধারণা বণ্টনের মাধ্যমে ব্যবস্থাপনা ও কর্মীর মধ্যে পূর্ণ সহযোগিতা আনাই হচ্ছে এই পদ্ধতির মূল উদ্দেশ্য।

Scanlon plan Decenzo 4 Robbins 4, “An organization wide incentive programme focusing on co-operation between management and employees through sharing problems, goals and ideas.” অর্থাৎ, স্ক্যান লোন পরিকল্পনা হচ্ছে একটি প্রতিষ্ঠানব্যাপি প্রণোদনামূলক কর্মসূচি যা ব্যবস্থাপনা ও কর্মীদের মধ্যে সমস্যা, লক্ষ্য এবং ধারণা ভাগাভাগির মাধ্যমে সহযোগিতার উন্নয়ন ঘটায়।

ইস্ত্রোশেয়ার পরিকল্পনা (Improshare plan):

১৯৩০ সালের প্রথম দিকে প্রণোদনামূলক পরিকল্পনা হিসেবে ইন্দ্রোশেয়ার ব্যবহার শুরু হয়। এই ব্যবস্থায় একটি গাণিতিক সূত্র ব্যবহার করে কর্মীদের বোনাস নির্ধারণ করা হয়ে থাকে। Decenzo এবং Robbins এর মতে, “Improshare is a special type of incentive plan using a specific mathematical formula for determining employee bonuses.” অর্থাৎ ইম্প্রোশেয়ার হচ্ছে একটি বিশেষ ধরনের প্রণোদনামূলক পরিকল্পনা যা একটি নির্দিষ্ট গাণিতিক সূত্র ব্যবহার করে কর্মীর বোনাস নির্ধারণ করা হয়।

মুনাফা বণ্টন প্রণোদনা পরিকল্পনা (Profit sharing plan) :

মার্কিন যুক্তরাষ্ট্রের পেনিসলভেনিয়ার নিউ জেনেভায় অবস্থিত কাঁচ প্রস্তুতকারী কারখানায় সর্বপ্রথম ১৭৯৪ সালে মুনাফা বন্টন পরিকল্পনা প্রথার চালু হয়। এই পদ্ধতি অনুসারে প্রতিষ্ঠানের নিট লাভের একটি অংশ মুনাফা বণ্টন পরিকল্পনা অনুযায়ী কর্মীদের মধ্যে বিলিবণ্টন করে দেওয়া হয়। মুনাফা বণ্টন পরিকল্পনা সম্পর্কে Gary Dessler বলেন,

“A plan where by employees shares in the company’s profit.” অর্থাৎ, প্রতিষ্ঠানের মুনাফায় কর্মীর অংশ ভাগ বণ্টনের পরিকল্পনা হচ্ছে মুনাফা বণ্টন পরিকল্পনা । মুনাফা বণ্টন পরিকল্পনা তিনভাবে হতে পারে। যথা:

(ক) চলতি পরিশোধ: বার্ষিক বা অর্ধ বার্ষিক ভিত্তিতে সাথে সাথেই মুনাফা বণ্টন করা হয়।

(খ) বিলম্বিত: মুনাফার একটি অংশ কর্মীদের হিসেবে জমা হয় যা অবসরগ্রহণ বা অক্ষমতা বা অন্যকোনো মারাত্মক অসুবিধার সময় প্রদান করা হয়।

(গ) যৌথ ব্যবস্থা: সাথে সাথে এবং বিলম্বিত পরিকল্পনার মধ্যে সমন্বয়ের মাধ্যমে মুনাফার অংশ প্রদান করা হয়।

কার্যসম্পাদন প্রণোদনা (Pay for performance plan ):

কর্মীর দক্ষতা, জ্ঞান এবং আচরণ মূল্যায়নের ভিত্তিতে প্রণোদনামূলক পুরষ্কার প্রদান করাকে কার্যসম্পাদনের ওপর প্রণোদনা বলা হয়। নির্দিষ্ট সময়ে কর্মীর ব্যক্তিগত উৎপাদনশীলতা, দলগত ও বিভাগভিত্তিক উৎপাদনশীলতা অথবা সংগঠনের সার্বিক মুনাফার পরিমাণ বিবেচনা করে এ প্রকারের প্রণোদনামূলক আর্থিক পুরষ্কার প্রদান করা হয়।

কার্যসম্পাদন প্রণোদনাকে দুই ভাগে বিভক্ত করা যায়। একটি হচ্ছে দক্ষতাভিত্তিক ক্ষতিপূরণ কর্মসূচি (Competency based compensation program) আর অন্যটি হচ্ছে বৃহৎ দল বাঁধা (Broad banding).

 

প্রণোদনামূলক ক্ষতিপূরণ পরিকল্পনার শ্রেণিবিভাগ

চিত্র : প্রণোদনামূলক ক্ষতিপূরণ পরিকল্পনার শ্রেণিবিভাগ

Leave a Comment